| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
ছিটেফোটা বৃষ্টি ।
প্রকৃতির সবুজ সৌন্দর্যের মাঝে কেমন জানি ভাব ।আকাশের দিকে তাকালেই নেশা ধরে যায় ।
২।
কয়েক ফোটা পাগলামি ভর করে ।
অদ্ভূত আচরণ ।
আশ্চর্য রকম অনুভূতি ।সব চিন্তাই যেন হারিয়ে যাচ্ছে অজানা অতল গহ্বরে ।
৩।
বুকে চিনচিনে ব্যাথা ।
হারানো জিনিসের জন্য পৈশাচিক আচরণ করতে ইচ্ছে করছে ।মুহূর্তেই বদলে যাই ।চলে আসে উন্মাদনা ,নিংড়ে দিই মনের জমান শত ক্ষোভ ।
ক্রোধের আহ্ববানে জাগতিক দিক ফেলে মন উচ্ছাসিত হয় উন্মাদনায় ।
৪।
যা বলিনি তা যদি শুনতে ।যদি অনুভব করতে পারতে সেই ক্ষতের কালচে দাগগুলি ।যা সযতনেই আছে ,হয়ত থাকবে ।
অব্যক্ত অনেক কিছু সারাজীবন রয়ে যায় ।যা বলতে ভাষা ছুড়ে দিতে হয় না ।প্রয়োজন হয় শাশ্বত আত্মার আর পবিত্র দৃষ্টির ।
যা তোমার নেই ।
২|
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:২০
এ এম যায়েদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৫০
মায়াবী ছায়া বলেছেন: বাহ্ ....সুন্দর লিথেছেন ।।
হেপী ব্লগিং...।।