| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামায়াত সমর্থকদের বলছি-
’৭১ এ জামায়াত জুলুমকারীদের পক্ষ নিয়েছিল বলেই রাজাকার শব্দটি গালিতে পরিণত হয়েছিল। ‘৯৬ এরাই ’সেক্যুলার ফ্যাসিবাদিদের’ ক্ষমতা কুক্ষিগত করতে সাহায্য করেছে। ‘০১ এ বিপরীত আরেকটি পক্ষের অত্যাচারের সহযোগী হয়েছে। ক্ষমতায় যাবার এই কৌশলগুলোকে কি আপনি হুদায়বিয়ার কৌশলের সমতুল্য মনে করেন? ‘০১ এ ক্ষমতার ভাগীদার হয়ে ইসলামের কোন উপকারটা তারা করেছে? সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোন ভূমিকা রেখেছে?
মুখে ইসলামের নাম নিয়েই কোন অপশক্তি যদি আপনার সমর্থন পেতে পারে, তবে কেবলমাত্র ‘মুক্তিযুদ্ধের চেতনা’র মত একটি বায়বীয় শব্দগুচ্ছ ব্যবহার করে একটি পক্ষ যা খুশি তাই করে যাবার লাইসেন্স পেয়ে যাবে, তাতে আর সন্দেহ কী!
একজন প্র্যাকটিসিং মুসলিম তার ব্যক্তিগত ও সামাজিক জীবনের মত রাষ্ট্রীয় জীবনেও ইসলামিক নীতির প্রতিফলন দেখতে চাইবে, সেটাই স্বাভাবিক। সেই অর্জন আসতে পারে এই বিস্মৃতিতে হারিয়ে যাওয়া নীতির উপযোগিতাকে বিভিন্নভাবে গ্রহণযোগ্য বলে প্রমাণ করার মাধ্যমে। খুব কঠিন নয় এটি। মাথায় রাখতে হবে, মুসলিম নামধারীদের বিচ্যুতিকে পুঁজি করেই আরেকটি পক্ষ ইসলামকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে যায় সবসময়।
দুই কুকুরের চলমান লড়াইয়ে আপনি সহ, জনগণকে তাই খুব সাবধানে, শুধুমাত্র, নিজের পক্ষ অবলম্বন করতে হবে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
পাহারাদার বলেছেন: জনাব, সকল আইনই কোন না কোন রিলিজিয়াস ট্রাডিশন থেকে এসেছে। কারণ রাষ্ট্রের জন্মের বহু আগে থেকেই ধর্ম মানুষকে ভাল ও মন্দের পার্থক্য করতে শিখিয়েছে। আমাদের দেশে সেক্যুলারিজমের নামে দূরবর্তী অন্য ট্রাডিশনের আইন চালু রাখা হয়েছে। পড়াশোনা কম থাকায় আমরা তা বুঝতে পারিনা।
২|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: এইটা কী কইলেন? আপনের কথায় তো জামাতি সুর!
ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম খোঁজে জামাতিরা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
পাহারাদার বলেছেন: জনাব, সকল আইনই কোন না কোন রিলিজিয়াস ট্রাডিশন থেকে এসেছে। কারণ রাষ্ট্রের জন্মের বহু আগে থেকেই ধর্ম মানুষকে ভাল ও মন্দের পার্থক্য করতে শিখিয়েছে। আমাদের দেশে সেক্যুলারিজমের নামে দূরবর্তী অন্য ট্রাডিশনের আইন চালু রাখা হয়েছে। পড়াশোনা কম থাকায় আমরা তা বুঝতে পারিনা।
৩|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
বাঙলি বলেছেন: অতিভক্তি চোরের লক্ষ্মণ, বেশি পড়াশুনায় তোমার মাথা আউলায়া গ্যাছে,
পালানোর রাস্তা খোঁজেন
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
পাহারাদার বলেছেন: ব্যাপক যুক্তিনির্ভর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ![]()
৪|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
আইজ্যাক নিউটন বলেছেন: +++++++++++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
পাহারাদার বলেছেন: অনেক ধন্যবাদ।
৫|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
রাহি বলেছেন: ধর্মিয় সংখ্যাধিক্যে রাষ্ট্র ব্যবস্থা নির্ধারিত হবে এটাই স্বাভাবিক। বিশ্বের প্রায় প্রতিটি দেশে তাই হচ্ছে। তার মানে এই নয় সেই সব দেশে সংখ্যালঘু'রা নির্যাতিত হবে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষরা আসার পরই সংখ্যালঘু নির্যাতন বেড়ে গেল গাণিতিক হারে। বিশ্বজিৎ'কে প্রকাশ্যে খুন করল তার ভাইয়েরা। সে হয়ত কখনও ভাবেনি যে সে কখনও আওয়ামিলীগ দ্বারা নির্যাতিত হবে, কিন্তু হয়েছে তাই।
ইসলামি রাষ্ট্র ব্যবস্থায় সংখ্যালঘু'রা সবচেয়ে বেশি নিরাপদ। তবে সেটা হতে হবে প্রকৃত 'ইসলামি রাষ্ট্র ব্যবস্থা'।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
পাহারাদার বলেছেন: মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সংখ্যালঘুর নিরাপত্তার দায়িত্ব মুসলিমদের। কেউ যদি নিজেদেরকে ইসলামি ধারার দল বলে দাবী করে, তাহলে তাদেরকে সেভাবেই কাজ করে প্রমাণ করতে হবে। জামায়াত কি তা করতে পেরেছে কখনও?
৬|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
মাইকেল স্কোফিল্ড বলেছেন: মুখে ইসলামের নাম নিয়েই কোন
অপশক্তি যদি আপনার সমর্থন
পেতে পারে, তবে কেবলমাত্র
‘মুক্তিযুদ্ধের চেতনা’র মত
একটি বায়বীয় শব্দগুচ্ছ ব্যবহার
করে একটি পক্ষ যা খুশি তাই
করে যাবার লাইসেন্স পেয়ে যাবে,
তাতে আর সন্দেহ কী!
৭|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
গোধূলির রঙ বলেছেন: মনে হচ্ছে নাটক আর সিনেমার অভিনয় চলতাছে। সামু সহ সবখানে খালি ছবি আর ছবি। সবাই খালি ছবি তুলতাছে। এরই নাম আন্দোলন?
এরা ভুল প্রজন্ম ! এরা আন্দোলনের মানে জানে? দেখি পুলিশ ফায়ার করুক, কাল পর্যন্ত কয়জন থাকে দেখি? ল্যাঞ্জা গুটাইয়া সবাই নিমিশেই হাওয়াতে মিলাইয়া যাইবো। শেয়ার বাজার, সার-রুনীর হত্যা, পদ্মা সেতু, হলমার্ক, কালো বিড়াল কলংক, দুনীতি, ঘুম, খুন, দ্রব্যমূল্য উর্ধগতি, তেলের দাম বৃদ্ধি সহ আরো যাবতীয় প্রতিবাদে এরা নামে নাই কেন? মামুরা নামলে দেখতা সরকার তোমাগো চুমা দিতো নাকি বাঁশ দিতো।
চার দিকে কত আলো, কিন্তু শাহবাগের কীটগুলারে ঝাপটে ধরেছে অন্ধকার। ওখানে গতকয় দিন আলো যাচ্ছেনা। জংগীরা কয় কি, বিচার বুঝিনা ফাঁসি চাই! মামার বাড়ীর আবদার। ওরে জংগীর দল একাত্তর দেখসনি ভালো কথা, কিন্তু পড়া শুনা কর। বিচার কি আগে জাইনা লও। তোরাও পুরা দেশটারে আফগানিস্তান বানাইয়ালাবি। তালেবান আল কায়েদা যেমন অন্ধ তোরাও দেখি অন্ধ। আয় আলোর দিকে আয়। দেখবি জীবন মানে অন্ধকার না, জীবন মানে সতেজতা।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
বাঙলি বলেছেন: এইটা কী কইলেন? আপনের কথায় তো জামাতি সুর!
ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম খোঁজে জামাতিরা