নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চৌরাস্তার উঁচু ল্যাম্পপোস্ট ছাড়িয়ে নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে চারিপাশে বিমূর্ত রেখায় আমি, ভবঘুরে ঝড় তোমাদেরই খুব কাছে, ভিজে একাকার... \n- শিরোনামহীন\n

ভব ঘুরে ঝড়

ভব ঘুরে ঝড় › বিস্তারিত পোস্টঃ

বই রিভিউ : কালবেলা।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:০০

বুক রিভিউ :
নাম : কালবেলা।
লেখক: সমারেশ মজুমদার।
_______________________________________

অনিমেষ যখন প্রথম কোলকাতায় পা রেখেছিল তখন রাস্তায় ট্রাম জ্বলছে, গুলি চলছে। উত্তরবঙ্গ থেকে আসা এই তরুণটি সেদিন দূর্ঘটনার স্বীকার হয়েছিল। তারপর আর পাঁচটা মানুষের মতো গা ভাসিয়ে যেতে যেতে হঠাৎ তার জীবনের মোড় ঘুরে গেলো। ছাত্র-রাজনীতি তাকে নিয়ে গেলো জীবনের জটিল আবর্তে। দেশ এবং দেশের মানুষের পাশে দাড়ানোর বাসনায় সে আশ্রয় নিলো বিভক্ত কমিউনিষ্ট পার্টির পতাকা তলে। কিন্তু মানুষত্ব এবং মানবিক মূল্যবোধ তাকে নিয়ে গেলো উগ্র রাজনীতিতে। সত্তরের সেই আগুনে ঝাপ দিয়ে দগ্ধ হয়ে বুঝলো, দাহ্যপদার্থের নিজস্ব কোন ক্ষমতা নেই। পলিশের অত্যাচারে যখন সে বিকলাঙ্গ, তখন সে দেখলো তার আন্দোলনের সাথীরা কেউ নিঃশ্বেষ হয়ে গেছে আবার কেউ নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। অনিমেষ অবাক হয়ে দেখলো মাধবীলতাকে। সে রাজনীতি করেনি কখনো, শুধু তাকে ভালোবেশে আলোকস্তম্ভের মতো দাড়িয়ে আছে মাথা উচু করে। খরতপ্ত প্রখর দূপুরে সে একগ্লাস শীতল জলের চেয়ে বেশিকিছু হতে চায় না। বাংলাদেশের এই মেয়ে যেকিনা নিজেকে পোড়ায় ধুপের মতো, শুধু আগামীকালকে সুন্দর দেখবে বলে। দেশ গড়ার স্বপ্নের নিষ্ফল বিপ্লবের হতাশায় ডুবে যেতে যেতে অনিমেষ আবিষ্কার করলো বিপ্লবের আরেক নাম মাধবীলতা!
.......................
অসাধারন এই বাস্তবমুখী বইটি পড়ার আমন্ত্রন রইল....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০০

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........ !:#P

২| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৫

ভব ঘুরে ঝড় বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.