নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিবাস্বপন দেখতে ভালোলাগে।

অনেক অসাধারনের মাঝে খুব সাধারণ একজন

ভুলোমন325

বয়ে চলেছি সময়ের বিপরীতে

ভুলোমন325 › বিস্তারিত পোস্টঃ

ই-বুক বনাম কাগজের বই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮





আমার বই পড়ার শুরু সেবা প্রকাশনীর হাত ধরেই।



সেই পিচ্চি বেলা থেকেই গোগ্রাসে পড়েছি অসংখ্য বই। পেপারব্যাক বই গুলোর নিউজপ্রিন্টের সেই ঘ্রাণ আজো মুছে যায় নি মন থেকে।

সময় পেলে এখনো মাঝে মাঝে খুলে বসি কিশোর-মুসা-রবিনের সেই সব রোমাঞ্চকর এডভেনচার আর 'মাসুদ রানা' র রোমহর্ষক এসাইনমেন্টে:D



সেসব দিন পেছনে ফেলে যতই বড় হয়ে উঠেছি বই যেন আরো প্রিয় সঙ্গী হয়ে উঠেছে দিনে দিনে।

খুব প্রিয় হয়ে উঠেছে ভারতীয় বাংলা লেখক দের বই গুলো। সব চে প্রিয়দের মাঝে আছেন সুনীল গঙ্গোপাধ্যায়। এছাড়াও সত্যজিৎ , সমরেশ, শীর্ষেন্দু, সুচিত্রা ভট্টাচার্য, নারায়ন গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, আরো অনেকেই। তালিকা করতে গেলে বলে ফুরোনো যায় না।

মনে আছে বইয়ের দোকানে গিয়ে কতোসময় প্রিয় লেখকদের বই গুলোর দিকে জুল জুল করে চেয়ে থেকেছি, কিন্তু পকেটের করুণ অবস্থা দেখে কেনার সাহস হয়নি।

এভাবেই যাচ্ছিলো, কখনো টিফিনের টাকা জমিয়ে, বন্ধুদের সাথে বিনিময় প্রথার মাধম্যেই পড়া হচ্ছিলো নানারকমের পছন্দ-অপছন্দের বই।

না পড়া বই গুলোর জন্য দীর্ঘশ্বাস জমাই ছিলো।



কিন্তু অবস্থার পরিবর্তন এলো, যখন ধীরে ধীরে ইন্টারনেট জগতের বাসিন্দা হলাম। আর সন্ধান পেলাম বাংলা- ইংরেজী মিলিয়ে এক বিশাল বড় ই-বুক জগতের। নানা রঙের, বর্ণের বই। আহা! কী সুখ!:)

তবে শুরুতেই ই-বুক পড়তে পেরেছি তা নয়, কাগজের বইয়ের অভ্যাস বলে কথা, খুব মিস করতাম । কিন্তু ধীরে ধীরে এটাতেও অন্যরকম মজা পেতে লাগলাম।

ফিরে যাই বন্ধুর প্রসঙ্গে, তার সাথে কথার মাঝে সে তার মতামত জানালো ই-বুক নিয়ে। তার মতে কখনোই সে ই-বুক পড়তে পারবেনা। চেষ্টা করেও হয়নি। কাগজের বই পড়াই উচিত সকলের।

আমি তার সাথে কিছু ব্যাপারে একমত হয়েছি, কিন্তু পুরোপুরি হতে পারিনি। আমার মতে, যারা আমাদের মতো পড়ার নেশায় মশগুল থাকতে চায়, কিন্তু পকেট রোগা তাদের অন্ধের যষ্টি এই ই-বুক। কাগজের বইইয়ের প্রতি ভালো লাগা কখনোই মরবে না, কিন্তু আমার মনে হয় এখন সময় এসেছে একান্তই কাগজএর বই নির্ভরতা থেকে একটু বেরিয়ে আসার। আরো একটা কথা ভাবি, আমাদের কিশোর বেলায় বই পড়ার পাগল ছিলাম আমরা, কিন্তু এখন সামাজিক মিডিয়া, নানা রকম চমৎকার গ্রাফিক্সের ভিডিও গেমস এসবের ভীড়ে আর আগের মতো বই পড়ার সময় হয়ে উঠেনা স্কুল-কলেজ পড়ুয়াদের। তাই ভাবি এই প্রজন্মের জন্যে ই-বুকের বিকল্প নেই। হোক কাগজের হোক ইলেকট্রনিকের বই তো পড়া দরকার।

বন্ধুরা কী বলেন? :)

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

উজবুক ইশতি বলেছেন: হুম এই ই বুক এর কল্যাণে যে কত টাকা সেফ হল। জয়তু ই বুক

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১২

ভুলোমন325 বলেছেন:

জয়তু ই-বুক :)

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৭

স্বপ্নসমুদ্র বলেছেন: ইবুক তো আবার লেখকের পকেট ভরাতে ব্যর্থ। পকেট না ভরলে পেট ও ভরবে না। আর পেট না ভরলে লেখাও না। কয়জন টাকা দিয়ে কিনে পিডিএফ এর ইবুক পড়বে? বলেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৯

ভুলোমন325 বলেছেন:

এই ব্যপারে আমি আপনার সাথে একমত। তবে কিছু কিছু সাইটে টাকা দিয়ে প্রিমিয়াম সদস্য হওয়া যায়। তাতে লেখক কতোটুকু পান সেটা অবশ্য সন্দেহের ব্যাপার।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২২

আমিই মিসিরআলি বলেছেন: জয়তু ই-বুক :) :) !:#P

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩১

ভুলোমন325 বলেছেন: জয়তু ই- বুক :)

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩২

গৃহ বন্দিনী বলেছেন: যতই ই-বুক থাকুক না কেন কাগজের বইয়ের আবেদনের কাছে তা নস্যি । কাগজের বইয়ের সাথে ই-বুকের সব চেয়ে বড় পার্থক্য হল ই-বুক পড়ে কখনো গল্প কাহিনি কল্পনা করা যায় না । আর কাগজের নতুন বইয়ের ঘ্রাণটাই তো অন্য রকম ফিনিংস তৈরি করার জন্য ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩৫

ভুলোমন325 বলেছেন: কাগজের বইয়ের আবেদন আমার কাছেও কম নয়।

তবে অভ্যস্ত হতে পারলেও ই-বুকের মজাটাও ধীরে ধীরে পাওয়া যায়।
আর যুগের সাথে সাথে সব কিছুর সাথে বই পড়ার ধরণেও পরিবর্তন এসেছে।

হয়তো আগামী পনের-বিশ বছরে এটা আরো ব্যাপক পরিবর্তন হবে। তাই এখন থেকেই অভ্যস্ত হয়ে উঠছি। :)

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ই-বুক পছন্দ না, আমি প্রিন্ট করে নেই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২৪

ভুলোমন325 বলেছেন:
প্রিন্ট করলে যে আসল বইয়ের চেয়ে বেশি খরচ পড়বে :(

অবশ্য নিজের প্রিন্টার থাকলে হয়তো সুবিধা :)

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৩

ঢাকাবাসী বলেছেন: এটা আধুনিকতা আর এটাকে মেনে নিতেই হবে। অনেক বড় পত্রিকা বন্ধ হয়ে গেছে ই-পত্রিকার জন্য। এখন কাগজে প্রিন্ট করাটাও অনেক ব্যায়বহুল আর পরিবেশের জন্য ক্ষতিকারক। একটা কাগজের পাতা বানাতে বড় গাছের একটা ডাল লাগে। জীবনটাকে সহজ করে নিলেই ভাল মনে হয়। ই-বুক চলুক।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

ভুলোমন325 বলেছেন:

সহমত

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: বই বেচেঁ যারা জীবিকা নির্বাহ করে তাদের এখন ধারণা বিক্রি করতে হবে। কারন নতুন যা আসে তাকে ঠেকানো যায় না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

ভুলোমন325 বলেছেন:

নতুন যা আসে তাকে ঠেকানো যায় না। ঠিক।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আহ 'মাসুদ রানা' র লোমহর্ষক সিরিজ কী যে ভালো লাগতো তা বলে বোঝানো যাবে না। একরকম আসক্ত হয়ে গিয়াছিলাম।





ধন্যবাদ। ভাল থাকবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

ভুলোমন325 বলেছেন: মাসুদ রানা অনেক প্রিয় সিরিজ ছিলো আমারো।


আপনিও ভালো থাকুন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.