| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
xewel
সৎ থাকতে চেষ্টা করি, সৎ কাজ করতে চেষ্টা করি, সত্য বলতে চেষ্টা করি, সৎ চিন্তা করি। বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান রংয়ের নতুন জিনিস শিখছি দিবারাত্র। চট্টগ্রামের ছেলে আমি, নিরহংকারী, হাসিখুশি, চঞল আর একটু ভুলোমনা।
‘সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিণত করতে যাচ্ছে টেলিটক’ শিরোনামে একটি খবর ছড়িয়ে পড়েছে। === কথাখান কতটুকুন হাছা বুইঝতে পারতেছি না। তয় দিলের এমন খুশ লাগতাছে... ছাগলছানার অষ্টতম
বাচ্চার মতো না পাইয়া লাফাইতেছি...
View this link
বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফ্যান পেইজ থেকে বলা হয়, টেলিটকের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এক ঐতিহাসিক চুক্তি সম্পাদন করল সরকার। চীন এবং রাশিয়ার কারিগরী ও আর্থিক সহায়তায় সমগ্র বাংলাদেশ কে ফ্রি ওয়াইফাই জোনে পরিনত করতে যাচ্ছে একমাত্র দেশীয় মোবাইল অপারেটর টেলিটক।
সেখানে আরও বলা হয়, এই প্রকল্পের আওতায় বিদ্যমান ‘টেলিটক থ্রিজি চালু ও সম্প্রসারণ এবং টুজি সম্প্রসারণ’ প্রকল্পের আওতা আরো বাড়ানো হবে। সারা বাংলাদেশের তৃণমুল পর্যন্ত পৌছে যাবে টেলিটকের টুজি এবং ৩.৫জি নেটওয়ার্ক। এরপরই কাজ বাস্তবায়ন শুরু হবে টেলিযোগাযোগ খাতের ইতিহাসে বিরল দৃষ্টান্তের এই প্রকল্পটির।
টেলিটকের থ্রিজি ৬৪ জেলা শহর সহ সারা দেশের সকল প্রান্তে পৌছানোর কাজ শেষ হলে প্রতিটি টাওয়ারের সাথে একটি করে শক্তিশালী ওয়াইফাই রাউটার স্থাপন করা হবে। একটি রাউটার অন্তত ১.৫ বর্গকিলোমিটার শক্তিশালী ওয়াইফাই নেটওয়ার্ক কাভারেজ প্রদানে সক্ষম হবে বলে ফ্যান পেইজটি থেকে জানা যায়।
এই ওয়াইফাই হবে সবার জন্য উন্মুক্ত এবং একদম ফ্রি। স্পিড প্রাথমিক ভাবে পাওয়া যাবে অন্তত ২৫৬ কেবিপিএস যা পরবর্তীতে আরো বৃদ্ধির সুযোগ থাকবে।
বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান পেইজে বলা হয়, অনানুষ্ঠানিক ভাবে রাশিয়া এবং চীনের পক্ষ থেকে উপস্থিত উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাথে প্রায় ৭০০ কোটি টাকা ঋনের প্রাথমিক চুক্তি স্থাপন করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড, যা পরবর্তীতে আরো বৃদ্ধি পাবে।
পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে আজ সকাল ১০ টায় আরো একটি সমঝোতা চুক্তি সাক্ষর হয়। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়, টেলিটক বাংলাদেশ লিমিটেড, রাশিয়া এবং চীনের সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এটি বাস্তবায়ন হলে দেশের ১৬ কোটি মানুষ ডিজিটাল বাংলাদেশের পূর্ণ সুফল পাবেন। বাংলাদেশ হয়ে উঠবে আধুনিক, বিজ্ঞানমনষ্ক, মেধাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর এক উন্নত রাষ্ট্র।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২
xewel বলেছেন: বলেছেন: হ কথাখান হাচাই...কি আর করা... বাঙালি এর থেকে বেশি আর কি পাইবো... আমগোর তো এতেই চইলতে হইবেক... নুন আনতে পান্তা ফুরায়... তারওপর আবার ৫ জি।...
২|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫
*কুনোব্যাঙ* বলেছেন: ভালো তবে আপাততঃ থ্রিজিটা সারা দেশে চালু করলে আর কাস্টমার কেয়ারটা একটু উন্নত করলেই চির কৃতজ্ঞ থাকবো। ১০টাকা কেজি চাল আর সারা দেশে ওয়াইফাইয়ের আশা করিনা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০
xewel বলেছেন: লেখক বলেছেন: হ... আমিও হেই কথাই কই... মাল বেশি খাইলে বদঅজম অইবো...
৩|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হ সবই হাচা!!!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬
xewel বলেছেন:
![]()
৪|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১
দি সুফি বলেছেন: ৬০০ কোটি টাকা মাইরের ধান্দা
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭
xewel বলেছেন: কি কন... হাচা নিকি... :
:
: ![]()
৫|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
আজ হোক কাল হোক কিছু একটা হবেই। স্বপ্ন দেখতে সমসস্যা কি।
শ্রীলঙ্কা, কেনিয়া প্রভৃতি ফালতু দেশেও বেশির ভাহ জননবহুল অঞ্চলে ফ্রী wi-fi.
রেষ্টুরেন্ট, হোটেল, শপি সেন্টার, এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, এমনকি লোকাল বাসের ভেতরও ফ্রী wi-fi.
ঘণবসতি আমাদের দেশে আরো আগেই হওয়া উচিত ছিল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩
xewel বলেছেন: স্বপ্ন দেখতে তো সমস্যা নাই.. স্বপ্ন যেনো ভঙ্গ না হয়...... চোর বাটপারের দেশে স্বপ্ন দেখতে ভয় লাগে... :#> :#> :#>
৬|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭
দি সুফি বলেছেন: সারা দেশকে ওয়াইফাই নেটওয়ার্কের ভিতর আনা এবং ফ্রী প্রোভাইড করা - ঘাপলাটা এখানেই লুকিয়ে, অনেকটা ১০টাকা কেজিতে চালের মত। যেটা আদতে অসম্ভব, কিন্তু মানুষকে আশা দিতে পর্যাপ্ত।
@হাসান কালবৈশাখী ঢাকা শহরের বেশিরভাগ রেস্টুরেন্ট, বেশকিছউ শপিং সেন্টারে ফ্রী ওয়াইফাই সুবিধা আছে। যমুনা ভবিষ্যত পার্কের ভিতরে পুরোটাই ফ্রী ওয়াইফাই সুবিধার অন্তর্ভুক্ত। উত্তরায় লোট্টো এর সামনে গেলে দেখবেন মানুষজন মোবাইল নিয়া গেটের বাইরে দাড়িয়ে নেট ব্রাউজ করতেছে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
xewel বলেছেন: দেখি কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়... বুড়িগঙ্গা তো মইরা গেছে... দেহি পদ্মা, মেঘনা, যমুনার কি হয়... বাইচ্চা থাকলে আর কি...
![]()
৭|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮
পৃথিবীর আলো বলেছেন: গোঁফে কাঁঠাল গাছে তেল। টেকা মাইরা খাওয়ার কত নতুন নতুন থুক্কু ডিজিটাল পদ্ধতি যে আইব।ফ্রি ওয়াইফাই জোন করলে, মোবাইল ফোন কোম্পানীগুলো বিভিন্ন প্যাকেজ অফার করব ক্যামনে? ওরা কি হুদাই এত এত ইনভেস্ট করতাছে? আর আমাগো দেশের এমপি মন্ত্রীরা কি এতই সৎ যে, ওগো কাছ তে ঘুষ খাইবো না...?
ধুর আমিও পাগল হইয়া গেছি, সবাই তো সবই জানে, বুঝে... তারপরও কমেন্ট কেন যে করি...?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১
xewel বলেছেন: খাইছেরে কপাল.... আপনে এতো বেশি বোঝেন ক্যান... দেহেন গিয়া থানায় আপনের নামে ওয়ারেন্ট জারি হইয়া গেছে এতক্ষুণে... লগে আমারও
যার যে যেমন খুশি তেমন খাইবো... আপনের আমার বাপের কি... কিছু কইছেন তো মইচ্ছেন...
![]()
৮|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: খিক খিক!!
গেরামিন, রবি, এয়াঠেল ওরা সব কি তবে থালা বাটি লইয়া টেলিঠকের সামনে বইসা ভিখ মাগবে
যত সব আবালীয় স্বপ্ন !! স্বপ্ন দেখায় দোষ নাই, তবে স্বপ্নে দোষ
হইলে যত গড়ল!!!!
@পৃ.আ ...ধুর আমিও পাগল হইয়া গেছি, সবাই তো সবই জানে, বুঝে... তারপরও কমেন্ট কেন যে করি...? ++++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১
xewel বলেছেন: লেখক বলেছেন: গেরামিন, রবি, এয়াঠেল তো ভিখ মাগবে কি কন .... ওরা তো ভিখ মাগবে না আমরা জনগণ মাগবো... আমাদের দিয়া মাগাবে... দেহেন আবার নতুন কি ধান্ধা বের করতাছে...
![]()
ছুডুকালে মা বাপে কইতো বাজান ঘুমাও... নাইলে ছালাবান্ধনি আইবো... তখন ডরের ঠেলায় আর ঘুমও আইতো না... স্বপ্ন তো দূরে থাক.... আর এখন তো স্বপ্ন আহে লগে দোষও হইয়া যায়...
![]()
৯|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪
ভোরের সূর্য বলেছেন: প্রথমেই তো খবরটার ১২টা বেজে গেছে। টেলিটক একটি সরকারী কোম্পানী এবং চীনের সাথে চুক্তি করেছে সরকার তাই খবরটা সরকারীভাবে প্রকাশ পাবে কিন্তু একটি রাজনৈতিক দলের অফিসিয়াল ফ্যান পেজ থেকে খবরটা বের হবে কেন? বুঝলাম যে আওয়ামীলীগ এখন সরকারে আছে কিন্তু আওয়ামীলীগের ফ্যান পেজ তো সরকারী না। বা তথ্য বা টেকনোলজি মন্ত্রনালয় না। তাহলে সেখানে থেকে কেন খবর বের করতে হবে। তার মানে সব কিছুই কি দলীয় হয়ে গেল?তার মানে এটাই প্রমান হয় দেশে প্রশাসন বলে কিছু নাই। সব কিছু আওয়ামীলীগের দলীয় অফিস থেকে নিয়ন্ত্রন হয়।
দ্বীতিয়ত এর আগেও টেলিটক ঋণ নিয়ে ৩জি শুরু করেছিল।টেলিটকের প্রাক্তন জিম এবং এমডি সেই টাকায় নয় ছয় করেছে এবং ভিওআইপি ব্যাবসা করে ধরা খেয়েছে।আজকে প্রায় দেড় বছর হয়ে গেল টেলিটক তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে মাত্র ১৮টা জেলায়(শুধু জেলা শহরে) তাও খুব লিমিটেড এরিয়াতে।কাস্টমার কেয়ারের অবস্থা তথৈবৈচ।যেখানে টেলিটক ৩জি নেটওয়ার্ক ঠিকমত দিতে পারছেনা সেখানে কিভাবে তারা ওয়াইফাই সার্ভিস দিবে? এটা আসলে টাকা খাওয়ার একটা ধান্ধা ছাড়া কিছুই না।এটা কমিশন ব্যাবসা। দেখা যাবে নিম্নমানের পার্টস কেনা হবে, সার্ভিস ঠিকমত দিতে পারবেনা কিন্তু টাকা ঠিকই খরচ হবে আর আমাদের সাধারণের ঋণের বোঝা বাড়বে। টেলিটকের ক্ষেত্রে এসব নতুন কিছুনা। মনে আছে প্রথম যখন টেলিটক ছাড়ে তখন মানুষের খুব আগ্রহ ছিল কিন্তু তাদের সারভিস,ব্যাবহার,কাস্টমার কেয়ার সব মিলিয়ে আর বেশি আগাতে পারেনি।
আমার কথা হল টেলিটক আগে ৩জি টাই ভালভাবে সারা দেশে সম্প্রসারণ করুক এবং সার্ভিসের মান উন্নয়ন করুক।সেটা না করে বরং মাঝপথে তারা ওয়াইফাই দিবে। এটা আসলে কয়েকজনের পকেট ভারি করা ছাড়া কিছুই না।
@হাসান কালবৈশাখী ভাই দুম করে শ্রীলংকাকে ফালতু দেশ বলে ফেল্লো। কি হিসাবে বল্লো জানিনা। তবে কমেন্ট করার আগে জেনে বুঝে করা উচিৎ।খুব বেশি কষ্ট করার দরকার নাই। শুধু উইকিপিডিয়াতে গেলেই একটা দেশের বেসিক গুলো জানা যায়। শ্রীলংকা সম্বন্ধে কয়েকটা তথ্য দিই।
শ্রীলংকা উপমহাদেশের একমাত্র দেশ যেখানে শিক্ষিতের হার প্রায় শতভাগ। ২০০৪ সালেই হার ছিল ৯৭.৩% যেখানে বাংলাদেশে ২০০৬সালে ছিল ৭১% এবং শ্রীলংকায় শিক্ষিতের হার অনেক আগে থেকেই ৯০ এর ঘরে।
শ্রীলংকায় মানুষের মাথাপিছু আয় ৩১৩৯ডলার আর বাংলাদেশের মাথাপিছু আয় ১০৪৪ডলার।
এই হচ্ছে হাসান কাল বৈশাখী ভাই এর ফালতু দেশ শ্রীলংকার অবস্থা।
না জেনে কমেন্ট করা একদম উচিৎ না। আমরা নিজেরাই ছোট হয়ে যাই আসলে।তাহলে আমাদের বাংলাদেশ কি? ভুল তথ্য দিয়ে নিজেকে বা নিজের দেশ কে উঁচু করা যায় না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
xewel বলেছেন: সহমত... শ্রীলঙ্কার ব্যাপারে... ভুল তথ্য দিয়ে নিজেকে বা নিজের দেশ কে উঁচু করা যায় না। ++++
ভাই আমাদেরকে কাচ্চি বিরিয়ানির আশা দিয়ে পাতের থালা কেড়ে নেয়ার কোনো দরকার নেই। আমরা সাদা ভাতই পছন্দ করি। সাদা ভাতের বাঙালি আমরা। শুধু শুধু বিরিয়ানির স্বপ্ন দেখিয়ে পাতের থালাটা কেড়ে না নিলেই আমরা খুশি... তারওপর আবার বাড়তি ঋণের বোঝা..... এমনিতেই ঋণের ভারে আমরা ন্যুব্জ হয়ে গিয়েছি...
![]()
১০|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫
সুমন কর বলেছেন:
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
xewel বলেছেন:
![]()
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩
বাউন্ডুলে রুবেল বলেছেন: সমস্যা অন্যখানে। আমিও খুশী। তবে,
যতদিনে এই প্রজেক্ট বাস্তবায়ন হবে ততদিনে বাইরের বিশ্বে ৫জি চলবে। আর আমাদের এখানেও তখন আর পরবর্তী প্রযুক্তি আনার মতো মূলধন থাকবেনা। এটার পয়সা উসুল করতে করতেই যাবে আরো দশ বছর।