নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের যত কথা........

ব্লগার ভুত

বাস্তবতায় বিশ্বাসী

ব্লগার ভুত › বিস্তারিত পোস্টঃ

জিনিস যত দামী, তত অসহায়, তত বেশী পরনির্ভর

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫২

অনেক আগে থেকে আমি এই জিনিসটা উপলব্ধি করি| কিছু উদাহরণ দেই আশা করি বুঝতে পারবেন কেন আমার এই চিন্তা|

মোবাইল দিয়েই শুরু করি| ধরুন একটা নরমাল মোবাইলে অনেক সিস্টেম ডিফল্ট দেয়া থাকে যা দামী (স্মার্টফোন) গুলাতে থাকে না| এক্ষেত্রে ঐ সব সুবিধা পেতে অন্য সফটওয়্যারের উপর নির্ভরশীল হতে হয়| আবার ধরুন এর চেয়ে দামী ডিভাইস হল কম্পিউটার| কিন্তু একটা কম্পিউটারে যদি কোন সফটওয়্যার না থাকে তাহলে এর দ্বারা কিছুই করা সম্ভব না|

তারপর আসি মানুষের কথায়...... যে যত বড়লোক সে তত পরনির্ভর| একটা সামান্য কাজেও অপরকে ডাকা লাগে মানে ডাকে আরকি নিজে কিছুই পারে না| একটা গরীব ঘরের ছেলে/মেয়েকে দেখেন, তাকে সবকিছুতে অলরাউন্ডার হতেই হয়, ঘরের সব কাজে থাকতে হয়| আর একটা বড়লোকের আদরের দুলাল/দুলালীকে দেখেন, তারা শুধু পরের উপর হুকুম জারী করে বেড়ায়|

এরপর আসি দেশের কথায়..... (এ ব্যাপারটা একটু আলাদা টপিকের)
আমার কাছে মনে হয় বাংলাদেশ একদিন উন্নত রাষ্ট্র হবে| তাহলে প্রশ্ন কোনদিন হবে? বাংলাদেশ সেইদিন উন্নত হবে যেদিন দেশের কিছু থাকবে না| দেশের কিছু থাকবেনা বলতে বুঝাচ্ছি কোন খনিজ সম্পদ থাকবে না| আমার মনে এই ধারনা আসে ‪আমেরিকা‬ আর ‪আফ্রিকা‬ কে দেখে| আমেরিকার খনিজ সম্পদ কতটুকু আছে জানিনা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিভাবে অন্য দেশ থেকে লুট করছে (বিশেষ করে ইরাক,ইরান থেকে) আর তারাই কিনা সবচেয়ে উপরে| অপরদিকে আফ্রিকা খনিজ সম্পদে পরিপূর্ণ কিন্তু তারা আজ কত নীচে পড়ে আছে।

[এগুলা সম্পূর্ণই আমার নিজের ধ্যান ধারণা| লিখতে মনে চাইল তাই লিখে ফেললাম]

এই লেখাটা প্রথম ফেসবুকে লিখেছিলাম কিছুদিন আগে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

আলম দীপ্র বলেছেন: স্বাগতম নতুন ব্লগার ! লিখে ফেলবেন যা মন চায় এখনের মতই । শুভকামনা নিরন্তর ! ভালো থাকা হোক !

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৪

ব্লগার ভুত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। সবসময় লেখার চেষ্টা করব। যেহেতু নতুন তাই আশা করব কোন ভুল হলে ধরিয়ে দিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.