| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়ালিউর রহমান টুটুল
একজন প্রোএক্টিভ নিরীহ টাইপের মানুষ যে অহংকার কিংবা খামোখা শো-অফ করাকে প্রতিবন্ধী মানসিকতা বলে মনে করে। আরশি নগরের পড়শির খোঁজে নিরন্তর পেরেশান। ভাবতে ভাল লাগে একদা গ্রাম্য সহজ সরল সাদামাটা জীবনযাত্রা। নিজে যেমন সত্য বলাতে অকপট তেমনি যারা ভনিতার আশ্রয় গ্রহন করে তাদেরকে তীব্র ঘৃণা করি। গল্প, কবিতা, স্মৃতি বিজড়িত ঘটনাগুলোকে আপন মনের মাধুরী মিশিয়ে লিখতে ভাল লাগে।
চন্ডাল ভাবনাগুলো যত, কদম
ফুলের রেনুর মত গেথে আছে|
তনু মন প্রাণ কিছুই নিষ্কৃতি পাচ্ছে না;
কুরে কুরে খাওয়ার পিচ্ছিল অনুভুতি
থেকে| এইতো সেদিন শাসালাম তাকে
বৈতরণীর লোভের পসরা সাজিয়ে|
হায়েনা স্বভাবের পৌন:পুনিক আবর্তে, কুই
কুই শব্দে মাথা নিচু করে দ্বিগুন উত্সাহে|
উত্তরের ক্ষেপে মহাজনের যতই তৃপ্ততা আসুক
মানস সরোবরের সাহারাকে ইজারা দেবার খায়েশ|
সমর্পিত স্বপ্নালোকে সন্তরিত সঞ্চারিনী সবিস্বয়ে
নির্মোঘ নিমেষে নির্মিলিত নয়নে নিদারুন নিরীক্ষায়|
তীব্র তীর্যকে তীক্ষ্ণ তিক্ততায় ত্রিশঙ্কু তিমির
বিদীর্ণ বিবেক বিস্ফোরিত বিষে বিদগ্ধ বিভোর|
©somewhere in net ltd.