| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন আমি ৭ম শ্রেনীর ছাত্র, তুই তৃতীয় শ্রেনীর ছাত্রী। খেলাধুলা খুব বেশি পছন্দ করতামনা। ক্লাশের বইয়ের বাইরের বিভিন্ন গল্পের বই পড়তে বেশি ভালোলাগতো। ঠিক তেমনি একদিন বিকালে আম্মুর চোখ ফাঁকি দিয়ে একটা উপন্যাস পড়ছিলাম, একটা অভিনব পদ্ধতিতে, শোকেসের ভিতর বই রেখে দাড়িয়ে দাড়িয়ে পড়ছিলাম। তোর অসময়ে খুধা লাগে বলে আম্মু বিস্কিট এনে গোপোনে রেখে দিতো শোকেসের ভিতরেই। সেদিন তোর কি মনে হয়েছিল চুরি করে বিস্কিট খাবি! আমি দেখলাম একটা ফ্রক পরা বাচ্চা মেয়ে চুপি চুপি ধীর পায়ে এগিয়ে আসছে আমার দিকে। কি আশ্চার্য! বিস্কিটের চিন্তাই তুই আমাকেই খেয়াল করলিনা। আমি বললাম, কি হচ্ছে এখানে!? তুই আতংকে থতমত খেয়ে গেলি! তারপর, আমি তোকে বিস্কিটের কৌটা নিচে নামিয়ে দিলাম। তুই একলাফে আমার কোলে উঠে বললি "আমি তোমাকে একটা জিনিস দিবো, যদি তুমি আম্মুকে নালিশ না দাও "। আমি জানতাম তুই কি দিবি! তারপরও আমি জিজ্ঞাসা করলাম, কি পাবো আমি? তুই সেদিন আমার দুই গালে অনেকগুলা ভালোবাসা দিয়েছিলি!
,
তুই এখন অনেক বড় হয়ে গেছিস! তুই এখন আমার থেকে ২৫২ কিঃমিঃ দুরে।! কিন্তু তুই এখনো আমার কাছে ক্লাশ থ্রির সেই কিউট আপুটায় রয়ে গেছিস। তোকে অনেক মিস্ করছিরে। ইট-পাথরের শহরে তোর ভালোবাসার জোরেই এখনো টিকে আছি। আমি ভাগ্যবান তোর মতো একটা ছোট বোন পেয়ে। ♥♥♥♥♥
©somewhere in net ltd.