| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুনো পাখি
জাহিদ ভবঘুরে
কালা পাখি,
এমন গহিনের কোনখানে তোর বাস?
কোনখানে তোর সবুজ পাতার ফাকে
এমন ঘন ব্যাথা বাঁশির সুরে ডাকে
কেমন করে অজানারে করে রাখিস দাস।
কালা পাখি,
সবুজ পাতার ফাকে যেমন শুন্য পথ
যেখানে ছিল প্রেমিকার কানের ফুল
বাতাসের গন্ধে উড়ে যেত বাসন্তি মুকুল
কেমন করে সবুজ জলে বাসালি তার রথ।
কালা পাখি,
আমি তোর উদোম গাঁয়ে বনফুল হবো,
নাও ভাঙ্গার তলে, সবুজ পাতার জলে
মহাকেলে তোর নীল চোখে বেঁচে রবো।
খামার বাড়ি
১১/০৫/২০১৪ ইং
©somewhere in net ltd.