| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি”
গানটি লিখেছিলেন ‘ গোবিন্দ হালদার ’। জানিনা তিনি এখন এ পরিস্থিতিতে কি গান লিখতেন। ![]()
এবার কিছু সাধারন বিষয় খেয়াল করুন........
-আপনি যে ছাদের নীচে বসে আছেন সেই ফ্লোরটির উচ্চতা কত আপনি জানেন? আমার জানা মতে ১০ ফুটের চেয়ে খুব বেশী হবে না।
-আপনাদের গ্রামে কি কখনো নলকূপ বসাতে দেখেছেন?? না দেখে থাকলে কাউকে জিজ্ঞেস করে দেখুন আপনার বাড়ী যদি কোন পাহাড়ী অঞ্চলে না হয়ে থাকে তাহলে ৫০ ফুট থেকে শুরু করে ১৫০ ফুট গভীরতায়ই পানির লেয়ার পাওয়া যাবে। (সব পাহাড়ী অঞ্চল সম্পর্কে জানিনা, চট্টগ্রামে আমি ৯০০ ফুট গভীরতার নলকূপ দেখেছি)।
এবার আরেকটা জিনিস খেয়াল করুন.........
ধরুন আপনার বাড়িটি ৫ তলা (এর এর উচ্চতা হবে খুব বেশী হলে ৫২-৫৩ ফুট)। আপনি বাসার নীচে দাঁড়িয়ে আছেন আর আমি ছাদের উপর থেকে একটা জুসের বোতল ফেললাম আপনার গায়ের উপরে; সেই অবস্থায় একটা শিশুর কথা বাদ দিলাম, আপনার অবস্থা কি হবে ভেবে দেখেছেন?
এর আগে আমরা রানা প্লাজার রেশমা নাটক দেখেছি, পিনাক-৬ এর সারোয়ার নাটক দেখেছি এবার দেখতে হলো জিয়াদ নাটক।
হেফজত কর্মীদের পরিবারের আহাজারি থামানোর জন্য করা হলো রেশমা নাটক ১৭ দিন পর সে উদ্ধার পেল অথচ তার পোশাক ঠিক ছিল, হাদের নখ ঠিক ছিল ইত্যাদি ইত্যাদি করে চাপা দেওয়া হলো ৫ই মের ঘটনা। এই ঘটনা ছিল তখন সবার আলোচনায়।
তারপর করা হলো সারোয়ার নাটক। তবে সেটা ফলপ্রসু হলো না কারন তাকে টাকা না দেয়ায় সে সব ফাঁস করে দিল।
উপরোক্ত দুটি ঘটনায় অভিনীতরা পেয়েছে বা পাওয়ার কথা ছিল। কিন্তু পরশু কি হলো?? একটা সাধারন ১৪৪ ধারার খবরাখবর ঢাকতে জিয়াদ নাটক সাজানো হলো তারা পেলনা কিছুই বরং মাঝে থেকে জীবন গেল এক অবুঝ শিশুর
আজকাল সুন্দরবনে তেল পড়ে যাওয়ায় একটা বাঘ বা মাছের জন্য পরিবেশবাদীদের যত হাহাকার একটা ছোট্ট শিশুর জন্য সে হাহাকার নেই। আমার বড় জানতে মনে চায় তারা কি মানুষ নাকি পশু???????
পরিশেষে আর কিছুই বলতে চাই না। কিছু বলতে গেলে হাসিনা আন্টি রাগ করবে আর তিনি দরবেশ মানুষ তিনি যদি আমার উপর রাগ করেন তবে আমার রক্ষা নেই। আপনাদের বিবেক আছে বিবেক দিয়ে বিচার করুন, বাস্তবতাকে মেনে নিন।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৯
ব্লগার ভুত বলেছেন: মারা গেছেন কিনা জানিনা। তবে কোন খোঁজ খবরও জানিনা
২|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ১৪৪ ধারার খবরাখবর ঢাকতে জিয়াদ নাটক সাজানো হলো ...কথাটার সাথে আমি কঠিন ভাবে দ্বিমত পোষণ করছি
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩
ব্লগার ভুত বলেছেন: যেহেতু স্পষ্টত এটা নাটক আর বিগত নাটকগুলোতেও কিছু না কিছু আড়াল করার চেষ্টা করা হয়েছে তাই বলা যায় এখানেও কিছু না কিছু আড়াল করার চেষ্টা হয়েছে। তাই এই কথা বললাম। আর বাস্তবিকই সকল মিডিয়া ১৪৪ ধারার খবর থেকে দূরে ছিল
৩|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০২
যোগী বলেছেন: Click This Link
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩০
ব্লগার ভুত বলেছেন: আমি জানতাম না। অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য
৪|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫
নতুন বলেছেন: একটা সাধারন ১৪৪ ধারার খবরাখবর ঢাকতে জিয়াদ নাটক সাজানো হলো তারা পেলনা কিছুই বরং মাঝে থেকে জীবন গেল এক অবুঝ শিশুর[/sb
শিশুর লাস ঐ পাইপেই পাওয়া গেলো.... তাহলে সরকারী নাটক কিভাবে হইলো??
আর বাংলাদেশে ১৪৪ ধারা আর পুলিশি পিটাপিটি নতুন কিছু না যে তাকে আড়ালের মতন ঘটনা ঘটাতে রাজনিতিকরা চিন্তা করবে...এরা কিছুই কেয়ার করেনা... এতোটুকু লজ্জা রাজনিতিকদের নাই...
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৯
ব্লগার ভুত বলেছেন: হয়তোবা তাই
৫|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪২
মনজুর আহােমদ সুমন বলেছেন: গোবিন্দ হালদার মারা গেছেন ?
লেখক বলেছেন: মারা গেছেন কিনা জানিনা। তবে কোন খোঁজ খবরও জানিনা !!!! হায় রে!!
কোন কিছু ভালমতো না জাইন্যা ই ব্লগ লেইখা ফালাইলেন ??? গোবিন্দ হালদার এখনও বেঁচে আছেন কোলকাতায় চিকিৎসাধীন।
মনে হয় আপনার মধ্যে বিরোধী দল বিরোধী দল টাইপের কিছু ভাব আছে।
১৪৪ ধারার খবরাখবর ঢাকতে জিয়াদ নাটক সাজানো হলো ...কথাটার সাথে আমি কঠিন ভাবে দ্বিমত পোষণ করছি. সাথে এও মনে হয় কখটার মাঝে বোকা বোকা কিছুর গন্ধ আছে।
এটা চরম সত্য জিয়াদের ঘটনায় ফায়ার সার্ভিস চরম ব্যর্থ।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮
ব্লগার ভুত বলেছেন: আমি আমার মূর্খতা স্বীকার করছি। আর আমি ব্লগে নতুন তাই ধীরে ধীরে বোঝার চেষ্টা করছি। আমি গোবিন্দ হালদার সম্পর্কে উইকিপিডিয়াতে সার্চ দিয়েছিলাম কিন্তু এ সম্পর্কে কিছু পাইনি। আমি অলটাইম বিরোধীদল টাইপ, সরকারের দোষ বেশী খুঁজি। আর আগের কমেন্টে বলেছি যে এর আগের ঘটনাগুলোতে কোন কিছু আড়াল করার চেষ্টা করা হয়েছে এতেও হয়তোবা কিছু আড়াল করার চেষ্টা করা হয়েছে। ধন্যবাদ ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য
৬|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২
মনজুর আহােমদ সুমন বলেছেন: জ্বী , আপনাকেও ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০০
যোগী বলেছেন:
গোবিন্দ হালদার মারা গেছেন ?