| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশিরভাগ আন্দোলনই পুরোপুরি সফলতার মুখ দেখে না। অনেক সময়, যা চাওয়া হয়, তার বদলে ভিন্ন কিছু পাওয়া যায়। কাদের মোল্লার ফাঁসি কোন বিশেষ ব্যবস্থায় সম্ভব করে তোলা যাবে কিনা তা ভবিষ্যতই বলে দেবে। যদি সম্ভব হয়ও, এত বড় এক গণজাগরণ, যাকে কেউ কেউ ’৭১ এর সাথেও তুলনা করে ফেলছেন, তা কি এইটুকু পেয়েই সন্তুষ্ট থাকবে?
শাহবাগ আন্দোলন থেকে একটা চমৎকার উপজাত পাওয়ার ছিল। তা হল, ভবিষ্যতে যে কোন রাষ্ট্রীয় অনাচার অত্যাচারে শাহবাগে জমায়েত হয়ে প্রতিবাদ করার গণ-শপথ। শাহবাগে সংহতি জানাতে আসা রাজনীতিবিদদের কাছ থেকে সেইসব শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভে সুরক্ষা দেয়ার প্রতিশ্রুতিও নিতে হবে, এমনকি তাদের বিরুদ্ধে গেলেও। আয়োজকরা ভেবে দেখবেন।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
স্বপনবাজ বলেছেন: শাহবাগে সংহতি জানাতে আসা রাজনীতিবিদদের কাছ থেকে সেইসব শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভে সুরক্ষা দেয়ার প্রতিশ্রুতিও নিতে হবে, এমনকি তাদের বিরুদ্ধে গেলেও। আয়োজকরা ভেবে দেখবেন।