নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তরের নিরন্তর সন্তরন

ওয়ালিউর রহমান টুটুল

একজন প্রোএক্টিভ নিরীহ টাইপের মানুষ যে অহংকার কিংবা খামোখা শো-অফ করাকে প্রতিবন্ধী মানসিকতা বলে মনে করে। আরশি নগরের পড়শির খোঁজে নিরন্তর পেরেশান। ভাবতে ভাল লাগে একদা গ্রাম্য সহজ সরল সাদামাটা জীবনযাত্রা। নিজে যেমন সত্য বলাতে অকপট তেমনি যারা ভনিতার আশ্রয় গ্রহন করে তাদেরকে তীব্র ঘৃণা করি। গল্প, কবিতা, স্মৃতি বিজড়িত ঘটনাগুলোকে আপন মনের মাধুরী মিশিয়ে লিখতে ভাল লাগে।

ওয়ালিউর রহমান টুটুল › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার আদিখ্যেতা

২৭ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:০৯

দেখতে দেখতে দিনটির হ্রাস টেনে আনলুম,

অখন্ড অবসরে মনে দোল খায় তপ্ত দুপুরে;

অলস বসে দেবদারু গাছটির ছায়ায়, বিলি

কেটে দিতে উস্কু খুস্কু চুলের জটে.. আমার

ব্যাকুলতা তখন তোমার স্নিগ্ধ নেশাধরা ঘ্রাণ,

বৈকল্য মস্তিষ্কে... তোমার শরীর জুড়ে বোশেখ

মাসের আমের বোলের মাতাল করা গন্ধ..

নিশপিশ করা হাতের ছল চাতুরী গিরিখাদ

খোজার অবিরাম কসরত... কপট শাসনের

ভয় তো আছেই! অযুত নিযুত অজুহাতের

দায়বদ্ধতা.. যদিওবা কদাচিত মহেন্দ্রক্ষণটির

আয়ুষ্কাল কয়েক সেকেন্ড মিলতো বা! তার

আবেশ নিয়েই থাকতে হত ভিন গায়ের

যোগীটির মতো... অবশেষে দয়া করলে

যেদিন, পুংখানুপুংখ আবিষ্কারে হারিয়ে

গিয়েছিলাম অতলান্তিকের তলায়.. দুর্নিবার

সে ঘুর্নিপাক অস্তি মজ্জা থেকে প্রানের স্পন্দন

এনে থেকে থেকে উদগিরণের লাভায় পর্যবসিত সমাপন....

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর কবিতা++

২| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৯

এমএম মিন্টু বলেছেন: এত সুন্দর একটি কবিটা অথচ পাঠক নাই ।
আসলে এতা ঠিক না ।
আমরা যোদি সবাই সবার ব্লগে একবার করেউ প্রবেশ তবু দেখা যাবে একটি লেখা কমপক্ষে দুইশত বার থেকে আরাই শত বার পঠিত হবে।
এইযে যেমন আমরা যেমন আপনার এখানে এসেছি এখন আপনিও যাবেন এভাবেই কিনতু একজন আরেকজনের ব্লগে প্রবেশ করতে হবে ।যাই হোক সুন্দর একটি লেখায় +++

৩| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৬

ওয়ালিউর রহমান টুটুল বলেছেন: মিন্টু ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা নিবেন| আপনার অভিমতের সাথে আমি সম্পূর্ণ একমত| আমার ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হলো আমি একেবারেই আনকোরা এখানে| মাত্র যোগ দিয়েছি আপনাদের সাথে| ধীরে ধীরে পরিচিতির ব্যাপ্তি ঘটলে হয়ত চিত্রটি কিছুটা ভিন্ন হবে| আপনাদের সহযোগিতা সর্বদা কাম্য থাকবে| আবারও অনেক ধন্যবাদ---- ভালো থাকবেন....

৪| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৯

৫| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৭

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ

full version

©somewhere in net ltd.