| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়ালিউর রহমান টুটুল
একজন প্রোএক্টিভ নিরীহ টাইপের মানুষ যে অহংকার কিংবা খামোখা শো-অফ করাকে প্রতিবন্ধী মানসিকতা বলে মনে করে। আরশি নগরের পড়শির খোঁজে নিরন্তর পেরেশান। ভাবতে ভাল লাগে একদা গ্রাম্য সহজ সরল সাদামাটা জীবনযাত্রা। নিজে যেমন সত্য বলাতে অকপট তেমনি যারা ভনিতার আশ্রয় গ্রহন করে তাদেরকে তীব্র ঘৃণা করি। গল্প, কবিতা, স্মৃতি বিজড়িত ঘটনাগুলোকে আপন মনের মাধুরী মিশিয়ে লিখতে ভাল লাগে।
দবির মিয়া এসে বলে নিউজ আছে ব্যাড
তিনটা নিউজ একসাথে তো ঠান্ডা করো হেড
দ্বিতীয়টা বলবো তোমায় শুনলে হবে ম্যাড
সব শেষেরটা শুনলে তুমি হয়ে পড়বে ছ্যাড।
কোনটা শুনবে বলো, নির্জনেতে চলো
কোলাহলে বলতে গেলে হবে এলোমেলো;
বলছি আমি একে একে, শুনবে তুমি থেকে থেকে
শুরু করি কোথা থেকে, বল আমায় ছক এঁকে।
ভ্যাবাচেকা খেয়ে আমি, বলছি তাকে কি জানি?
বলতে থাকো না থামি, সবগুলোই তো সমান দামী!
দবির মিয়া ঘামে, মাঝ পথেতে থামে
তাকাই আমি বামে, বলি! থামলে কি কামে?
নিউজ বলা শুরু, বক্ষ দুরু দুরু
বলতে গিয়েই কাশি দিয়ে প্রাণ উড়ু উড়ু
ব্যাড নিউজটা হচ্ছে গিয়ে, আমার নাকি কালই বিয়ে
ম্যাড নিউজটা আমায় নিয়ে, আনতে হবে মেয়ে ভাগিয়ে
থামাই তাকে চিত্কার দিয়ে, ধরি তাহার গলা চিপিয়ে
কান ধরে তুলে নিয়ে, ঝারি মারি ঝামটা দিয়ে|
ওরে দবির নিউজ যে তোর ব্যাড
এই নিউজে হইনা আমি ম্যাড
মনটাতেও হইবে না যে ছ্যাড
সবকিছুর উর্ধে উঠে হয়ে যাব ডেড||
©somewhere in net ltd.