| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
– তোমার সিভিটা আমাকে মেইল করো তো!
– আপনার বাসার এড্রেস দিন তাহলে।
– আমার বাসার এড্রেস দিয়ে তুমি কী করবা?
– আপনাকে মেইল পাঠাবো।
– আরে বোকা, আমি আমার ইমেইল এড্রেসে মেইল পাঠাতে বলেছি; বাসায় পাঠাতে বলি নি। আমার ইমেইল এড্রেস তো তুমি জানোই।
– হুম, জানি।
– তো পাঠাচ্ছো না কেনো? তাড়াতাড়ি পাঠাও।
– পাঠাতে পারব না। সম্ভব না এটা।
– কেনো সম্ভব না?
– সম্ভব না কারণ ইমেইল এড্রেসে কখনো মেইল যেতে পারে না। আর মেইলিং এড্রেসে কখনো ইমেইল যেতে পারে না।
– আরে, তাই তো। এটা নিয়ে ভাবি নি কখনো আগে। তবে আমরা তো সবসময় এটাই বলি যে, ইমেইল এড্রেসে মেইল পাঠাও।
– ভুল বলি এটা। সংশোধন করা প্রয়োজন। মেইল আর ইমেইলের পার্থক্য কিন্তু আমরা সবাই-ই জানি। তবুও ভুল বলার ক্ষেত্রে কারও কোনো মাথাব্যথা নেই।
– হুম, মেইল বলতে চিঠি বা পার্সেল বোঝানো হয় যা ডাকপিওনের মাধ্যমে কারও বাসায় পৌছে যায়। আর ইমেইল হচ্ছে ইলেক্ট্রনিক মেইল যা ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে কারও কাছে পৌছে যায়।
– হুম, কাগুজে বই আর পিডিএফ বইয়ের ভেতর যে পার্থক্য, হার্ডওয়্যার আর সফটওয়্যারের ভেতর যে পার্থক্য, মেইল আর ইমেইলের ভেতরেও একই পার্থক্য। একটা ধরা যায়, ছোঁয়া যায়। আরেকটা ধরা-ছোঁয়ার বাইরে।
– হুম, তো এখন থেকে বলতে হবে, ইমেইল এড্রেসে ইমেইল পাঠাও।
– হুম, দ্যাট’স ইট।
©somewhere in net ltd.