নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এবার চলুন, দেশের জন্য কিছু করি

দেশ এবং জাতি যখন আমার তখন দায়িত্বটা আমারই

শাহিদুল হাসান বিলাস

নিজে বদলাতে চাই, দেশকে বদলে দিতে চাই

শাহিদুল হাসান বিলাস › বিস্তারিত পোস্টঃ

রেলপথে চলচ্ছে গাজার বাণিজ্য

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৬

গাজা বা Cannabis উদ্ভিদজাত পদার্থ। গাছটির নাম ক্যানাবিস স্যাটিভা। মূলত হিমালয় অঞ্চলে এ গাছ বেশি জন্মে। এই গাছের ফুল ও কচিপাতা শুকিয়ে গুড়ো যা পাওয়া যায় সেটাই আমাদের দেশে গাজা নামে পরিচিত।



কারওয়ান বাজার সংলগ্ন রেলপথে চলচ্ছে গাজার জমজমাট ব্যবসা। কারওয়ান বাজার এলাকা থেকে গত কয়েক মাসে বেশ কয়জন গাজা ব্যবসায়ী গ্রেপ্তার হলেও দু’দিনের মাথায় ছাড়া পেয়ে আবার শুরু করেচ্ছে গাজার ব্যবসা।



বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেরা কারওয়ান বাজার সংলগ্ন রেলপথে আসে গাজা কিনতে। রেলপথের উপর বসে থেকে দৈনিক হাজার টাকার গাজা বিক্রি করচ্ছে একজন মহিলা গাজা ব্যবসায়ী। মজার ব্যাপার হল এখানে গাজা কিনতে আসার মধ্যে কোন ভয় নেই, খোলামেলাভাবে চলছে বিক্রি। বাংলাদেশের ১৯৯০ সালের সংবিধান অনুযায়ী কার কাছে যদি ৫০ গ্রামের বেশি গাজা পাওয়া যায় তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। কিন্তু এখানে গাজা ব্যবসায়ীরা গ্রাম নিয়ে না, কেজি নিয়ে বসে বিক্রি করার জন্য। তবে তারা যে পুলিশকে আর্থিকভাবে সাহায্য করেই ব্যবসা করচ্ছে তা সরজমিনে গেলেই বুঝা যায়। তেজগাঁ পুলিশ পাহারা সত্তেও নির্ভয়ে ব্যবসা চলচ্ছেই।



নাম প্রকাশে অনিচ্ছুক এক বেসরকারি কলেজের ছাত্র জানায়, ‘আমি গত ১ বছর ধরে গাজা কিনচ্ছি। রাত জেগে পড়ার জন্য সিগারেটের থেকে গাজা অনেক ভাল। গাজা কিনতে এসে মাঝে মাঝে পুলিশ ধরলে দুই তিনশো টাকা রেখে ছেড়ে দেয়। প্রতি পুতলি ৫০ টাকা করে রাখে।’ কারওয়ান বাজারের মাছের বাজারের পিছনে রেলপথে যারা থাকে এবং যারা আনাগোনা করে তাদের মধ্যে গাজা বিক্রির বিপক্ষের থেকে পক্ষেই বেশি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.