নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিবাস্বপন দেখতে ভালোলাগে।

অনেক অসাধারনের মাঝে খুব সাধারণ একজন

ভুলোমন325

বয়ে চলেছি সময়ের বিপরীতে

ভুলোমন325 › বিস্তারিত পোস্টঃ

রাতের অনুগল্প

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

আরিয়ান এক মুহূর্ত ভাবে নিজের কাছে করা প্রতিজ্ঞাটা ভাঙবে কিনা। সারাদিন কেটে গেছে কোনোভাবে, কিন্তু আজ রাতটা যেন ওর জীবনের দীর্ঘতম রাত, কাটছেই না। চট করে মোবাইল টা হাত থেকে নামিয়ে রাখলো, চোখ রাঙালো নিজেকেই, তোমার না এক সপ্তাহ চুপচাপ থাকার কথা?প্রথম দিনেই এত? আবারো ঘুমানোর চেষ্টায় চোখ বুজলো, সাথে সাথেই অভিমানে ঠোঁট ফুলানো জেদী মুখটা চলে এলো চোখের পাতায়। ওফ, কী হচ্ছে কী? মাথা ঝাকিয়ে ওপাশ ফিরে শুলো, নাহ কিছুতেই হারবোনা আমি । ক্লান্ত শরীরে নিজের সাথে যুঝতে গিয়ে কখন যেন ঘুম নেমে আসে দুচোখ জুড়ে .......... শহরের উষ্ণতম দিনে পিচ গলা রোদ্দুরে বৃষ্টির নিঃশ্বাস তোমায় দিলাম আজ!! তন্দ্রা ভেঙে যায়, চমকে চোখ মেলে তাকিয়ে দেখে মোবাইলের স্ক্রীনের নীলচে আলোয় ভেসে আছে পৃথিবীর সবচে প্রিয় নামটা! অন্যপ্রান্ত নীরব, শুধু ভেসে আসে জলে ভেজা নিঃশ্বাসের আলতো শব্দ। আরিয়ান নিঃশ্চুপ শোনে, বুঝতে পারে হেরে গেছে সে......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.