নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তরের নিরন্তর সন্তরন

ওয়ালিউর রহমান টুটুল

একজন প্রোএক্টিভ নিরীহ টাইপের মানুষ যে অহংকার কিংবা খামোখা শো-অফ করাকে প্রতিবন্ধী মানসিকতা বলে মনে করে। আরশি নগরের পড়শির খোঁজে নিরন্তর পেরেশান। ভাবতে ভাল লাগে একদা গ্রাম্য সহজ সরল সাদামাটা জীবনযাত্রা। নিজে যেমন সত্য বলাতে অকপট তেমনি যারা ভনিতার আশ্রয় গ্রহন করে তাদেরকে তীব্র ঘৃণা করি। গল্প, কবিতা, স্মৃতি বিজড়িত ঘটনাগুলোকে আপন মনের মাধুরী মিশিয়ে লিখতে ভাল লাগে।

ওয়ালিউর রহমান টুটুল › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুঞ্জয়ী নজরুল

৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:০৭

আমাদের স্থানীয় সময় অনুযায়ী আজ ২৯ শে আগস্ট বিদ্রোহী কবির মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত এবং বিনম্র শ্রদ্ধাঞ্জলি--------









দ্রোহের কবি, প্রেমের কবি, সাম্যের কবি নজরুল

এসেছিলে ধরায় ধরিয়ে দিতে অনাসৃষ্টির যত ভুল।

সৌর্জে বীর্যে চেতনা ধারায় আপোষীয়া নাহি মন

জেল জুলুম আর হুলিয়া মাথায় থাকিত সর্বক্ষণ।



চুরুলিয়ার সেই মক্তবে যাওয়া ঝাকরা চুলের ছেলেটি

কোনো এক কালে এলাকাতেই তিনি করিতন ইমামতি।

জীবন বাচাতে হেন কাজ নাই করিতে তাহাকে হয়নি

শত বাধা এলেও সুপ্ত প্রতিভা কখনো ছাড়িয়া যায়নি।



শিল্পকলার এমন শাখা নাই করেনি তিনি চারণ

সবখানেতেই সার্থক হয়ে হৃদয়ে পেয়েছে ধারণ।

কবিতায় আর গানের সুরেতে বিদ্রোহ যেমন আছে

তারই পাশাপাশি প্রেম বিরহে প্রিয়াকে চেয়েছে কাছে।



বিদ্রোহীর দৃঢ় চিত্তে দেখি অভিযোগ করে স্রষ্টার

অনাচার আর অবিচারের দায়ে দেয়নি তাকেও নিস্তার।

অগ্নিবীণার আগুনে পুড়ায়ে করেছেন সবই ছারখার

বিষের বাঁশির করুনাতে এসে প্রেমের আকুতি বারবার।

দোলনচাঁপার দোলনা দুলিয়ে দোল দিয়েছেন সঙ্গিনীকে

ধূমকেতুর ন্যায় ঝড়ো আগমনে বিস্মিত করে ধরণীকে।



সত্য ভাষণে অকুতোভয়ে নত করেনি মাথা

সব ধর্মান্ধতা ঘৃনাভরে ঠেলে বলেছেন সাম্য কথা।

নারীপুরুষের সমঅধিকার বলিষ্ঠ কন্ঠে উচ্চারণ

সারাটি জীবন থেকেছেন অটুট বিদ্রোহী ভাব আজীবন।



ধুমকেতুর মত এ ধরায় এসে বিস্ময় কীর্তি রেখে

কে জাগাবে আর জ্বরা এ জাতিকে এমন লেখনি লেখে।

বড় অসময়ে থেমে গেলে কেন নিরব অভিমান নিয়ে

আজীবন তবু বেচে রবে তুমি অমর সৃষ্টি দিয়ে।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২১

সরদার হারুন বলেছেন: কবিতা তোমার ভাল লেগেছে ভাই,
তাইতো অামি ছালাম জানাই।

সোনার সুন্দর কাঠির পরশে
জাগিয়া উঠিয়া কবি , (নজরুল)
বাণীবন্ধন ছন্দ তুলিতে
একেঁছেন কাব্য ছবি।

তুমি তাঁহারে ভালবাসিয়া লিখেছ
কবিতা ভাই,
তাইতো আজিকে তোমাকে এখন,
আবারও ছালাম জানাই।।

২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

বাংলার পাই বলেছেন: দ্রোহের কবি, প্রেমের কবি, সাম্যের কবি নজরুল
এসেছিলে ধরায় ধরিয়ে দিতে অনাসৃষ্টির যত ভুল।
সৌর্জে বীর্যে চেতনা ধারায় আপোষীয়া নাহি মন
জেল জুলুম আর হুলিয়া মাথায় থাকিত সর্বক্ষণ।


সত্য ভাষণে অকুতোভয়ে নত করেনি মাথা
সব ধর্মান্ধতা ঘৃনাভরে ঠেলে বলেছেন সাম্য কথা।
নারীপুরুষের সমঅধিকার বলিষ্ঠ কন্ঠে উচ্চারণ
সারাটি জীবন থেকেছেন অটুট বিদ্রোহী ভাব আজীবন।
-----------------------এক কথাই চমৎকার নজরুল বন্দনা।

৩| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

ওয়ালিউর রহমান টুটুল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে "বাংলার পাই"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.