নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাহারাদার

পাহারাদার

পাহারাদার › বিস্তারিত পোস্টঃ

দেশে তৈরি হল সৌরশক্তিচালিত নৌযান

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩

বাংলাদেশে নির্মিত হয়েছে সূর্যের আলো ব্যবহার করে চলতে পারবে এমন নৌযান। নির্মাতা এর নাম দিয়েছেন সূর্যকন্যা। মাল্টিহালড ক্যাটাম্যারান টাইপ এই ভেসেলটির দৈর্ঘ ১০ ফুট, প্রস্থ ৪ ফুট। বহনক্ষমতা ২৫০ কেজি। তিনজন যাত্রী পরিবহনে সক্ষম এই যানটির ওজন ১৪০ কেজি।



সূর্যকন্যাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এর প্রতিটি অংশ খুলে ফেলা যায় এবং সহজে পরিবহন ও স্টোর করা যায়। বাড়ির উঠানে, ছাদে, বারান্দায় বা স্টোররুমে সহজেই এর জায়গা হয়ে যাবে। আবার নদীতে নিয়ে জুড়ে দেয়া যাবে ১৫ মিনিটেই। ফলে অ্যাডভেঞ্চারার ও রিসার্চারদের জন্য এটা খুবই উপযোগী। সূর্যের আলোতে চলে বলে জ্বালানী খরচ নেই, পরিবেশের জন্যও ক্ষতিকর নয়।



সুর্যকন্যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০ কিমি। মজার ব্যাপার হল যে, দিনে প্রায় ৯ ঘণ্টা চলতে সক্ষম এই নৌযানটি তৈরি করা হয়েছে ঘরে বসে।



সূর্যকন্যার ভিডিও ও ছবি দেখা যাবে এখানে

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

বোকামন বলেছেন: যাক ভাই একটা ভালো খবর শোনালেন .....
অনেক ধন্যবাদ

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

পাহারাদার বলেছেন: আমিও ধন্য হলাম :)

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

বোকামানুষ বলেছেন: অনেক ভাল একটা খবর

ভাল লাগলো


ছবি পোস্টে দিলে ভাল হত লিংক তো দেখা যায় না

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

পাহারাদার বলেছেন: লিংক ঠিক করে দিয়েছি। প্লীজ আবার চেষ্টা করুন।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭

shfikul বলেছেন: এমন আরো কিছু সুসংবাদ দেন,মনটা ভালো হয়ে যাক।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

পাহারাদার বলেছেন: সুখবর নিশ্চয়ই আরও আসবে :)

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

সু সংবাদ।
ভালো আবিষ্কার !!!


এগিয়ে যাও বাঙ্গালী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.