| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চরম হতাশা আর ক্লান্ত শরীর নিয়ে পার্কের বেঞ্চে শুয়ে পড়লাম,,! আজো একটা চাকরির ইন্টারভিউ ছিলো, বাকি টুকু বুঝতেই পারছেন,,! আজো বাড়িতে কিভাবে যাবো ভাবছি,,! পকেটে মাত্র ১০ টাকা অবশিষ্ঠ্য আছে,, দোকান থেকে একটা সিগারেট নিয়ে হাটা শুরু করলাম মাত্র তো দেড় কিলো রাস্তা,,!!
আমি লিমন , মা, বাবা, এক ছোট বোন সহ ৪ জনের সংসারের বড় ছেলে। বাবা এক বছর ধরে অসুস্থ আগের কিছু জমানো টাকা ছিলো তাই দিয়ে সংসার টেনে-টুনে চলছে,!! ছোট বোনটা এবার এস এস সি পাশ করে কলেজে পা দিলো। আর আমি এমবিএ শেষ করে সোনার হরিন শিকারে বের হয়েছি।
★
রাস্তার পাশ দিয়ে হাটটছি, হঠাৎ,, ! কানে একটা শব্দ আসলো "পুষ্প",,! মনে হলো কেউ কাওকে ডাকছে,,! দ্রুততার সাথে স্থান ত্যাগ করলাম,,! একটু দুরে দোকানের আড়ালে দাড়িয়ে আমি নির্বাক হয়ে গেলাম,,,,, কতটা পরিবর্তন এসেছে, হিজাব পরে একটি মেয়ে দাড়িয়ে একটি ফটফুটে বাচ্চাকে শাসন করছে,,। শত চেষ্টা করেও যাকে আমি হিজাব পরাতে পারিনি, হিজাবে ওকে অনেক সুন্দর লাগবে এই কথাটা ওকে আমি বোঝাতে পারিনি। পুষ্প নামটা আমারই পছন্দের ছিলো। আমরা যখন পাখা মেলে স্বপ্ন বুনে চলেছিলাম, তখন ও বলেছিলো আমাদের মেয়ে হলে তুমি নাম রাখবা আর ছেলে হলে আমি নাম রাখবো,,! মান অভিমান আর বাধভাঙ্গা ভালোবাসায় আমাদের সময় ভালোই কাটছিলো,,।
★
সেদিন রাত তিনটার দিকে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসলো;
-হ্যালো,,!
-(ফুপিয়ে কান্নার আওয়াজ)
- কে বলছেন,? আপনি কাঁদছেন কেন?
- লিমন, আমার পরশু বিয়ে হয়ে যাবে কিছু একটা করো প্লিজ,,!! আমি মরে যাবো তোমাকে ছাড়া থাকতে পারবোনা,,!
- সানজিদা তুমি,,! তোমার ফোন দুই দিন ধরে বন্ধ,,! আর, এসব কি বলছো,,?
- হ্যা,, বাবা একটা ছেলে দেখেছে, পরশু বিয়ে ঠিক করেছে,,! আমি কিছু ভাবতে পারছিনা, কিচছু একটা করো প্লিজ,,,,!
- আচ্ছা তুমি চিন্তা করোনা আমি দেখছি, কি করা যায়,,!
.
সেদিন আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছিলো,,! তখন আমি মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, আর সানজিদা ফার্স্ট ইয়ারে। ি করবো কিছুই মাথায় আসছিলোনা,,! শতবেদনার পশরা বুকে সাজিয়ে নিজের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিষ্ঠুর এবং কাপুরুষতার পরিচয় দিয়ে তাকে ফিরিয়ে দিয়েছিলাম,,! হ্যা,, আমি পেরেছিলাম,,!
এছাড়া আমার সামনে কোন রাস্তা খোলা ছিলোনা,,,!!! আজ, এত বছর পর ওকে দেখবো কখনো ভাবিনি,,! মনে হচ্ছে স্বামী-সংসার নিয়ে ভালোই আছে,,,!! থাকবেইনা বা কেন,,! আমার মতো ছন্নছাড়ার সাথে থাকলে হয়তো অনেক কষ্ট পেত,,,!!!
★
রিক্সাটা অনেক দুরে সরে যাচ্ছে
বিন্দুতে মিলিয়ে যাওয়া ভালোবাসা দেখার কষ্টটা উপরি পাওনা হিসেবে নিয়ে নিকোটিনের শক্তিতে বাড়ির পথ ধরলাম,,,,!!!
,
©somewhere in net ltd.