নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাক কথা

সব বলতে,বলতে হয় না।

ইউসুফ কামাল

সাম ওয়ান ইন ব্লগ

ইউসুফ কামাল › বিস্তারিত পোস্টঃ

কিয়ের সব আস্তিক-নাস্তিক?!

২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:২১

একটা বিষয় নিয়ে যখন লেছড়ানো শুরু হয়, তখন অইটাকে পঁচানোর আগ পর্যন্ত বাঙ্গালীর ভাত হজম হয়না।



অমুক নাস্তিক-অমুক দেশে আস্তিক এত নাস্তিক এত-অমুক অমুক বড় বড় আস্তিক-এই সেই হাবি জাবি



আরে ভাই!



আস্তিক-দের বলছিঃ

প্রিচিং-এর চেয়ে প্র্যাক্টিসিং-এ জোর দেন। মানে বলে বেড়ানোর চেয়ে চর্চায় নজর দেন। আপনাকে দেখেই লোকে স্রষ্ঠায় বিশ্বাস করবে। সকল ধর্মেরই প্রথম দিককার অনুসারীদের দেখেই লোকে তাঁর ধর্মে এসেছে।

আর যদি না পারেন, তাইলে মুখের অই ছিদ্রটা বন্ধ রাখেন। কারন এতে কাজ হবেইনা, উলটা নিজের বিশ্বাসেরই বারোটা বাজাবেন।

আর, স্রষ্টা যদি একজন থেকেই থাকেন, তাহলে তিনি সত্যিই আমরা যেরকম দয়ালু বলে জানি তারচেয়েও দয়ালু হবেন।

তাহলে কেউ যদি তাঁকে চিনতে না পারে, তো এটা আপনার আমার সমস্যা হবে কেন? এটা তো তাঁর সমস্যা!



ছেলের সমস্যা যেমন বাবার কাছে মহা সমস্যা, তেমনটাই হওয়ার কথা। তো নিজের মুখটা বন্ধ করে আগে নিজে চিন্তা করেন আপনি তাঁকে কতটুকু চিনতে পেরেছেন।



আর তথাকথিত নাস্তিক মনে করেন যারা নিজেদেরঃ

কি আসে যায়? আল্লাহ থেকে থাকলে তিনিই আপনাকে ধরা দেবেন। শুধু নিজের সহজাত বিচার বিবেচনা ব্যবহার করুন, আর কখনোও কারোও ক্ষতির কারণ হবেন না।



এবং সবার কাছে ক্ষমা চেয়ে বলছিঃ

পৃথিবীর সবচে' ধর্ষিত তিনটি শব্দ- ধর্ম, প্রেম, রাজনীতি।



এছাড়া কি কথা বলার আর কিছু নাই?

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:২৭

মুদ্‌দাকির বলেছেন: এক মত

২| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৫

মিটন আলম বলেছেন: আমিও সহমত

৩| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:৫১

কাফের বলেছেন: ভালো বলছেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.