নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুম.......

!!

শূণ্য উপত্যকা

পথ ভীষন টানে, চলতে হবে তাই সমুখ পানে......

শূণ্য উপত্যকা › বিস্তারিত পোস্টঃ

এরিয়া-৫১ রহস্যময় দুনিয়া।

২২ শে জুলাই, ২০১০ রাত ১০:১০



আমি রহস্যপ্রিয় হওয়ায় পৃথিবীর রহস্যময় ও বিতর্কিত স্থান নিয়ে রয়েছে আমার কৌতুহল।পৃথিবীর সেরা রহস্যময় স্থানগুলো নিয়ে লেখাগুলো আপনাদের সাথে শেয়ার করার চিন্তা আছে আমার। আজকে আলোচনা করব আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যের সামরিকঘাটি এরিয়া৫১ নিয়ে। বিতর্কিত এ স্থাপনাটি সম্পর্কে কমবেশী সবাই মনে হয় জানেন।এ স্থাপনাটি লাসভেগাস থেকে ৯৫ কিমি দুরে "গ্রুম" লেকের পাশে অবস্থিত। দুর্ভেদ্য বেষ্টনীতে ঘেরা এ ঘাটির প্রবেশপথে লেখা আছে অনধিকার প্রবেশকারীকে গুলি করা হতে পারে। আজপর্যন্ত বেসামরিক কেউ দাবী করেনি তিনি এরিয়া৫১ এ ঢুকেছেন। যদি কেউ ঢুকেও থাকেন তাহলে তিনি জীবিত আর বের হতে পারেন নি তা নিশ্চিত।তবে স্থাপনাটিকে বিতর্কিত ও রহস্যময় করে তোলার পিছনে আশপাশের বাসিন্দারাই দায়ী।তাদের অনেকের দাবী এরিয়া৫১ এর আকাশে ফ্লাইং সসারের মত মত কিছু উড়তে তারা দেখেছেন।আবার অনেকেই নাকি এমন দ্রুতগতির বিমান উড়তে দেখেছেন যার গতি সাধারন বিমান বা যুদ্ধবিমান কোনোটার সাথেই মিলে না।তবে এসব বিতর্কের আগুনে ঘি ডেলেছেন এরিয়া৫১ এ কর্মরত পদার্থবিজ্ঞানী বব লেজার । এক টিভি সাক্ষাৎকারে তার দাবী ওখানে এমন কিছু মৌলিক পদার্থ নিযে গবেষনা করা হয় যা এখনও আবিষ্কারের ঘোষনা দেওয়া হয় নি।তিনি অবশ্য কিছু ধোয়াটে বক্তব্য দিয়েছেন একটি মৌলিক পদার্থ নিয়ে।তারমতে সুপারনোভা বা বাইনারি স্টার সিস্টেম থেকেই সম্ভবত একটি মৌল সংগ্রহ করা হয়েছে।যার মাত্র ২.২ পাউন্ড ৪৭টি ১০মেগাটন হাইড্রোজেন বোমা বানানোর জন্য যথেষ্ট।ওখানে নাকি একটি সরল যন্ত্র আছে যা চাকতি আর বল দিয়ে তৈরী।যন্ত্রের বলের চিপে ঐ মৌলটি রাখা হলে সময়কে স্থির করে রাখতে পারে।তারা নাকি সময় স্থির করে রাখার পরীক্ষা চালিয়ে সফলও হয়েছেন। তার মতে ঐ মৌলপদার্থটি বলের চিপে রাখামাত্র তা কোনএকভাবে অ্যান্টিম্যাটার তৈরী করে এবং তারফলে বিপুল শক্তি উৎপাদিত হয়।অ্যার্টিম্যাটার রিয়েক্টরে শক্তি উৎপাদনের ফলে বস্তুর নিজস্ব মহাকর্ষ বলের সৃষ্টি হয় এবং নিজস্ব শক্তিতে তা বিদুৎবেগে ছুটতে পারে।এবং এই প্রযুক্তি ব্যবহার করে নাকি ওখানে ফ্লাইং সসার তৈরীর গবেষনা চলছে। তবে বব সবচেয়ে বড় বোমা ফাটান এই বলে সেখানে নাকি এলিয়েন দের নিযে ধ্বংস হয়ে যাওয়া এক ফ্লাইং সসার আছে।ওখানে এলিয়েনটির ব্যবচ্ছেদ করে নাকি পাওয়া গেছে ঐ প্রাণীটি এসেছে রেটিকুলাম-৪ নামক জ্যোতিষ্ক থেকে।প্রাণীটির উচ্চতা সাড়ে তিনফুট শরীর রোমহীন কালো বড় বড় চোখ এবং শরীর কৃশকায়।দেহ ব্যবচ্ছেদ করে নাকি ফুসফুস ও হৃৎপিন্ডর বদলে বিশাল এক পতঙ্গ পাওয়া গেছে।

তবে এতসব বিতর্কই শেষ নয়। এরিয়া৫১ নিয়ে চলমান বিতর্কের সবচেয়ে বড়টি হল মানুষের চাদে যাওয়া নিয়ে নাটক।

মানুষত চাদে গিয়েছে এ নিয়ে নাটকের কি আছে? আপনারা হয়ত তা বলবেন।

কিন্তু দুনিয়াতে প্রচুর সন্দেহবাদী আছে(আমি নিজেও সেই তালিকায়।পুরা ব্যাপারটা আমার কাছে ধাপ্পাবাজি মনে হয়) যাদের ধারনা মানুষ চাদে কখন্ও যায়নি ।পুরো নাটকটি সাজানো হযেছে এই এরিয়া৫১ এর ভিতর।মজার ব্যাপার হচ্ছে এত বিতর্ক চললেও আমেরিকান সরকার এসব কোনোকিছুই স্বীকার করেনি আজপর্যন্ত।তাতে সন্দেহ না কমে বরং আরো বেড়েছে।



এরিয়া৫১ দুর থেকে







ঘাটিটির চারপাশে রয়েছে এমন অসংখ্য সতর্কবাণী সম্বলিত সাইনবোর্ড



ম্যাপ



বব লেজার



এই সেই এলিয়েন



মানষের চাদে পদার্পন নিয়ে দেখুন ব্যাঙ্গাত্বক ও পুজিবাদীর প্রতিবাদে করা একটি ছবি





বি:দ্র:-এই লেখার সমস্ত তথ্যাদি নেট ও ম্যাগাজিন থেকে নেওয়া।

মন্তব্য ২৩৯ টি রেটিং +১০৫/-২

মন্তব্য (২৩৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১০ রাত ১০:১৪

হাসান মাহবুব বলেছেন: এলয়েনের ব্যাপারটা ফাল্তু গিমিক ছাড়া আর কিছুইনা। আম্রিকান্রা আম্গো চেয়েও বেশি হুজুগে। তাদের ভুত, এলিয়েন তোতাপাখি কুনোডাতেই অরুচি নাই। এরিয়া ৫১ নিয়া লেখাডা ভাল্লাগ্লো। তবে তড়াহুড়া কৈরা পড়া। অহুন বাস ধর্তে হৈবো। দেখা হবে দিন্তিনেক পরে। ভালো থাইক্কেন।

২২ শে জুলাই, ২০১০ রাত ১০:১৭

শূণ্য উপত্যকা বলেছেন: আরে এরা যে আজব জাতিরে ভাই তা আর কি বলব! তারা যতটা ভূত বিশ্বাষ করে প্রাচীন বাংলার মানুষ্ও ততটা করতনা বলে আমার বিশ্বাষ।
হামা ভাই যাচ্ছেন কোথায়?

২| ২২ শে জুলাই, ২০১০ রাত ১০:২৬

লালসালু বলেছেন: এটা নিয়ে বেশ কয়েকটা ফিল্ম আছে

২২ শে জুলাই, ২০১০ রাত ১০:৩০

শূণ্য উপত্যকা বলেছেন: আমি ইন্ডিপেনডেন্স ডে টা দেখেছি। আর কি কি আছে?

৩| ২২ শে জুলাই, ২০১০ রাত ১০:২৭

অপলক বলেছেন: খুব ভাল লাগল। বিশেষ করে মৌলিক পদার্থ নিয়ে গবেষনার ব্যাপারটি। কষ্ট করে হলেও বিজ্ঞান ভিত্তিক আরও কিছু পোষ্ট আশা করি আমাদের উপহার দেবেন। :)

২২ শে জুলাই, ২০১০ রাত ১০:৩১

শূণ্য উপত্যকা বলেছেন: বিজ্ঞানে আমি একদম কাচা :(
মূলত বই পড়তে ভালবাসি তাই এই পোস্টটি চলে এসেছে।
তবুও দিব আরও কয়েকটা রহস্যময় বিষয় নিয়ে।

৪| ২২ শে জুলাই, ২০১০ রাত ১০:৩২

নতুনছেলে বলেছেন: পোস্টটি ভাল লাগল। তবে আমেরিকানরা যে হুজুগে সেটা ১০০ পার্সেন্ট সঠিক। তার বলে ভুত জ্বীন বলে কিছুই নাই । এবং এমনও শুনা যায় অনেক বাড়িতে ভুতের কারনে লোকজন থাকেন না। এবং অনেক বাড়িতে ওজা দিয়ে ভুত তাড়ানো হয় । তাদের মত উন্নত দেশে যদি এমনটা হয় তাহলেতো আমাদের দশে কমই হয়।

২২ শে জুলাই, ২০১০ রাত ১০:৩৫

শূণ্য উপত্যকা বলেছেন: আরে ওরা পুরা পাগলা জাতি। দুনিয়ার সবচেয়ে বেশী হরর মুভি বানায় কি আর সাধে?

৫| ২২ শে জুলাই, ২০১০ রাত ১০:৩৫

শ।মসীর বলেছেন: কোনটা যে বিশ্বাস করুম :(:(

২২ শে জুলাই, ২০১০ রাত ১০:৩৯

শূণ্য উপত্যকা বলেছেন: চাদে যাওয়াটা আমি বিশ্বাষ করি না। তবে এরিয়া৫১ নিয়ে চলা বিতর্ক নিয়ে আমার সন্দেহ আছে।

৬| ২২ শে জুলাই, ২০১০ রাত ১০:৫০

বিডি আইডল বলেছেন: চাদেঁ অভিযানের বুজরুকি নিয়ে এমনকি জেমস বন্ডেরই একটা ছবি দেখেছি বলে মনে হয়...আরেকটা মুভি আছে (নাম মনে পড়ছে না) যেখানে দুই বৈমানিক এরিয়া ৫১ এ ক্র্যাশ ল্যান্ডিং করার পর তাদেরকে মেরা ফেলা হয়...আছে টিভি সিরিজ সেভেন ডেজ

গোপন গবেষণা করা হয় এই জায়গায় এই একটা জায়গায় কোন সন্দেহ নাই

২২ শে জুলাই, ২০১০ রাত ১০:৫৪

শূণ্য উপত্যকা বলেছেন: এরিয়া৫১ এর কথা নাকি এক্স ফাইলস এ বলা হয়েছে কয়েকবার।
গোপন গবেষনা যে হয় সেটা নিশ্চিত কিন্তু কি কি নিয়ে তা জানা যায় নি।

৭| ২২ শে জুলাই, ২০১০ রাত ১০:৫৮

বিডি আইডল বলেছেন: হ্যা...এক্স ফাইলে তো এটা আসবেই...

একটা দাবী করা হয়ে থাকে যে মুন ল্যান্ডিং এর এই ভিডিও/কাহিনী শুটিং করেছিল স্ট্যানলি কুবরিক....যদিও অন্য সব সো কল্ড হোয়াক্স ক্লেইমের মত এটাও উড়িয়ে দেয়া হয়...

২২ শে জুলাই, ২০১০ রাত ১১:০৫

শূণ্য উপত্যকা বলেছেন: অ্যাপোলো হোয়াক্স নিয়ে এই সাইটে বেশ কিছু ভিডিও আছে।
Click This Link

৮| ২২ শে জুলাই, ২০১০ রাত ১১:০১

রাজসোহান বলেছেন: এরিয়া ৫১ নিয়া লেখাডা ভাল্লাগ্লো+

২২ শে জুলাই, ২০১০ রাত ১১:০৮

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকু সোহান।

৯| ২২ শে জুলাই, ২০১০ রাত ১১:১৩

পারভেজ আলম বলেছেন: এরিয়া৫১ হইল কুসংস্কারাচ্ছন্ন আম্রিকানগো কোহেকাফ নগরি। তয় এক্স ফাইলস ভালা পাইতাম, বুড়া ইন্ডিয়ানা জোনসরেও পাইছি।

২২ শে জুলাই, ২০১০ রাত ১১:১৮

শূণ্য উপত্যকা বলেছেন: আমার নিজের এরিয়া৫১ নিয়ে চলা বিতর্কে অনেক সন্দেহ আছে। তবে চাদ নিয়ে নাই।রাশিয়ানদের চাপে ফেলা এবং বিশ্ববাসীর হাততালি পাওয়ার জন্য আমেরিকা এ নাটক করেছে।
১৯৬৯ এর পর আজপর্যন্ত একবারও কেন মানুষ চাদে যায় না?

১০| ২২ শে জুলাই, ২০১০ রাত ১১:৩২

সায়েম মুন বলেছেন: হুম্ম-------

২২ শে জুলাই, ২০১০ রাত ১১:৩৭

শূণ্য উপত্যকা বলেছেন: সায়েম ভাই কেমন আছ? অনেকদিন কথা হয় না।

১১| ২২ শে জুলাই, ২০১০ রাত ১১:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: এরিয়া৫১ নিয়ে জানানোর জন্য ধন্যবাদ । আগে মুভিতে দেখেছিলাম ।

২২ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৪

শূণ্য উপত্যকা বলেছেন: আপনাকে শুভেচ্ছা।

১২| ২২ শে জুলাই, ২০১০ রাত ১১:৩৮

স্পেলবাইন্ডার বলেছেন: রহস্যময় বিষয় আমার কাছেও খুব ভাল লাগে....:)
এরকম অনেক রহস্যময় কাহিনীর আসল ঘটনা ফাঁস হয়ে গেলে বিরক্ত লাগে...কি দরকার ছিল রহস্যের মজাটা নষ্ট করার.....

২২ শে জুলাই, ২০১০ রাত ১১:৫৬

শূণ্য উপত্যকা বলেছেন: আমারও লাগে না। রহস্যই মজা লাগে।

১৩| ২২ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৮

পারভেজ আলম বলেছেন: ১৯৬৯ এর পর আজপর্যন্ত একবারও কেন মানুষ চাদে যায় না?

দরকার পরেনা, তাই।

২৩ শে জুলাই, ২০১০ রাত ১২:০৩

শূণ্য উপত্যকা বলেছেন: ব্যাপারটা এতসহজ না। মানুষ দরকার না পরলেও মহাশূণ্যে যাচ্ছে এমনকি টাকাওয়ালারা ঘুরতেও যাচ্ছে। কিন্তু চাদে কেউ যায় না কেন? যাওয়ার পরিস্থিতি আছে কি?
অবশ্য এটা কোনো লজিক না। আপনি যদি চান তাহলে এনিয়ে আমরা কথা বলতে পারি। আপনাকে কিছু প্রশ্ন করতে পারি।

১৪| ২২ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৯

কায়কোবাদ বলেছেন: এরিয়া ৫১ সম্পর্কে কিছুটা জানতাম......এবার অনেককিছুই জানলাম। ধন্যবাদ।

২৩ শে জুলাই, ২০১০ রাত ১২:০৮

শূণ্য উপত্যকা বলেছেন: কতকিছু অজানা থাকে।
শুভেচ্ছা।

১৫| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১২:১৫

অন্ধ আগন্তুক বলেছেন: দারূণ সাবজেকট নিয়া লেখছেন । +++++++

ছবিগুলোও সেইরকম , প্লাস ।

অ ট - এরিয়া ৫১ নিয়ে আমি নিজেও সন্দেহবাদীদের তালিকায় ।

২৩ শে জুলাই, ২০১০ রাত ১২:২১

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।
সন্দেহ থাকায় ভাল। ছোটবেলা কিছু বুঝতাম না তখন অনেক ভাল ছিলাম। এখন যত জানছি তত সমস্যা বাড়ছে। তাই কোনোকিছুর রহস্যভেদ হলে আমারও ভাল লাগে না।

১৬| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৩

ভুভুজিলা বলেছেন: ভাইডি আমি এই বিষয়ে চাষা ছীলাম।

আজ জাইনা হইলাম বুদ্বিমান B-)

২৩ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৪

শূণ্য উপত্যকা বলেছেন: এই জিনিস জেনে খুব বুদ্ধিমান হতে পারবেন না। কারন বিষয়বস্তু যথেষ্ট রহস্যময় ও বির্তকিত।

১৭| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৬

পারভেজ আলম বলেছেন: জি, কথা বলতে চাইলে বলতে পারে, প্রশ্ন করতে চাইলে করতে পারেন।

২৩ শে জুলাই, ২০১০ রাত ১২:৪০

শূণ্য উপত্যকা বলেছেন: আমার যে ব্যাপারটা সবচেয়ে খটকা লাগে তা হল চাদে তো বাতাস নাই তাহলে পতাকা উড়ে কিভাবে?

১৮| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৯

নিমা বলেছেন: ভালোলাগলো

২৩ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৯

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস আপু।

১৯| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১২:৫৯

মিরাজ is বলেছেন: অনেক কিছু জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ।
+++

২৩ শে জুলাই, ২০১০ রাত ১:০১

শূণ্য উপত্যকা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

২০| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১:০৭

পারভেজ আলম বলেছেন: লেখক বলেছেন: আমার যে ব্যাপারটা সবচেয়ে খটকা লাগে তা হল চাদে তো বাতাস নাই তাহলে পতাকা উড়ে কিভাবে?

শুধু এইটা না, চাঁদে যাওয়া নিয়া কন্সপায়রেসি থিওরিতে এই জাতীয় আরো বেশ কিছু প্রশ্ন আছে। তবে এই সবগুলা প্রশ্নেরই উত্তর দেয়া হইছে, যৌক্তিক এবং গ্রহনযোগ্য উত্তর। আমি আপনেরে পরে লিংক দিয়ে দেব। আপাতত ঘুমাইতে যাই।

২৩ শে জুলাই, ২০১০ রাত ১:১৫

শূণ্য উপত্যকা বলেছেন: তারপর্ও কিন্তু বিতর্ক থেমে থাকে নি।
ওকে দিয়েন।

২১| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১:১২

স্পেলবাইন্ডার বলেছেন: এই পুরানা প্রশ্নগুলা করতে পারেন...:)


1) Sceptics argue that the lack of stars on Moon photographs is acceptable, despite zero atmosphere to obscure the view. Yuri Gagarin, pronounced the stars to be "astonishingly brilliant". See the official NASA pictures above that I have reproduced that show 'stars' in the sky, as viewed from the lunar surface. And why exactly do you think there are hardly any stars visible on Apollo films taken from the Moon? The answers simple - Professional astronomers would quickly calculate that the configuration and distances of star formations were incorrect and so NASA had to remove them to make sure they could keep up the scam.
2) The pure oxygen atmosphere in the module would have melted the Hasselblad's camera covering and produced poisonous gases. Why weren't the astronauts affected?
3) There should have been a substantial crater blasted out under the LM's 10,000 pound thrust rocket. Sceptics would have you believe that the engines only had the power to blow the dust from underneath the LM as it landed. If this is true, how did Armstrong create that famous boot print if all the dust had been blown away?
4) Sceptics claim that you cannot produce a flame in a vacuum because of the lack of oxygen. So how come I have footage on this page showing a flame coming from the exhaust of an Apollo lander? (Obviously the sceptics are wrong or the footage shows the lander working in an atmosphere)
5) Footprints are the result of weight displacing air or moisture from between particles of dirt, dust, or sand. The astronauts left distinct footprints all over the place.
6) The Apollo 11 TV pictures were lousy, yet the broadcast quality magically became fine on the five subsequent missions.
7) Why in most Apollo photos, is there a clear line of definition between the rough foreground and the smooth background?
8) Why did so many NASA Moonscape photos have non parallel shadows? sceptics will tell you because there is two sources of light on the Moon - the Sun and the Earth... That maybe the case, but the shadows would still fall in the same direction, not two or three different angles and Earth shine would have no effect during the bright lunar day (the time at which the Apollo was on the Moon).
9) Why did one of the stage prop rocks have a capital "C" on it and a 'C' on the ground in front of it?
10) How did the fibreglass whip antenna on the Gemini 6A capsule survive the tremendous heat of atmospheric re-entry?
11) In Ron Howard's 1995 science fiction movie, Apollo 13, the astronauts lose electrical power and begin worrying about freezing to death. In reality, of course, the relentless bombardment of the Sun's rays would rapidly have overheated the vehicle to lethal temperatures with no atmosphere into which to dump the heat build up.
12) Who would dare risk using the LM on the Moon when a simulated Moon landing was never tested?
13) Instead of being able to jump at least ten feet high in "one sixth" gravity, the highest jump was about nineteen inches.
14) Even though slow motion photography was able to give a fairly convincing appearance of very low gravity, it could not disguise the fact that the astronauts travelled no further between steps than they would have on Earth.
15) If the Rover buggy had actually been moving in one-sixth gravity, then it would have required a twenty foot width in order not to have flipped over on nearly every turn. The Rover had the same width as ordinary small cars.
16) An astrophysicist who has worked for NASA writes that it takes two meters of shielding to protect against medium solar flares and that heavy ones give out tens of thousands of rem in a few hours. Russian scientists calculated in 1959 that astronauts needed a shield of 4 feet of lead to protect them on the Moons surface. Why didn't the astronauts on Apollo 14 and 16 die after exposure to this immense amount of radiation? And why are NASA only starting a project now to test the lunar radiation levels and what their effects would be on the human body if they have sent 12 men there already?
17) The fabric space suits had a crotch to shoulder zipper. There should have been fast leakage of air since even a pinhole deflates a tyre in short order.
18) The astronauts in these "pressurized" suits were easily able to bend their fingers, wrists, elbows, and knees at 5.2 p.s.i. and yet a boxer's 4 p.s.i. speed bag is virtually unbendable. The guys would have looked like balloon men if the suits had actually been pressurized.
19) How did the astronauts leave the LEM? In the documentary 'Paper Moon' The host measures a replica of the LEM at The Space Centre in Houston, what he finds is that the 'official' measurements released by NASA are bogus and that the astronauts could not have got out of the LEM.
20) The water sourced air conditioner backpacks should have produced frequent explosive vapour discharges. They never did.
21) During the Apollo 14 flag setup ceremony, the flag would not stop fluttering.
22) With more than a two second signal transmission round trip, how did a camera pan upward to track the departure of the Apollo 16 LEM? Gus Grissom, before he got burned alive in the Apollo I disaster A few minutes before he was burned to death in the Apollo I tragedy, Gus Grissom said, 'Hey, you guys in the control center, get with it. You expect me to go to the moon and you can't even maintain telephonic communications over three miles.' This statement says a lot about what Grissom thought about NASA's progress in the great space race.
23) Why did NASA's administrator resign just days before the first Apollo mission?
24) NASA launched the TETR-A satellite just months before the first lunar mission. The proclaimed purpose was to simulate transmissions coming from the moon so that the Houston ground crews (all those employees sitting behind computer screens at Mission Control) could "rehearse" the first moon landing. In other words, though NASA claimed that the satellite crashed shortly before the first lunar mission (a misinformation lie), its real purpose was to relay voice, fuel consumption, altitude, and telemetry data as if the transmissions were coming from an Apollo spacecraft as it neared the moon. Very few NASA employees knew the truth because they believed that the computer and television data they were receiving was the genuine article. Merely a hundred or so knew what was really going on; not tens of thousands as it might first appear.
25) In 1998, the Space Shuttle flew to one of its highest altitudes ever, three hundred and fifty miles, hundreds of miles below merely the beginning of the Van Allen Radiation Belts. Inside of their shielding, superior to that which the Apollo astronauts possessed, the shuttle astronauts reported being able to "see" the radiation with their eyes closed penetrating their shielding as well as the retinas of their closed eyes. For a dental x-ray on Earth which lasts 1/100th of a second we wear a 1/4 inch lead vest. Imagine what it would be like to endure several hours of radiation that you can see with your eyes closed from hundreds of miles away with 1/8 of an inch of aluminium shielding!
26) The Apollo 1 fire of January 27, 1967, killed what would have been the first crew to walk on the Moon just days after the commander, Gus Grissom, held an unapproved press conference complaining that they were at least ten years, not two, from reaching the Moon. The dead man's own son, who is a seasoned pilot himself, has in his possession forensic evidence personally retrieved from the charred spacecraft (that the government has tried to destroy on two or more occasions). Gus Grissom was obviously trying to make a big statement as he placed a lemon in the window of the Apollo I spacecraft as it sat ready for launch!
27) CNN issued the following report, "The radiation belts surrounding Earth may be more dangerous for astronauts than previously believed (like when they supposedly went through them thirty years ago to reach the Moon.) The phenomenon known as the 'Van Allen Belts' can spawn (newly discovered) 'Killer Electrons' that can dramatically affect the astronauts' health."
28) In 1969 computer chips had not been invented. The maximum computer memory was 256k, and this was housed in a large air conditioned building. In 2002 a top of the range computer requires at least 64 Mb of memory to run a simulated Moon landing, and that does not include the memory required to take off again once landed. The alleged computer on board Apollo 11 had 32k of memory. That's the equivalent of a simple calculator.
29) If debris from the Apollo missions was left on the Moon, then it would be visible today through a powerful telescope, however no such debris can be seen. The Clementine probe that recently mapped the Moons surface failed to show any Apollo artefacts left by Man during the missions. Where did the Moon Buggy and base of the LM go?
30) In the year 2005 NASA does not have the technology to land any man, or woman on the Moon, and return them safely to Earth.
31) Film evidence has recently been uncovered of a mis-labelled, unedited, behind-the-scenes video film, showing the crew of Apollo 11 staging part of their photography. The film evidence is shown in the video "A Funny Thing Happened on the Way to the Moon!". and appears above in the 'Why Did Apollo 11 Astronauts Lie About Being In Deep Space?' section.
32) Why did the blueprints and plans for the Lunar Module and Moon Buggy get destroyed if this was one of History's greatest accomplishments?
33) Why did NASA need to airbrush out anomalies from lunar footage of the Moon if they have nothing to hide?


২৩ শে জুলাই, ২০১০ রাত ১:১৬

শূণ্য উপত্যকা বলেছেন: বিতর্ক কিন্তু চলমান। B-)

২২| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৩১

হানিফ রাশেদীন বলেছেন: ব্যতিক্রম পোস্ট। ভালো লাগলো।

২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৩৯

শূণ্য উপত্যকা বলেছেন: দেয় সবকিছুই কি বলেন হানিফ ভাই?

২৩| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৪০

বৃহস্পতি বলেছেন: ভালো লাগলো

২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৪৮

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস

২৪| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৪৭

শয়তান বলেছেন: চাঁদে অভিযান নিয়া কনফিউজড দের জন্য অবশ্যপাঠ্যঃ

সত্যি কি মানুষ গিয়েছিলো চাঁদে নাকি পড়েছিলো আমেরিকার ফাঁদে !!! B-)

২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৫১

শূণ্য উপত্যকা বলেছেন: শয়তান এছাড়াও আরও কিছু প্রশ্ন আছে। স্পেল করেছে দেখেন।

২৫| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৪৮

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: জটিল পোষ্ট। অনেক অজানা জানা হলো। ভালো লাগলো ভীষণ। :)




পোষ্টটি কেন চোখে পড়লো না বুঝতেছি না। /:)

২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৫৫

শূণ্য উপত্যকা বলেছেন: আমিও বুঝতে পেরেছি যেকোনভাবেই হোক মনসুর ভাই এর নজড় এড়িয়ে গেছে তাই নক করলাম :)

২৬| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৫৩

চাঁপাবাজ বলেছেন: ওহ.....এই কথা!!....... :P

২৩ শে জুলাই, ২০১০ রাত ২:০১

শূণ্য উপত্যকা বলেছেন: চাপাবাজ তোমাকে এখানেই দরকার। চালাও চাপা :P

২৭| ২৩ শে জুলাই, ২০১০ রাত ২:০৫

একলোটন বলেছেন: বিস্তর আলোচনা :-& :#> :-& X(

২৩ শে জুলাই, ২০১০ রাত ২:০৭

শূণ্য উপত্যকা বলেছেন: হয়তেছে। তবে খাওয়াদাওয়া ছাড়া

২৮| ২৩ শে জুলাই, ২০১০ রাত ২:০৬

বল্টু মিয়া বলেছেন: ওহ ওরা এমন একটা পতাকা নিয়া গেছিলো যেটা ভাজ হয় না।মানে পতাকা টা কাপড় এর না।প্লাস্টিক বা টিনের তৈরি।তাই দেখে মনে হবে উরছ।

২৩ শে জুলাই, ২০১০ রাত ২:১২

শূণ্য উপত্যকা বলেছেন: এই পতাকা কিন্তু শেষ না। এই ছবিটা দেখেন

চাদের ধুলাতে পায়ের ছাপ এত গভীরে যায় কিভাবে? নরম ধুলামাটি? ওখানে তো পানি নাই বৃষ্টিও নাই তাহলে এটা কিভাবে সম্ভব?

২৯| ২৩ শে জুলাই, ২০১০ রাত ২:০৬

শয়তান বলেছেন: একের ভেতরে দুই কেনরে ভাই । আলাদা পোস্ট দ্যান না । :#)

২৩ শে জুলাই, ২০১০ রাত ২:১৬

শূণ্য উপত্যকা বলেছেন: শয়তান এই পোস্টটা কিন্তু বির্তকের জন্য না। কারন আমরা যতই প্রশ্ন করি সন্দেহ করি তার একটা সমাধান অপরপক্ষ দেখাবে।আবার তাদের ব্যাখ্যা আমাদের ঠিক মনমত হবে না। এই বিতর্কটা করার আগে আমি বহুবার নেটে আলোচনাগুলো দেখেছি। পক্ষে বিপক্ষে প্রচুর কথা বলা যাবে ফলাফল কিন্তু গোল আলু :) তাই আমি অবিশ্বাষ করি যতটা না লজিকের জন্য তারচেযে বেশী ঘটনাটা আমেরিকা করেছে এবং যে সময়টায় করেছে সেজন্য।

৩০| ২৩ শে জুলাই, ২০১০ রাত ২:১১

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ভালো পোস্টের জন্য প্লাস । +++
এরিয়া ৫১ এর ক্যাচ আর কন্সপিরেসি থিওরি নিয়ে আমার নিজের প্রচন্ড আগ্রহ ছিল। ওনেক ডকু দেখেছি ।

তবে এখন আর ভালো লাগে না কারন সব হলিউডি ছবিতে এরিয়া৫১ কে এমন ভাবে দেখায় , যে সেখানে এলিয়েন এর গবেষনা আছে+সসার আছেই , যেন বাই ডিফল্ট ।

২৩ শে জুলাই, ২০১০ রাত ২:২২

শূণ্য উপত্যকা বলেছেন: + এর জন্য ধন্যবাদ। এরিয়া৫১ এর মূল রহস্য তো এলিয়েনই।মুভিওয়ালারা পেয়েছে সুযোগ করছে তার স্বদব্যবহার।
হলিউড এর মুভি দেখলে আমার নিজের খুব অবাক লাগে। কি সব উলফ পিশাচ ভূত!! আজব জাতি।

৩১| ২৩ শে জুলাই, ২০১০ রাত ২:১২

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: নক করার জন্য টেংকু :P

২৩ শে জুলাই, ২০১০ রাত ২:২৩

শূণ্য উপত্যকা বলেছেন: টেংকু তো আপনি আসায় আমার দেওয়া দরকার। !:#P !:#P !:#P !:#P

৩২| ২৩ শে জুলাই, ২০১০ রাত ৩:২০

হাম্বা বলেছেন: পরে পড়ব

২৩ শে জুলাই, ২০১০ দুপুর ২:২০

শূণ্য উপত্যকা বলেছেন: ওকে হাম্বা। পড়ে বলো কেমন লাগল।

৩৩| ২৩ শে জুলাই, ২০১০ সকাল ৮:০৫

সাকিরা জাননাত বলেছেন: গবেষনা মুলক পোস্ট।+++

২৩ শে জুলাই, ২০১০ দুপুর ২:৩০

শূণ্য উপত্যকা বলেছেন: গবেষনা আমি করি নাই আপু। আমি শুধু জোড়াতালি দিয়েছি :)
তোমাকে ধন্যবাদ।

৩৪| ২৩ শে জুলাই, ২০১০ সকাল ৮:৪৬

জুন বলেছেন: রহস্যময় সত্য কাহীনিটি খুবই রহস্যময়। ভালোলাগলো শুন্য উপত্যকা।
সরল এবং সহজ ভাবে উপস্হাপনার জন্য ধন্যবাদ।
এ বিষয়ে আমি স্কালি র এক্স ফাইল ছাড়াও আরও অনেক ডকুমেন্টারী দেখেছি।
আমেরিকার যাবতীয় ভয়ংকর গবেষনা বোধহয় এখানেই সংঘটিত হয়।

২৩ শে জুলাই, ২০১০ দুপুর ২:৪১

শূণ্য উপত্যকা বলেছেন: আমেরিকান সরকার অবশ্য তা স্বীকার করে না। ওরা বলে বিমানবাহিনীর কিছু গবেষনা এরিয়া৫১ এ করা হয়। এবং গোপনীয়তার স্বার্থে তা প্রকাশ করা সম্ভব নয়। ব্যাটাদের এ কথাতেই সন্দেহ বাড়ে। কি এমন গবেষনা হয় যা নিয়ে এত গোপনীয়তা?

৩৫| ২৩ শে জুলাই, ২০১০ সকাল ৮:৫৯

চতুষ্কোণ বলেছেন: ++++++++++

২৩ শে জুলাই, ২০১০ দুপুর ২:৫০

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ চতু ভাই।

৩৬| ২৩ শে জুলাই, ২০১০ দুপুর ২:২৪

১২৩৪ বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৩ শে জুলাই, ২০১০ দুপুর ২:৫৬

শূণ্য উপত্যকা বলেছেন: এত্তগুলো+
থ্যাংকস

৩৭| ২৩ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৩১

প্রিন্স_হাইয়ান বলেছেন: দারুন লিখছ, ভালা লাগল। ++++++++++++++

২৩ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৩৮

শূণ্য উপত্যকা বলেছেন: তুমি এই গামলার ভিতর ঢুকলা কিভাবে? :D

৩৮| ২৩ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৫২

প্রিন্স_হাইয়ান বলেছেন: মিয়া মশকরা কইরনা। দেকো না দুল খাচ্চি...তুমি খাবানি?...টায়ারটা ভালাই বেফুক আরাম...... খেক খেক

২৩ শে জুলাই, ২০১০ রাত ৯:২৩

শূণ্য উপত্যকা বলেছেন: তা টায়ারটা কোথাথেকে এনেছ? চুরি করে নিশ্চয়! :>

৩৯| ২৩ শে জুলাই, ২০১০ বিকাল ৪:১৮

হুপফূলফরইভার বলেছেন: আশা করি একদিন এই "এরিয়া ৫১" এর মিথ (কাহিনী) আমাদের শতবছরের পুরাতন গাব গাছটার মত লুটিয়ে পরবে! অনুসন্ধিত্সু কৌতুহলি জনতার কাছে! যেমনি ভাবে প্রচলিত ছিল এই গাব গাছটা নাকি কেউ কাটতে চাইলে তার উপর অশরীরী আত্মা ভর করে!!! একদিন ঠিক ঠিকই গাছটা আমরা তিন ভাই মিলে (ব্যাপারিদের সহযোগিতায়) কেটে ফেল্লাম!
কোথায় গেল বহু বছরের প্রচলিত সেই মিথ ! কৈ গেল জীন পরী দেও দানা!! আমরা এখনও বেচে আছি বহাল তবিয়তে!!

২৩ শে জুলাই, ২০১০ রাত ৯:৩১

শূণ্য উপত্যকা বলেছেন: সব রহস্য ভেদ হয়ে গেলে কি করব? থাক না কিছু অজানা।

৪০| ২৩ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৪৭

আজমান আন্দালিব বলেছেন: অনেকদিন আগে কোন এক পত্রিকায় আমেরিকার এরিয়া-৫১ নিয়ে পড়েছিলাম। মনে একটি রহস্যই থেকে গিয়েছিল জায়গাটি সম্পর্কে। আপনার পোস্টের মাধ্যমে আবার নতুন করে সে রহস্যময় স্থানটি সম্পর্কে জানলাম। ভাল লাগল।

২৩ শে জুলাই, ২০১০ রাত ৯:৪২

শূণ্য উপত্যকা বলেছেন: আমিও পত্রিকায় প্রথম পড়েছিলাম এরিয়া৫১ সম্পর্কে। তখন থেকেই কৌতুহল জাগে আমার।
শুভেচ্ছা রইল আজমান ভাই।

৪১| ২৩ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৪

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: ভাল্লাগসে। পেলাস। B-)

২৩ শে জুলাই, ২০১০ রাত ৯:৫০

শূণ্য উপত্যকা বলেছেন: প্রোপিক নিয়ে আর কত গবেষণা চলবে? ;)

৪২| ২৩ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫২

কালীদাস বলেছেন: পড়লাম। সেম রহস্য বছরের পর বছর ছিল বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে, কিন্তু স্যাটেলাইটের যুগ আসার পর সব গুজব কেন জানি ঠুস করে বন্ধ হয়ে গেল। রুশ স্যাটেলাইট ঐ এলাকার উপর গেলেই সব রহস্য কেন জানি বাতাদে মিশে যেত। যেই লোকের রেফারেন্স দিলেন সে এত কথা বলল কেমনে পাবলিক প্রেসে? এইধরণের লোকদের অনেক রেস্ট্রিকশন থাকার কথা।

চাঁদে মানুষ না গেলে আমার কোন সমস্যা নেই এবং আপনার মত আমিও সংশয়ে ছিলাম অনেকদিন। কিন্তু একটা কারণে ডাউট নেই এখন। মার্কিনরা যখন চাঁদে যায়, রুশদের সাথে তখন তাদের ব্যাপক প্রতিযোগিতা চলছিল মহাকাশ অভিযান নিয়ে। এবং মার্কিন প্রতিটা স্পেসক্র্যাফটই সোভিয়েটরা আগাগোড়া স্যাটেলাইট দিয়ে ট্র্যাকিং করত। মার্কিনিরা চাঁদে না গিয়ে এই মিথ্যা অভিযোগ তুললে সোভিয়েটরা কি দেখত না স্যাটেলাইট থেকে? দেখেও কি তারা চুপ করে বসে থাকত? তাও এত বছর ধরে?


তবে আপনার পোস্টে অনেক না জানা তথ্যের জটিল উপস্হাপনা হয়েছে। কিপিটাপ! চালিয়ে যান এরকম পোস্ট++++++++++++++++++

২৩ শে জুলাই, ২০১০ রাত ৯:১৬

শূণ্য উপত্যকা বলেছেন: বব আর্ও বলেছে তাকে তথ্য ফাস করার জন্য মৃত্যুহুমকী দেওয়া হয়েছে।এবং সে ওখান থেকে বের হয়ে আসার পরই তথ্যগুলো ফাস করেছে। তবে এরিয়া৫১ নিয়ে চলা বিতর্ক বা রহস্যে আমার নিজের বিস্তর সন্দেহ আছে কিন্তু চাদে যাওয়া নিয়ে নাই। যে প্রশ্নগুলো উঠেছে তার সুন্দর কোনো ব্যাখ্যা আসে নাই কিন্তু। তাছাড়া সবচেয়ে বড় যে রহস্য তা হলো ৬৯ এর পর আজপর্যন্ত বিজ্ঞান অনেক উন্নতি করেছে কিন্তু মানুষ একবারও চাদে যায় নি। কেন?

৪৩| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১১:২৪

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: প্রোপিক নিয়ে গবেষণা কই করলাম ? :P
ব্লগে এটাই আমার প্রথম প্রোপিক ছিল। মাঝে মাঝে বদলাতে ভালো লাগে।তাই বদলে দেই। B-)

২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১২:০৯

শূণ্য উপত্যকা বলেছেন: আগেরটা সুন্দর ছিল। এটাও ভালই। নতুন লেখা কবে দিবে?

৪৪| ২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:০২

কালীদাস বলেছেন: এটা ঠিকই, অনেকেরই মনমত উত্তর দিতে পারেনি চাঁদে যাওয়া নিয়ে ডাউটের উত্তরগুলো। এ বিষয়ে বেশি কিছু বলতে পারবনা, ডিটেইলস এখন নিজেরও মনে নেই। তবে যাওয়া বন্ধ করার কারণটা যৌক্তিক, স্নায়ুযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ঐ অর্থনৈতিক মন্দার সময় নাসার চাঁদে অভিযান হাতি পোষার মতই ছিল। বসতি স্হাপনের উপযুক্ত পরিবেশ নেই, শুধু শুধু যেয়ে কি হবে, এটাও কারণ হতে পারে আর না যাওয়ার।


যাই হোক, আমার কি? আমি আমার দুনিয়াতেই খুশি;) নেন, চাঁদে পানি পাওয়ার ছবি দেখেন =p~ =p~ =p~ =p~ =p~

২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১২:২৪

শূণ্য উপত্যকা বলেছেন: নাসার না থাকলেও অনেক ধনকুবেরের ছিল। :) এই পানি বেচে ভাল লাভ করা যাবে মনে হচ্ছে। দাড়াও আমার রকেটটা প্রস্তুত করি
=p~

৪৫| ২৪ শে জুলাই, ২০১০ রাত ১২:৩৬

টানজিমা বলেছেন: B-) B-) B-) B-) B-) B-) B-)

২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৩৬

শূণ্য উপত্যকা বলেছেন: আরে তোমাকে না ব্যান করেছিল!!!!! ফিরে আসলে কিভাবে?

৪৬| ২৪ শে জুলাই, ২০১০ রাত ১:০০

হাম্বা বলেছেন: পড়লাম

তাড়াহুরা করে লেখা মনে হল

২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৪২

শূণ্য উপত্যকা বলেছেন: তা নয় আমি সবসময় চায় লেখার আকার ছোট রাখতে। তাই যে তথ্যগুলো দরকার নাই সেগুলো দেয়নি।
শুভেচ্ছা হাম্বা।

৪৭| ২৪ শে জুলাই, ২০১০ রাত ১:১২

সজিবহাসান বলেছেন: ধন্যবাদ,লেখাটার জন্য....

২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৫১

শূণ্য উপত্যকা বলেছেন: আপনাকে ধন্যবাদ পড়ার জন্য।

৪৮| ২৪ শে জুলাই, ২০১০ রাত ২:০৪

পাহাড়ের কান্না বলেছেন:
মাইনাচ দুগুনে পিলাচ।
পোস্ট ফাস্টো কিলাচ।
প্রিয়তে...।

২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১:১১

শূণ্য উপত্যকা বলেছেন: পাকা ভাই কি খবর তোমার? কোথায় ছিলে এতদিন?

৪৯| ২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৫৮

শিরীষ বলেছেন: বাঃ! অন্য স্বাদের লেখা তো!! এতদিন সময় করতে পারি নি। আজকে পুরোটা পড়লাম। লিংক গুলোতে যেতে হবে সময় করে। এই বিষয়টাতে আগ্রহ আছে ভীষন। আরো আসুক এই বিষয়ে।

২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১:২৫

শূণ্য উপত্যকা বলেছেন: লিংকগুলো দেখো শিরীষ ভাই খুটিনাটি আরও কিছু জানতে পারবা।
এইসব রহস্যময় বিষয় নিয়ে আমারও ভীষণ আগ্রহ।
ধন্যবাদ।

৫০| ২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১:১২

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: +++++++

এরিয়া-৫১ এর রহস্য জানতে পেরে ভালো লাগলো। সত্য হোক, আর মিথ্যা হোক, কিছু রহস্য না হয় থেকেই যাক।

২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১:২৮

শূণ্য উপত্যকা বলেছেন: এই কথাটাই বলতে চায় কিছু রহস্য থাকুক না। সব জেনে হবে কি?

৫১| ২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪৬

কাঠের খাঁচা বলেছেন: ভালই লাগল পইড়া। আম্রিকাআলারা ঐখানে গোপন কোন কাজকাম করে বইলা ওইটা এইভাবে ঘিরা রাখসে ধাপ্পা দিতাসে এলিয়েনের কথা বইলা।

২৪ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

শূণ্য উপত্যকা বলেছেন: সরকার বলে ওখানে বিমানবাহিনীর গোপনীয় গবেষনা হয়। আমার মনে হয় যত দুষ্কর্ম তার পরিকল্পনা সেখান থেকেই করে তারা।

৫২| ২৪ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৫১

কোর আই সেভেন বলেছেন: ভাল্লাগসে।

২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:০২

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস

৫৩| ২৪ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৫২

বীনা বলেছেন: ............ কবিতার মাঝে বিজ্ঞানের স্বাদ পেলাম........... বিচিত্র অভিজ্ঞতা হলো................. আপনার পরের গুলো সব পড়বো যদি সময় পাই.......

ভাল থাকবেন।

২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:০৮

শূণ্য উপত্যকা বলেছেন: আপুর কমেন্ট সবসময় অন্যরকম আমার জন্য। আশা করি সবসময় তা পাব আমি।
শুভকামনা রইল।

৫৪| ২৪ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০৫

কি নাম দিব বলেছেন: ভালোলাগলো গো-এষণামূলক পুষ্ট ;)

২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:২২

শূণ্য উপত্যকা বলেছেন: গো- এষণা :|

৫৫| ২৪ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫৩

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: আর লেখা দিব না।

২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:৪৯

শূণ্য উপত্যকা বলেছেন: আবার ভূতে ধরল! :(

৫৬| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:৫৫

আকাশটালাল বলেছেন: ভাই, তুমার চয়েচ অনেকটা আমার মতন!!! বই, বিজ্ঞান...........

চালিয়ে যাও...........
++++++

২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:৫৬

শূণ্য উপত্যকা বলেছেন: ওয়াই তাই নাকি? ভাল। দুইভাই একসাথে চালানো যাবে।

৫৭| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৯:১৩

গরম কফি বলেছেন:

কেমন হইসে ? ফাস্ট ক্লাস!!
তাইতো পেলে-গোল্ডেন প্লাস

২৪ শে জুলাই, ২০১০ রাত ৯:৫২

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ গরম কফি।
ভাল থাকবেন।

৫৮| ২৪ শে জুলাই, ২০১০ রাত ৯:৫৪

আকাশটালাল বলেছেন: আমি ভাই সাইন্স ফিকশন আর ডিটেকটিভ বইয়ের ভক্ত। ডিটেকটিভ বই প্রথম পড়েছি সত্যজিত রায়। অসাধরণ তার লেখনী। তবে উনি কিছুটা স্যার আর্থার কোনান ডয়েল কে ফলো করতেন (উনি নিজেই অবশ্য স্বীকার করেছেন)। যেমন- ফেলুদার এস্যিসট্যান্ট তোপসে, শার্লক হোমসের ডঃ ওয়াটসন। ফেলুদা যদি কোনো জায়গা আটকাত তাহলে যেত সিধু জ্যাঠার কাছে তেমনি শার্লক হোমস আটকালে যেত ওর বড় ভাই মাইক্রফ্ট হোমসের কাছে। কিন্তু জটায়ু হচ্ছে সত্যজিত রায়ের মৌলিক সৃষ্টি। এখানেই ওনার বাজিমাত। এগুলো তখন বুঝতে পারলাম যখন পুরো শার্লক হোমস সিরিজ শেষ করলাম। শার্লক হোমস সিরিজ ছাড়া ডয়েল জীবনে আর একটা বই লিখেছেন "The Black Panther Of Brazil" যেটি বাংলায় অনুবাদ করেছেন সত্যজিত রায় "ব্রেজিলের কালো বাঘ" নামে (এতটাই ভক্ত ছিলো উনার)
এরপর আসলাম Agatha Christie creation। প্রথম ধরলাম Hercule Poirot। পড়ে মনে হলো ধুর, এতদিন এগুলো কি পড়লাম? Hercule Poirot is the best one. তারপর ধরলাম বোমকেশ বক্সী By শরদিন্দু মিত্র। Not Bad. এরপর আসলাম মিস মারপল। ওফ শেষ আমি। Agatha Christie এই সৃষ্টির কাছে কেনো জানি মনে হতো বাকীগুলো ফেইল।
সেই সাথে আর একদিকে পড়া চলত সাইন্স ফিকশন। প্রফেসার শন্কু(এখনও কেনো জানিনা পড়লে মজা পাই), জুর্ল ভান(আপনার ফেভারিট), আইজ্যাক এসিমভ (Father of Science Fiction) এমনকি আমাদের দেশের জাফর ইকবাল ও শেষ পড়া।
তিন গোয়েন্দা পর্যন্ত ধরেছিলাম পড়ার জন্য শেষ পর্যন্ত আর কিছু না পেয়ে। কারণ উপরোক্ত যা লেখা আছে,ঊনাদের সব বই আমার শেষ।

২৪ শে জুলাই, ২০১০ রাত ১০:২৯

শূণ্য উপত্যকা বলেছেন: অনেক পড়েন দেখছি। ভাল লাগল

৫৯| ২৪ শে জুলাই, ২০১০ রাত ১০:৩৭

বিডি আইডল বলেছেন: চাদেঁ অভিযান নিয়ে এই বির্তক গত ৪০ বছরে যখন কেউ শেষ করতে পারে নাই...ব্লগের কেউ পারবে না আর....

ব্যাক্তিগত ভাবে আমেরিকান রাজনৈতিক কূটনীতি বিষয়ে যে ধারণা রাখি...তাতে এটা ভূয়াঁ ব্যাপার আমার নিজের কোন সন্দেহ নাই...

২৪ শে জুলাই, ২০১০ রাত ১০:৪৫

শূণ্য উপত্যকা বলেছেন: আমি একথাটিই বলতে চাই আমেরিকানরা যে পরিমান ভন্ড তারা এধরনের নাটক সাজাতেই পারে।

৬০| ২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:১৯

পাপতাড়ুয়া বলেছেন: এরিয়া ৫১ নিয়া আগে কিছু কিছু জান্তাম।এইখানে নাকি ভালা শুটিং হয়!

চান্দে যাওনের শুটিং!

২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:৩১

শূণ্য উপত্যকা বলেছেন: চাদে যাওয়ার শুটিং ওখানে হয়েছিল তা আমারও বিশ্বাষ।

৬১| ২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:২২

সব্যসাচী প্রসূন বলেছেন: এরিয়া-৫১ ... হা হা হা ... চায়ের কাপ গরম করার মত রহস্য ... তবে এটা মানুষ সৃষ্ট ... ভেদ করা যাবে স্বচ্ছতা আসলেই ... অনেক ভাল লাগল

২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:৩৮

শূণ্য উপত্যকা বলেছেন: ভেদ কিভাবে করবেন? ভিতরে ঢুকতে দিলেত!

৬২| ২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:২৩

দীপান্বিতা বলেছেন: বাঃ! এ বিষয়ে কোন জ্ঞানই ছিল না! ...কিছু জানা হল, ধন্যবাদ! :)

২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:৫২

শূণ্য উপত্যকা বলেছেন: আপুকে অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য।
ভাল থাকবেন।

৬৩| ২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৭

বৈকুন্ঠ বলেছেন: ভালো খাটসেন পোস্টটার পিছে। একটা পেলাস কম হয়া যায়

২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:৫৫

শূণ্য উপত্যকা বলেছেন: আপনাদের এ কমেন্ট সব খাটুনির কষ্ট দুর করে দেয়।
ভাল থাকবেন। শুভেচ্ছা রইল।

৬৪| ২৫ শে জুলাই, ২০১০ রাত ৩:২৬

সাগর রহমান বলেছেন: রীতিমত গবেষণা পোষ্ট। রহস্যময় জিনিসে বিশ্বাস করিনা, কিন্তু সব'চে ভালোলাগে এমন কিছুই পড়তে, ভাবতে, দেখতে.....

দারুন পোষ্ট । ভালোআছেন তো শূণ্য।।

২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৪৮

শূণ্য উপত্যকা বলেছেন: ভাল আছি সাগর ভাই। আপনি কেমন আছেন?

৬৫| ২৫ শে জুলাই, ২০১০ ভোর ৫:০১

শেখ আমিনুল ইসলাম বলেছেন: ++++++
অসাধারণ ভাই!
আগে একটু একটু জানতাম, কিন্তু এতটা বিশদ্ভাবে জানা হয় নি। এই সব রহস্য নিয়ে আরো কয়েকটি পর্ব আশা করছি। আবদার জানাচ্ছি এলিয়েন, উয়েফা, ফ্লাইং সসার নিয়ে যে বিতর্ক আছে, তা নিয়ে একটা পোস্ট দিবেন B-)

২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১:০১

শূণ্য উপত্যকা বলেছেন: ঠিক আছে দিব।
ভাল আছেন?

৬৬| ২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১:০১

যীশূ বলেছেন: জানলাম। :)

২৫ শে জুলাই, ২০১০ দুপুর ১:০৮

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

৬৭| ২৫ শে জুলাই, ২০১০ বিকাল ৩:০১

রেজোওয়ানা বলেছেন: এরিয়া ৫১ নিয়ে আমারও অনেক কৌতুহল, মাঝে মাঝেই গুগুলে সার্চ দিয়ে দেখি।
সেদিন মনে হয় দাসত্ব"কে রিকোয়েস্ট করেছিলাম এটা নিয়ে লেখার জন্য!!
এরিয়া ৫১ নিয়ে অনেক বিতর্ক আছে, নানা মত আছে তবে ভাল লাগলো যে, আপনি সে দিকে না গিয়ে ওভারওল একটা ডেসক্রিপশন দিলেন.........

অনেক ভাল লাগলো আপনার লেখটা ভাইয়া, লিংক গুলোও চমৎকার।

২৫ শে জুলাই, ২০১০ রাত ১০:২৭

শূণ্য উপত্যকা বলেছেন: বিতর্ক অনেক আছে আমি চেয়েছি সবার মনরক্ষা করতে। অবশ্য এর কারন আছে আমি নিজে ৫০% বিশ্বাষ করি আর বাকিটা করি না। ;)
পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

৬৮| ২৫ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

অলস ছেলে বলেছেন: শেষ ছবিটা দেখে হাহাপগে =p~

২৫ শে জুলাই, ২০১০ রাত ১০:৩৭

শূণ্য উপত্যকা বলেছেন: চরম ছবি।

৬৯| ২৫ শে জুলাই, ২০১০ রাত ৯:৪৬

শায়মা বলেছেন: আগেও শুনেছিলাম । এত ভালো করে জেনে ভালো লাগলো খুব খুব।প্রিয়তে।

২৫ শে জুলাই, ২০১০ রাত ১০:৪৫

শূণ্য উপত্যকা বলেছেন: প্রিয়তে !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৭০| ২৬ শে জুলাই, ২০১০ সকাল ৮:২২

আমিই জিনিয়া বলেছেন: সত্যিকারের এলিয়েনের ছবি!!! :-* :-*



রহস্য পছন্দ।নিয়ে গেলাম প্রিয়তে।

২৬ শে জুলাই, ২০১০ সকাল ১১:৫৬

শূণ্য উপত্যকা বলেছেন: আমেরিকানরা কারসাজি করেছে কিনা কে জানে?
আমি জানতাম মেয়েরা রহস্যপ্রিয় হয় না। কিন্তু এ পোস্ট দেওয়ার পর আমার এ ধারনা যে ভুল ছিল তা দেখছি। :)
ধন্যবাদ আপনাকে।

৭১| ২৬ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৩৪

সকাল রয় বলেছেন:

নাইস

২৬ শে জুলাই, ২০১০ রাত ৯:৫১

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

৭২| ২৬ শে জুলাই, ২০১০ রাত ১০:৫৫

হাসান খা বলেছেন: বড় ভালা লাগিল...

এরিয়া ৫১....বারমুদা ট্রাই এংগেল...এই সব কেমন যেন ধোয়াচ্ছন্ন।

ব্যাতিক্রমি পোষ্টের জন্য আপনাকে +++++++

২৬ শে জুলাই, ২০১০ রাত ১১:১২

শূণ্য উপত্যকা বলেছেন: বারমুডাও অনেক রহস্যময় ছিল একসময়। এখন অবশ্য এতকিছু শুনা যায় না।
পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

৭৩| ২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১২:২৯

করবি বলেছেন: কৌতুহল সব সময় আছে এসব নিয়ে। কিছুটা জানতাম। অনেক সুন্দর লিখেছো। জানলাম আরো কিছু।

আরো আশা করছি এমন লেখা শূন্য।

২৭ শে জুলাই, ২০১০ রাত ৮:১৭

শূণ্য উপত্যকা বলেছেন: এরকম লেখা আর্ও আসবে আপু। বেশ কয়েকটা পর্ব ছাড়ার চিন্তা আছে আমার।
শুভকামনা রইল আপু।

৭৪| ২৭ শে জুলাই, ২০১০ বিকাল ৩:০২

স্বপ্নশহর বলেছেন: এরিয়া ৫১ ইউ এস মিলিটারি র বেস ছাড়া অন্যকিছু মনে হয় না। ইউএফও এবং এলিয়েন এগুলো শুধুই গাজাখুরি মিডিয়া হাইপ বলে মনে হয় আমার কাছে।

২৭ শে জুলাই, ২০১০ রাত ৮:৪০

শূণ্য উপত্যকা বলেছেন: আমার তা মনে হয় না। ওখানে গোপন কিছু নিয়ে গবেষনা চলে না হলে একে ঘিরে নিরাপত্তার এত বাড়াবাড়ি কেন। আরও তো ক্যাম্প আছে ওদের। সেগুলো নিয়ে এতকিছু শুনেছেন?
তবে এলিয়েন ব্যাপারটা গুজব বলেই আমার ধারনা।

৭৫| ২৭ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৩

নীল-দর্পণ বলেছেন: কেমন আছো ভাইয়া?
নতুন একটা পোষ্ট দিয়েছি(নিজ দ্বায়িত্বে পড়বে, মেজাজ খারাপ হলে নীলু দ্বায়ী না কিন্তু) ;) :P

২৭ শে জুলাই, ২০১০ রাত ৮:৫৫

শূণ্য উপত্যকা বলেছেন: ভাল আছি। তোমার পোস্ট পড়ে মাইনাস দিয়ে আসলাম। :P

৭৬| ২৭ শে জুলাই, ২০১০ রাত ৮:৩৫

দুখী মানব বলেছেন: হুমম । আমি যতটুকু জানি এটা একটি রিসার্চ ফ্যাসিলিটি।

২৭ শে জুলাই, ২০১০ রাত ৯:৩৩

শূণ্য উপত্যকা বলেছেন: যত রহস্যের মূল আমেরিকান সরকার। খোলাসা করে বলে দিলেই হয় ওখানে কি করে তারা। তাহলেই সব শেষ হত।

৭৭| ২৭ শে জুলাই, ২০১০ রাত ১১:০৯

জামিনদার বলেছেন: প্রথম আসলাম
কৃতজ্ঞতা।

২৮ শে জুলাই, ২০১০ রাত ১২:৩২

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার পদার্পনের জন্য। আশা করি নিয়মিত পাব আপনাকে।

৭৮| ২৮ শে জুলাই, ২০১০ রাত ১২:৪১

সীমানা পেরিয়ে বলেছেন:

আজব হলেও গুজব নয়।

২৮ শে জুলাই, ২০১০ রাত ১:০০

শূণ্য উপত্যকা বলেছেন: অর্ধেকতো অবশ্যই নয়।
ধন্যবাদ।

৭৯| ২৮ শে জুলাই, ২০১০ রাত ১:০৭

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: লেখাটা আগে চোখে পড়ে নাই। চাঁদে যাওয়ার ব্যাপারটা আমার কাছেও পুরাই ধাপ্পাবাজি বলে মনে হয়। আমার আব্বুর সাথে প্রায়ই এই বিষয় নিয়ে তর্ক হয়। উনার কথা একটা সোভিয়েত ইউনিয়ন আমেরিকানদের ফলো করছিল। যদি না যাইত, তাহলে তারাই আসল রহস্য ফাঁস কইরা দিত। কিন্তু কিছু ডকুমেন্টারি দেখে, আর এটা সম্পর্কে কিছু লেখা পড়ে বিতর্কিত প্রশ্নগুলার উত্তর কখনো খুঁজে পাই নাই। আমার কাছে সবচেয়ে বেশি রহস্যময় লাগছে সূর্যের বিপরীত দিক থেকে তোলা ছবিতেও স্পেসশীপের নামটা পড়া যাইতেছিল। অনেকে বলছে চাঁদে আলোর তীব্রতা, বা অন্যান্য বিষয়গুলা পৃথিবী থেকে ভিন্ন হতে পারে। কিন্তু আমার কখনো বিশ্বাস হয় নাই। পুরা ব্যাপারটাই খুব বিতর্কিত। আর একটা কথা হইল, এত বছর হইয়া গেল আবার কেউ চাঁদে যাইতে পারে নাই কেন?

এরিয়া ৫১ নিয়া আমারও খুব আগ্রহ আছে। কিন্তু, এর আসল রহস্যটা মনে হয় না কোনদিন জানতে পারব বলে।


আপনি বলছিলেন ভূতের গল্প লিখবেন, কিন্তু এখনো লিখেন নাই কেন??

২৮ শে জুলাই, ২০১০ রাত ১:১৯

শূণ্য উপত্যকা বলেছেন: স্পেল এর প্রশ্নগুলো দেখেন। পতাকা আপনার প্রশ্ন আছে তাছাড়া ২৮ নং কমেন্টের উত্তরে করা প্রশ্নটা দেখেন।এতকিছুর পর ধাপ্পা না মনে হয় কিভাবে?
গল্প কয়েকদিনের মাঝেই লেখব।
ধন্যবাদ আদনান।

৮০| ২৮ শে জুলাই, ২০১০ সকাল ৭:৫২

লিটল বয় বলেছেন: ভালো লিখেছেন।
কয়েকদিন আগে দাসত্ব ভাইয়ার পোস্ট পড়েছি সসার নিয়ে।
অসাধারন পোস্ট!
উনিও নাকি এরিয়া ৫১ নিয়ে লিখবেন।
উনি কি লেখেন সেটা পড়ার অপেক্ষায় আছি।
আপনি এর পর কি লিখবেন ?

২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১:২৭

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকু।
এরপর পিরামিড অথবা তিব্বত নিয়ে লেখার চিন্তা আছে।

৮১| ২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:১২

সোমহেপি বলেছেন: আমি তো এরিয়া৫১ এর নামই হুনিনাই।আপনেহুনাইরেন।ধন্যবাদ।
আমিও একবার চাদে গেছিলাম।

২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩৬

শূণ্য উপত্যকা বলেছেন: চাদে আমিও প্রতিদিন যায়। আইজকাও যামু। গাছে পানি দিব। B-)

৮২| ২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১২:১৭

ফাহাদ চৌধুরী বলেছেন:

দারুন লাগলো পোষ্ট টা!!ব্যাপারগুলো যদিও যান্তাম!!

এমন পোষ্ট খুব কম আসে!! এরকম পোষ্ট নিয়ে আপনার রেগুলার উপস্থিতি কামনা কর্ছি!!

২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪৪

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ ফাহাদ ভাই। পোস্ট আসবে,আপনি সাথে থাকবেন।

৮৩| ২৮ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০৪

নীল-দর্পণ বলেছেন: নেটওয়ার্ক বিজি থাকার কারনে মাইনাসটা এখনও পাইলাম না। :(
তয় পাইলে তোমার খবর আছে কইলাম /:)

২৮ শে জুলাই, ২০১০ রাত ৯:৪১

শূণ্য উপত্যকা বলেছেন: এবার মিস হয় নাই।
কয়টার খবর? ৮টার বিটিভি নাকি ঘন্টা ঘন্টার অভিরাম ইভার মুখের?

৮৪| ২৮ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪৯

তাসনোভা আফরিন বলেছেন: + :)

২৮ শে জুলাই, ২০১০ রাত ১০:১০

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

৮৫| ২৮ শে জুলাই, ২০১০ রাত ৯:৫৪

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: আছেন কেমন?

২৮ শে জুলাই, ২০১০ রাত ১০:৪১

শূণ্য উপত্যকা বলেছেন: আমি ভাল আছি আপু। তুমি কেমন আছ?

৮৬| ২৮ শে জুলাই, ২০১০ রাত ১০:৪৫

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: আমিও আছি ভালো। একটু ব্যস্ততার মধ্যে আছি। এই যা।

২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:০২

শূণ্য উপত্যকা বলেছেন: ব্যাস্ততা আমাকে খেয়ে ফেলল আপু। এখন তুমিও! ভালো।

৮৭| ২৯ শে জুলাই, ২০১০ রাত ১:৫৬

অমিত চক্রবর্তী বলেছেন: কিছু জানা ছিলো।
কিছু জানা হলো।

২৯ শে জুলাই, ২০১০ রাত ১০:২৩

শূণ্য উপত্যকা বলেছেন: কবিকে পেয়ে আমার্ও ভাল লাগল।

৮৮| ২৯ শে জুলাই, ২০১০ বিকাল ৪:১৬

বীনা বলেছেন: .............. নতুন লেখা??.............

২৯ শে জুলাই, ২০১০ রাত ১০:৩১

শূণ্য উপত্যকা বলেছেন: বাড়িতে আছি এখন। ফিরে এসে লেখব।
কেমন আছ আপু?

৮৯| ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৪:১৮

প্রিন্স_হাইয়ান বলেছেন: ঐ মিয়া, কৈ গেলা?

৩০ শে জুলাই, ২০১০ রাত ১০:০৮

শূণ্য উপত্যকা বলেছেন: কি কইবা ক্ও

৯০| ৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:৩১

প্রিন্স_হাইয়ান বলেছেন: শইলডা কি ভালা?

৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:৩৭

শূণ্য উপত্যকা বলেছেন: শইলডা ভাল। এইটা কি তুমি?
তোমাকে নায়কের মত লাগে :D

৯১| ৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:৫৯

প্রিন্স_হাইয়ান বলেছেন: পাম মাইরওনা মিয়া...............।

০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:২৮

শূণ্য উপত্যকা বলেছেন: কাকে দেখ? পাশের বাসার জরিনা না কুলসুমরে /:) :P

৯২| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:৪২

প্রিন্স_হাইয়ান বলেছেন: ঠোমার ভাবীরে দেখি... খেক খেক

০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:৪৮

শূণ্য উপত্যকা বলেছেন: ভাবীটা কে? জরিনা?

৯৩| ০৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪২

সামিউর বলেছেন: ইস এই পোস্টটা মিস করসি...........। :(( :(( :(( :((

০৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৫

শূণ্য উপত্যকা বলেছেন: সামি ভাই তুমি এখন ব্যাস্ত মানুষ।আমাদের কথা কি আর মনে থাকে? /:)

৯৪| ০৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৭

সামিউর বলেছেন: আসলে কিছুটা ব্যস্ততা, কিছুটা অলসতা আর ব্লগের ক্রম নিম্নগামী পরিবেশের কারনেই আসা হয়না। নতুন পোস্ট দিতেও ইচ্ছা করেনা।
তবে যখনই আসি এই অল্প কিছু পোস্ট পড়তেই আসি। :)

০৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪০

শূণ্য উপত্যকা বলেছেন: তোমরা চলে গেলে হবে? ব্লগের পরিবেশ ভাল রাখার স্বার্থে সবাইকে ভাল ভাল পোস্ট দিতে হবে।আশা রাখি তোমাকে নিয়মিত ব্লগে পাব।

৯৫| ২৭ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৩৪

মানবী বলেছেন: বাহ্! এরিয়া ৫১ এর রহস্যময়তা চমৎকার ভাবে উপস্থাপন করেছেন!

ভালো লেগেছে লেখাটি পড়ে, ধন্যবাদ ভাইয়া।

৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৫৬

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস আপু।

৯৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৯

অ্যামাটার বলেছেন: এরিয়া৫১ আসলে একটা শূণ্য উপত্যকা!

১২ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৭

শূণ্য উপত্যকা বলেছেন: তা ঠিক না।

৯৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২০

আযাদ রাফি বলেছেন: চরম পোস্ট

২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৯

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস রাফি ভাই।

৯৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:৪১

স্বদেশ হাসনাইন বলেছেন: বীনা বলেছেন: .............. নতুন লেখা??

সেই বীনাই নিখোঁজ। শেষ কবিতাটাও রহস্যজনক। এলিয়েনের পাল্লায় পড়েছে নাকি? কেউ জানেন কোন খবর?

২৩ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৪

শূণ্য উপত্যকা বলেছেন: বীনার সাথে আমার লাস্ট ১ মাসে আগে চ্যাট হয়েছিল। সে বলেছিল একটু ব্যাস্ত।সোহান সম্ভবত জানতে পারে তার খবর।

৯৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:১৭

এস বাসার বলেছেন: পুরনো পোস্ট , কিন্তু পড়ে ব্যপক মজা পেলাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫৩

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ ভাই।

১০০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৩

মাইনাসমামা বলেছেন: prio

২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২২

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

১০১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪৮

জুল ভার্ন বলেছেন: প্রিয় শুণ্য উপত্যকা, সত্য মিথ্যা যাই হোক,আপনার লেখা খুব ভালো লেগেছে। আপনার পোস্টে অনেক না জানা তথ্যের জটিল উপস্হাপনা হয়েছে। আপনি অসাধারন সুন্দর করে তুলে ধরেছেন-যা পাঠক প্রিয়তা পেয়েছে। আমার ধারনা-সকল অলৌকিকতার পিছনেই রয়েছে বিরাট রকমের লৌকিকতা। কাজেই এটা মোটেই কল্পকাহিনী বা "আম্রিকান"দের ভন্ডামী আমি মনে করিনা।

পোস্টের সর্ব শেষ ৬৩ তম প্লাস দিতে পেরে ভালো লাগছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১২

শূণ্য উপত্যকা বলেছেন: ভাই জুল ভার্ন আমি আপনার কমেন্ট এর ভক্ত হয়ে পরেছি। আপনি এত সুন্দর করে কমেন্ট করেন যা আমার খুব ভাল লাগে।

আমার ধারনা-সকল অলৌকিকতার পিছনেই রয়েছে বিরাট রকমের লৌকিকতা।
আপনার ধারনা অনেকটাই ঠিক।
যোগপ্রদানে থ্যাংকস ও শুভকামনা।

১০২| ০১ লা অক্টোবর, ২০১০ সকাল ৭:০৬

ছন্দ্বহীন বলেছেন: ব্যাপক পোষ্ট শূণ্য দা

০১ লা অক্টোবর, ২০১০ রাত ৯:৫৮

শূণ্য উপত্যকা বলেছেন: এত দিন পরে পড়লে?
শুভেচ্ছা ছন্দহীন।

১০৩| ১০ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:৩৯

মোহাম্মদ লোমান বলেছেন: সুন্দর পোস্টটি কি ভাবে চোখ এড়িয়ে গেল বুঝতে পারছি না। ভাল লাগল পড়ে। +

১০ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫২

শূণ্য উপত্যকা বলেছেন: এখন তো দেখলেন। থ্যাংকস লোমান ভাই।

১০৪| ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৫:১৭

সাব্বির শাহরিয়ার বলেছেন: উইকিলিক্স কি বলে?

০১ লা মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪৯

শূণ্য উপত্যকা বলেছেন: এ নিয়ে কোনো ডকুমেন্ট ফাস হয়েছে বলে আমার জানা নেই।

১০৫| ০২ রা মার্চ, ২০১১ বিকাল ৪:২২

একিলিস বলেছেন: Chomotkar post & sereis er jonyo onek dhonyobad apnake. Apnar uposthaponar dhoron khub sundor.

০২ রা মার্চ, ২০১১ রাত ৮:২২

শূণ্য উপত্যকা বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

১০৬| ০২ রা মার্চ, ২০১১ বিকাল ৫:৫৪

ঝটিকা বলেছেন:
আপনার লেখা ভালো লাগ্লো। এসম্পর্কে তেমন জানতাম না, জানা হল।

আপনি যেহেতু রহস্য পছন্দ করেন লিখছেন, আপনাকে একটা টপিক্স দিই
"মিশরের কোন একটা পিরামিডের ভেতরে নাকি কাচা মাংশ রেখে দিলে তা ঐরকমই থাকে, পচে না" এ নিয়ে যদি কিছু লিখতেন।

আমি নেটে খুজেছে, পাইনি। আপনি চেষ্টা করে দেখতে পারেন।
প্রশ্নটা অনেকদিন আগে রিডার ডাইজেস্টে দেখেছিলাম।

০২ রা মার্চ, ২০১১ রাত ৮:৩৩

শূণ্য উপত্যকা বলেছেন: ও এটাকে বলে পিরামিড পাওয়ার। এটা সম্পর্কে আমি জানি। আতয়ে বভিস ও ডঃ ক্যারেল এ সম্পর্কে প্রথম ধারনা দেন। তাদের মতে পিরামিড আকৃতির মডেল বানিয়ে ভিতরে কিছু পচনশীল বস্তু রাখলে তা স্বাভাবিক সময়ের অনেক পরে পচবে। মানে অনেক্ষণ তাজা থাকে। আবার ক্যারেল নাকি পরীক্ষা করে দেখেছেন আদৌ পচেই না বস্তুটি বরং শুকিয়ে যায়। যা মমিতত্ত্বকে সমর্থন দেয়। মডেল তৈরী করতে হয় হার্ডবোর্ড দিয়ে। ঘটনা সত্যি কিনা তা একবার পরীক্ষা করে দেখার ইচ্ছা আছে আমার।

১০৭| ০২ রা মার্চ, ২০১১ রাত ১০:১৮

রিফাত হোসেন বলেছেন: আমিও এরিয়া ৫১ নিয়ে কিছু লিখেছিলাম । রহস্য আমাকেও টানে ।

ধন্যবাদ ।

এপোলোর চাদের ব্যাপারেও লিখেছিলাম । আমার রহস্য বিভাগে । :)

যাই হোক । ভাল থাকুন । পড়ব .. আরও লিখে যান । :)

০৩ রা মার্চ, ২০১১ রাত ১২:৩৩

শূণ্য উপত্যকা বলেছেন: আপনার ব্লগ এ আসছি। দেখব।:)

১০৮| ০৩ রা মার্চ, ২০১১ সকাল ৮:৫২

রিফাত হোসেন বলেছেন: সাহেব ৫ বছরের ব্লগিং এ বহু পোষ্টাই ছি ... :)

হারিকেন দিয়ে খুজতে হবে ।

একটা সার্চ করতে পারে প্রথম পেইজ এ এরিয়া -৫১ ও এপোলো চাদ লিখে সাথে আমার নাম লিখুন । দেখুন পান কিনা ।

বারমুদার ব্যাপারেও লিখেছিলাম কিন্তু সামান্যই ।

০৩ রা মার্চ, ২০১১ বিকাল ৩:৪৬

শূণ্য উপত্যকা বলেছেন: আমি আপনার রহস্য বিভাগের সবগুলো লেখাই গতকাল রাতে পড়েছি। :)

১০৯| ০৩ রা মার্চ, ২০১১ রাত ১০:৫২

মৈত্রী বলেছেন:
শালা হারামির বাচ্চায় হু ব হু কপি করছে....

যাই হোক, আপনার জন্যে কয়েকটা ভালো লেখার লিন্ক দিলাম।

পড়ে দেখেন। মন ভালো হয়ে যাবে...

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

০৩ রা মার্চ, ২০১১ রাত ১১:৪০

শূণ্য উপত্যকা বলেছেন: আমি সবগুলো লেখাই পড়ব। আজকে পারছি না। পরশুদিন দেখব। আপনাকে অনেক ধন্যবাদ মৈত্রী।

১১০| ২৪ শে এপ্রিল, ২০১১ রাত ২:৫৭

মরুর পাখি বলেছেন: আমি অবশ্য পুরো এক ঘন্টার মত একটা ভিডিও রিপোর্ট দেখেছি--- যাতে স্পষ্টই বোঝা যায়-- সে সময় তারা চাঁদে যায়নি----
১. বাতাস (পতাকা ওড়া)
২. একাধিক লাইট সোর্স। (ইম্পসিবল)
৩. যে যায়গায় মাহাকাশ যান নেমেছে সেখানে খুব বেশি গর্ত বা ক্ষতের সৃষ্টি হয়নি।
৪. ছবি ও ভিডিও এর আকার আকৃতি বিষয়ক কিছু ছিল--

সবগুলো মনে নেই--- তবে আসলেই তারা সে সময়--- যায়নি।

২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৫৭

শূণ্য উপত্যকা বলেছেন: অনেক ব্যাপারই আছে বলার মত। পুরো ব্যাপারটিই আমেরিকার বাটপারি।

১১১| ২০ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:১৯

ত্রিনিত্রি বলেছেন: জটিল লিখেছো! অনেক ভালো লাগলো। :) :) সময় করে আরো থাকলে আরো পড়তে হবে।

২১ শে জুন, ২০১১ রাত ১:০৮

শূণ্য উপত্যকা বলেছেন: সময় করে পড়ো। সমস্যা নাই যে হারে লেখি তাতে সময় হবেই হবে তোমার।:)

১১২| ২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৩

জাওয়াদ তাহমিদ বলেছেন:

পিলাচ

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:১৭

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

১১৩| ২৯ শে জুন, ২০১১ বিকাল ৪:৩৮

আরশী বলেছেন: সর্বশেষ পিলাচ মনে হয় আমার :)

০১ লা জুলাই, ২০১১ রাত ১০:১৮

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

১১৪| ২৮ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৫০

নদ বলেছেন: Honestly speaking....Area-51 is a known topic for me because I also like mystery news like you... Bermuda Traiangle, Nazca Lines I also read that topics. But especially I sallute you because of your patience for translating these topics into bengali. I dont have this kind patience...Really appreciate that Thanks ........for any other information mail to me @ [email protected]

৩০ শে জুলাই, ২০১১ রাত ৯:৫৯

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস। যোগাযোগ করব।

১১৫| ১২ ই আগস্ট, ২০১১ রাত ১১:২৯

হাছুইন্যা বলেছেন: প্ল্যাটিনাম এ+ দিলাম..........................কেউ দিসে আগে?

২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩১

শূণ্য উপত্যকা বলেছেন: না। :)
থ্যাংকু।

১১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০৫

কুট্টুশ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪০

শূণ্য উপত্যকা বলেছেন: এত মজা।

১১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪১

আেনায়ার এইচ ভূইয়া বলেছেন: আইনস্টাইন নাকি বলেছিলেন- এই মহাবিশ্বের কোন সীমানা থাকলেও থাকতে পারে, তবে আহাম্মুকির কোন সীমা নেই এ ব্যাপারে তিনি নিশ্চিত।

চাঁদে মানুষ প্রেরনের পর মহাকাশ বিষয়ক জনৈক মার্কিন গবেষককে জিজ্ঞাসা করা হয়েছিল এত তারা রাশিয়াকে ছাড়িয়ে গেলেন কিনা। উত্তরে গবেষক বলেছিলেন সৌরমন্ডলে অকে কিছু গবেষনার বিষয় আছে। চাঁদে মানুষ প্রেরন তারই একটা তাৎপর্যপুর্ন অংশ। এর মাধ্যমে আমরা রাশিয়ার চেয়ে এগিয়ে গেছি এমন ভাবার কারন নেই। রাশিয়া বহু বিষয়ে এগিয়ে আছে।

ঐ সময়ে চাঁদে মানুষ প্রেরনের বিষয়ে কোন সন্দেহ পোষন করা হয় নাই। রাশিয়াও করে নাই। জ্ঞানী মানুষ তখন অনেক ছিলেন যারা সন্দেহ পোষন বা এ বিষয়ে বলার ক্ষমতা রাখতেন।

১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪২

শূণ্য উপত্যকা বলেছেন: সব কিছুতেই বিতর্ক আছে এবং থাকবে।

১১৮| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৩:২৭

চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক সুন্দর করে বিষয়টা নিয়ে গুছিয়ে লিখেছেন।

++++

১১৯| ২৭ শে অক্টোবর, ২০১২ রাত ১:৩৩

কিংবদন্তী হাসিব বলেছেন: আমেরিকা কোন জিনিস লুকিয়ে রাখতে জানে না। তারা তিলকে তাল করতে উস্তাদ। আমার মনে হয় 'এরিয়া-৫১' কোন ব্যার্থ প্রোজেক্ট। এমন একটি বিষয় নিয়ে গবেষণা হচ্ছিল যা হয়তো খুব স্বাভাবিক ভাবেই পরবর্তিতে আবিস্কৃত হয়েছে। এখন মান বাচাতেই এই গুজব।
ভাল লিখেছেন।

০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২৪

শূণ্য উপত্যকা বলেছেন: সম্ভবত তা হতে পারে।

১২০| ১০ ই জুন, ২০১৩ সকাল ৯:১৭

চন্দন মূখারজী বলেছেন: বাহ খুব ভালো তো.... আরও পেলে আরও ভালো

১২ ই জুন, ২০১৩ রাত ১০:১৮

শূণ্য উপত্যকা বলেছেন: খুজেন তাহলেই পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.