| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
xewel
সৎ থাকতে চেষ্টা করি, সৎ কাজ করতে চেষ্টা করি, সত্য বলতে চেষ্টা করি, সৎ চিন্তা করি। বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান রংয়ের নতুন জিনিস শিখছি দিবারাত্র। চট্টগ্রামের ছেলে আমি, নিরহংকারী, হাসিখুশি, চঞল আর একটু ভুলোমনা।
দিন দিন মানবতা ও বিবেকবোধ কোথায় হারিয়ে যাচ্ছে ?
ঈদে অসহায় শিশুদের নতুন কাপড় দেয়ার কথা বলে,
রাস্তার বিলবোর্ডের মতই অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের বিজ্ঞাপনের কাজে ব্যবহার করছে !
প্রথম থেকেই যদি লোগো ওয়ালা জামার ছবি দিতো তাহলেও কথা ছিলো। লোগো আঁকা জামা না এইটা , পুরা জামাই একটা লোগো । ঈদ এর জামা মানেই নতুন , দেখতেই ভালো লাগবে - এটা একটা ঠান্ডা মাথার বাজে টাইপের মার্কেটিং । কিন্তু ছবিতে ছেলেগুলোকে হাসিমাখা মুখে দেখে ভালো লাগছে । ভালো করে লক্ষ্য করুণ, কারন রবি বিজ্ঞাপনে কোন লোগো ছাড়া জামা দেখাইছে আর দিছে রবি লোগো আকা নয় বরং পুরাই লোগো জামা । রবি সুবিধা বঞ্চিতদের সাহায্য করছে তাই বলে কি সুবিধা বঞ্চিতদের আলাদা করে সিল মেরে দেওয়ার কোন প্রয়োজন আছে?
আপনার পরিবারের কোন শিশুকে কি এই পোশাক পরে ঈদ করতে দিবেন ? এখানেও মার্কেটিং প্লান ইউজ করা হলো। ওহ ঠিকই ত আছে কারন এমনি এমনি ত আর বলে না যে মার্কেটিং এর কোন নীতি নাই!!!!!! বুলশিট!!!
মডিফায়েড এবং কালেকশিত...
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৩
xewel বলেছেন: আপনি সত্যটা বলেছেন, তাই রোষানলে পড়েছেন। কেনোরে ভাই সত্য কথা বলতে কাউকে ভয় পেতে হবে কেন? বাণিজ্যের প্রচারে প্রসার। তাই বলে তো আর সুবিধাবঞ্চিতদের বুকে সিল ছাপ্পড় মেরে ঈদ মোবারক বলাইতে হবে তাতে সাধারণ মানুষের বিবেকে আঘাত করারই কথা...। পুরো টাকাতো আর ওদের গাঁট থেকে দিচ্ছে না...
২|
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১২
সোহানী বলেছেন: আরে সব হলো মার্কেটিং স্ট্রাটেজি। আপনি দু'টাকা বাড়তি দিবেন এতে রবি আপনার টাকাই ওদের দিবে সঙ্গে ওদের মানবতার ইমেজ তৈরী করবে। আবার জামায় নিজেদের লোগো লাগিয়ে বিশাল প্রচারও হবে ....... আরে দারুন আইডিয়াতো। প্রমোশোন এবার পেয়েই গেছে মার্কেটিং টিম.......
...... বুলশিট!!!!!!!!!!!!
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৪
xewel বলেছেন: এরকম বাণিজ্য নীতির মুখে... থাক আর বল্লাম না সংযমের মাস..।
৩|
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: রবি যদি আল্লারওয়াস্তে দেওয়া কাপড়ে লোগো ব্যবহার করবে, তাইলে ব্যবহারকারীদের কাছ থাইক্যা খয়রাত উঠাইলো কেন? রবি কি এতবড় মিসকিন হইয়া গেল যে, ভিক্ষা আর দান খয়রাতের দরকার পড়লো তাদের বিজ্ঞাপন প্রচারের কাজে? তাইলে তো ছিঃ শব্দটা দিয়া তাদের উদ্দেশ্যে একবার ঢিল মারতেই পারি।
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৭
xewel বলেছেন: আমিতো প্রথমে মনে করেছিলুম, রবি’র উদ্যোগটা ভালোই। সুবিধাবঞ্চিতরা জামা কাপড় পাবে..। অন্তত ঈদের দিনে হলেও কিছু মানুষকে সান্ত্বনা দেওয়া যাবে। সেই আল্লাহর ওয়াস্তে দানের মধ্যেও বাণিজ্য, সত্যিই সেলুকাস এ দেশ। লোগোটা না দিলে কি রবির কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যেত? এমনিতেই যে গলাকাটা কল রেট, তারওপর হ্যান চার্জ, ত্যান চার্জ।
৪|
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৫
রাজিব বলেছেন: রবির থেকে বড় দোষ যারা এতে অংশ নিয়ে নিজেদের হিরো মনে করে। রবি একটা ব্যাবসায়িক প্রতিষ্ঠান এবং সর্বাধিক মুনাফা অর্জন করাই তার একমাত্র লক্ষ্য। তাই তাদের লোগো না থাকলে ব্রান্ডিং হবে কিভাবে? তারা যে পরিমান টাকা এই কর্মসূচীর বিজ্ঞাপনে খরচ করেছে তা দিয়ে কয়েক হাজার শিশুকে এমনিতেই কাপড় দেয়া যেত।
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৮
xewel বলেছেন: ব্যবসাও করুক, মুনাফাও অর্জন করুক তাতে ম্যাঙ্গো পিপলের কোনো আপত্তি নাই... কিন্তু গলা কাটা বাদ দিয়া... খিয়াল কৈরা... ঐতো একখান কথা আছেনা ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে...।
৫|
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৫
রাজিব বলেছেন: রবির থেকে বড় দোষ যারা এতে অংশ নিয়ে নিজেদের হিরো মনে করে। রবি একটা ব্যাবসায়িক প্রতিষ্ঠান এবং সর্বাধিক মুনাফা অর্জন করাই তার একমাত্র লক্ষ্য। তাই তাদের লোগো না থাকলে ব্রান্ডিং হবে কিভাবে? তারা যে পরিমান টাকা এই কর্মসূচীর বিজ্ঞাপনে খরচ করেছে তা দিয়ে কয়েক হাজার শিশুকে এমনিতেই কাপড় দেয়া যেত।
৬|
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৯
আদরসারািদন বলেছেন: মার্কেটিং টিমের প্রমোশন হইল বলে। তাদের পতাকা ই যদি থাকবে তাহলে পাবলিকের কাছ থেকে খয়রাত উঠাইল ক্যারে। ধিক! ধিক!ধিক!ধিক!ধিক!
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১০
xewel বলেছেন: আমিও তাই কই... দান খয়রাত করবি ভালো কথা... কিন্তুক মাইনষেরটা দিয়া ক্যারে... পরের ধনে পোদ্দারি...।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৭
কাজী রায়হান বলেছেন: এই নিয়া দুইদিন আগে আমি লিখছি । লিখে এখানে অনেকের রোশানলে পরেছি । মানুষ যে কি বোঝে আর কি বোঝে না তা বোঝা কষ্ট । Click This Link