| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্ডিয়াতে চলন্ত গাড়িতে যখন ছাত্রী ধর্ষণ হয়, পাকিস্থানের মালালারা যখন আক্রান্ত হয় তখন গর্জে ওঠে আমাদের মিডিয়া। সরব হয় ফেসবুকীয় বুদ্ধিজীবীরা।
আর আমার দেশে যখন ধর্ষিত কিশোরীর মৃত দেহ খোলা মাঠে পড়ে থাকে, চলন্ত বাসে কিশোরী ধর্ষিত হয়, গ্রামের পুকুর থেকে ধর্ষিত মানব শিশুর লাশ উদ্ধার হয় তখন কোথায় থাকে আমাদের হিপক্রেট মিডিয়ার মানুষ জন?
কোথায় থাকি আমরা ফেসবুকের সব বুদ্ধিজীবীরা।
নাকি আমাদের ধর্ষিত বোনগুলা হতদরিদ্র গার্মেন্টস কর্মী, গরীব বাবার ঘরে বেড়ে ওঠা শিশু ওরা? তারা মালালাদের মত সুন্দরী নয়, আবেদনময়ী নয় অথবা মেডিকেলের ছাত্রী নয়?
তাদের অপরাধ তারা বাংলাদেশী তাইনা?
আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে ভারতীয় , পাকিস্তানি মেয়েদের জন্য আমাদের দরদ উতলে ওঠে, সেকি প্রতিবাদ , সভা সেমিনার আর আমাদের দেশের বোনদের জন্য সামান্য শ্রদ্ধাবোধ, ভালবাসা বা করুনা কিছুরই লেশমাত্র নাই আমাদের।
আর মিডিয়ার দিকে আঙুল তুলে আর কি হবে, ঘটনা তো সামান্যই "ধর্ষণ"।
আসেন আমরা সবাই ধর্ষণ নিয়া স্ট্যাটাস দেই, পোস্ট দেই ভারি করে ফেলি ফেসবুকের ওয়াল। কয়জন মিলে নারীদের পোশাকের দোষ দেই, কেউ কেউ ধর্ষককে গালাগালি করি। কেউ কেউ সরকারের চৌদ্দ গুস্তি উদ্ধার করি। আমার আপনার মতন সুশীল কেউ পোস্টে কমেন্ট লিখবে
" ভাবতে লজ্জা লাগে আমিও একজন পুরুষ ", কেউ লিখবে
"দেশটা রসাতলে যাচ্ছে!"
ব্যাস এই পর্যন্ত ! এভাবেই চলতে থাকবে আমাদের সমাজ। আমাদের ফেসবুকানি, আমাদের সুশীলতা। আমাদের আইন, আমাদের বিবেক।
একটা ধর্ষণের ঘটনা যাবে আরেকটা আসবে। বাড়তে থাকবে ধর্ষক, বাড়তে থাকবে বিচার না পাওয়া ধর্ষিতা। যেখানে গোটা সমাজই ধর্ষক সেখানে ধর্ষণের বিচারটা করবে কে? কেউ কি জানেন এর শেষ কোথায়? © KOSTO
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
অনন্ত আসলাম বলেছেন: শ্লোগান একটাই হোক, দাবি একটাই হোক - "হয় গর্দান নয় পেনিস"
২|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
রাতুল রেজা বলেছেন: আমাদের মিডিয়াও ধর্ষিত তো, তাই।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
অনন্ত আসলাম বলেছেন: তারা শুধু ধর্ষিত নয়, উচু স্থর দ্বারা ধর্ষিত নিম্ন স্থরের ধর্ষকও বটে।
৩|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন: পুলিশ বাহিনী তথা এর পরিচালক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করলে যদি "রাজাকার" উপাধী দেয়া হয় - সেই ভয়ে মনে হয় মিডিয়া নিরব!
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
দলছুট শুভ বলেছেন: যে চালক সে ১০০% ইন্দিয়ার দালাল। ইন্দিয়ার দেখানো স্টাইল দেখে বাংলাদেশে এইটা প্রয়োগ করে।
হারামিরে এক্কুনি ইন্দিয়াতে পাঠানো হয়। সাথে ওর মেশিন কেটে ফেলা হোক।