নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তরের নিরন্তর সন্তরন

ওয়ালিউর রহমান টুটুল

একজন প্রোএক্টিভ নিরীহ টাইপের মানুষ যে অহংকার কিংবা খামোখা শো-অফ করাকে প্রতিবন্ধী মানসিকতা বলে মনে করে। আরশি নগরের পড়শির খোঁজে নিরন্তর পেরেশান। ভাবতে ভাল লাগে একদা গ্রাম্য সহজ সরল সাদামাটা জীবনযাত্রা। নিজে যেমন সত্য বলাতে অকপট তেমনি যারা ভনিতার আশ্রয় গ্রহন করে তাদেরকে তীব্র ঘৃণা করি। গল্প, কবিতা, স্মৃতি বিজড়িত ঘটনাগুলোকে আপন মনের মাধুরী মিশিয়ে লিখতে ভাল লাগে।

ওয়ালিউর রহমান টুটুল › বিস্তারিত পোস্টঃ

ভীরু পৌরুষ

২১ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৭

আমার দ্বিধান্বিত চিন্তা গুলো,

পেন্সিলের শীষে অবশ হয়ে যতিচিহ্ন

একে দিয়ে ঘাপটি মেরে পড়ে আছে, যেন

এক পা এগুনোর সাহস এলো তো.......দু পা

পিছানোর কাপুরুষ অঙ্ক মেলানোর অঢেল প্রয়াস|

বিদ্যুত স্ফুলিঙ্গে ঝলসানো হৃদয়ে কামনার তৃষ্ণা;

উত্তুঙ্গ উত্তরিয়ের নেশা ধরানো চৌকস প্রদর্শন|

ক্ষেপা ষাড়ের তাগড়া জোয়ানির তান্ডব হয়ে

আক্রোশে ফুঁসে উঠলেও, স্বাধীন ইচ্ছেরা

কিছুতেই পারছে না সংকোচ নামক

আরশোলাটিকে অতিক্রমের!!



দ্বৈত স্বত্ত্বার দুর্বিপাকে রক্তের নোনা স্বাদ

হিমশীতল পানসে| যেন জন্ম জন্মান্তর কাব্যিক

উপমার সহায়ক বৈতরণী হিসাবে ঠেলে ঠেলে কর্দমাক্ত

পিচ্ছিল পথে ঘর্মাক্ত কলেবরে, শান্তি নিলয় ঠিকানার

সন্ধানে স্থির নিশ্চিত| উচ্ছাসের উত্পাত স্তিমিত হয়ে

ধ্যানমগ্ন ঋষির ন্যায় অনন্তের দুর্নিবার মহাযজ্ঞ

সাধনে বিমোহিত বিভোর| একেবারেই মনের

স্রোতের বিপরীত!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.