নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহিদ আহমেদ রাহী

জাহিদ আহমেদ রাহী › বিস্তারিত পোস্টঃ

অন্তর্মুখী মানব সম্প্রদায়

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১



আপনার চারপাশে এমন অনেক ছেলে মেয়ে পাবেন- যারা সব সময় চুপচাপ থাকে, কিছুটা লাজুক প্রকৃতির, কারও সাথে তেমন একটা মেশে না, সচরাচর কোনো অনুষ্ঠানে যায় না, দিনের বেশির ভাগ সময় এরা ঘরে থাকতে পছন্দ করে। এ ধরণের ছেলে-মেয়েদেরকে বলা হয় ইন্ট্রোভার্ট।
.
ইন্ট্রোভার্ট অর্থ অন্তর্মুখী। তার মানে কিন্তু এই না যে তারা স্বার্থপর অথবা সব সময় নিজের ভালোটা আগে দেখে। অন্তর্মুখী মানে হল নিজের ভেতর নিজেকে গুটিয়ে রাখা। তারা একটু চাপা স্বভাবের। নিজের আবেগ অনুভূতিগুলো কম প্রকাশ করে থাকে। আর প্রকাশ করতে চাইলেও অনেক সময় প্রকাশ করতে পারে না। ভেতর থেকে কেমন যেন একটা বাধা অনুভব করে। কখনো কষ্ট পেলেও বলবে না, আমি কষ্টে আছি। আবার সুখে থাকলেও বলবে না, আমি খুব সুখে আছি।
.
অন্তর্মুখী মানুষগুলোকে অসামাজিক ভাববেন না। আপনাদের মত তারাও রক্ত-মাংসে গড়া মানুষ। তাদেরও একটা হৃদয় আছে। তাদেরও দুঃখ-কষ্ট আছে। চুপচাপ থাকা, কম কথা বলা, মানুষের সাথে কম মেশা- এগুলো তাদের অন্তর্নিহিত বৈশিষ্ট্য যা তারা চাইলেও পরিবর্তন করতে পারে না। এরা নিজের মত করে থাকতে পছন্দ করে। কারও কোনো ক্ষতি করে না। তবুও কিছু মানুষ তাদের পিছনে লাগে, তাদের বিরুদ্ধে আজে বাজে গুজব ছড়িয়ে এক ধরণের পৈশাচিক আনন্দ পেয়ে থাকে।
.
ইন্ট্রোভার্ট মানুষদের ভাল দিকগুলো হচ্ছে- এরা চিন্তাশীল এবং ক্রিয়েটিভ। ভদ্র-নম্র এবং শান্ত-শিষ্ট থাকার কারণে এরা মানুষকে সহজেই ইমপ্রেস করতে পারে। যেকোনো কাজের ব্যাপারে এরা খুব সতর্ক এবং সিরিয়াস থাকে। পৃথিবীর অনেক বিখ্যাত মানুষরাও ইন্ট্রোভার্ট ছিলেন। যেমন- মহাত্মা গান্ধী, আলবার্ট আইনস্টাইন, আব্রাহাম লিঙ্কন, স্টিভ জবস। বর্তমান সময়ের অনেক সেলিব্রেটিরাও ইন্ট্রোভার্ট যাদের নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যেমন- বারাক ওবামা, বিল গেটস, মার্ক জুকারবার্গ, লিওনার্দো ডিকাপ্রিও, অ্যাঞ্জেলিনা জোলি, জে.কে. রাওলিং- এরা সবাই-ই ইন্ট্রোভার্ট প্রকৃতির মানুষ।
.
একটা মানুষ ইন্ট্রোভার্ট- এটা নিয়ে তার হীনমন্যতায় ভোগার কিছু নেই। আবার এটা গর্ব করার মত কোনো বিষয়ও নয়। এটা তার সহজাত একটা প্রবৃত্তি। সবাই যদি এক্সট্রোভার্ট হয়ে জন্মাত তাহলে পৃথিবীতে বৈচিত্র বলে কিছু থাকত না। আমাদের সমাজে এক্সট্রোভার্ট মানুষ যেমন আছে, তেমন ইন্ট্রোভার্ট মানুষও আছে। এদের সবাইকে নিয়েই আমাদের এ সুন্দর পৃথিবী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.