নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ লেখক নই, পাঠক।

"লেখার চেয়ে পড়ি বেশি, বলার চেয়ে শুনি বেশি"

zaki642

পপকর্ণ হাতে গ্যালারীতে বসতেই বেশী পছন্দ করি। কিছুদিন দেশের বাইরে ছিলাম। এখন দেশেই থাকি, দেশকে ভালবাসি। মনে যা আসে, তাই বলি। ভণ্ডামি একেবারেই দেখতে পারি না।

zaki642 › বিস্তারিত পোস্টঃ

এটা কোন্‌ ধরণের সাংবাদিকতা?

০২ রা মে, ২০১৩ রাত ১২:৫৮





সাভারে ভবন ধসে ঘটনায় ধংসস্তুপের নিচে আটক পড়া জীবিত মানুষের ইন্টারভিউ নিতে গিয়ে অনেক টিভি সাংবাদিক বিবেক বর্জিত আচরণ করে সমালোচিত হয়েছেন। .......জুরাইন কবরস্থানে পায়ে জুতা পরে কবরের ভিতর নেমে লাইভ করছেন এক রিপোর্টার। আমাদের দেশে টিভি সাংবাদিকরা পারলে কবরে মাইক্রোফোন ঢুকিয়ে মৃতদেহকেই জিজ্ঞেস করে বসে 'আপনার অনুভূতি কী?'



ব্যাঙের ছাতার মত এতো এতো টিভি চ্যানেল গজিয়ে উঠেছে যে, গরু-ছাগল-ভ্যারা ছাড়া কেউ আর সাংবাদিকতায় আসছে না। গত কয়েকদিনের বিবেক বর্জিত সাংবাদিকরা তাই প্রমাণ করল।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ রাত ১:১৭

নীল জানালা বলেছেন: হাতুরে সাংবাদিক...... খোঁজ নিয়া দেখেনগা এদের কারোই সাংবাদিকতার উপরে কোন প্রাতিস্ঠানিক শিক্ষা নাই।

০২ রা মে, ২০১৩ রাত ১:২২

zaki642 বলেছেন: ভালো বলছেন।
হাতুড়ে ডাক্তার দেখছি, এখন দেখলাম হাতুড়ে সাংঘাতিক।

২| ০২ রা মে, ২০১৩ রাত ১:৫৩

zaki642 বলেছেন: এই কুকর্মটা বিভিন্ন ডাইমেন্‌শনে দেখতে চাইলে কাজী মামুন ভাইয়ের এই পোস্টখানা দেখতে পারেনঃ এইযে এখানে

৩| ০২ রা মে, ২০১৩ রাত ১:৫৪

আইআইচকিবরিয়া বলেছেন: সময় টিভি এর রিপোর্টার...... এদের কাছ থেকে এর থেকে আর কি ভালো আশা করা যায়।

০২ রা মে, ২০১৩ রাত ২:২০

zaki642 বলেছেন: হ্যায় মনে হয় মুন্নি সাহার ছাত্র। :D

৪| ০২ রা মে, ২০১৩ রাত ১:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: উনি ক্লেইম করেছেন উনি না বুঝে এবং ভুল করেছেন, তাই এই সব পোস্ট করে আর কোন উস্কানি না দেবার অনুরোধ করছি।

০২ রা মে, ২০১৩ রাত ২:১৫

zaki642 বলেছেন: এহসান জুয়েল নামে যে সাংবাদিক এটি করেছেন, তিনি অন্য একটি পোস্টে ক্ষমা চেয়েছেন। তাকে সাধুবাদ জানাই।
কিন্তু, সাভার ট্র্যাজেডিতে অন্যান্য রিপোর্টারদের কাজকর্ম দেখে কার না মেজাজ খারাপ হয় !
যেমনঃ ভিক্টিমদের স্বজনদের বলে….. ছবিটা এইভাবে না, ঐভাবে ধরেন। আরেকবার ধরেন।

সবচেয়ে ভয়ংকর ব্যাপার হল- সেদিন টকশোতে শুনছিলাম, রানা প্লাজার ধ্বংসস্তূপে আটকে থাকা জীবিত এক শ্রমিকের আইডি কার্ড বাইরে নিয়ে রিপোির্টং (PTC) করে পরে আর সেই শ্রমিককে ফেরত দেয়া হয় নাই। এর চেয়ে মানবতা বিবর্জিত আর কী হতে পারে?

৫| ০২ রা মে, ২০১৩ রাত ২:০২

হুমায়ুন তোরাব বলেছেন: @pothik

ami na bujhe rape krsi..
manben ???
uni tv channel e khoma chaile khoma krte pari,er age kunu khoma nai..

০২ রা মে, ২০১৩ রাত ২:২২

zaki642 বলেছেন: কথায় যুক্তি আছে।

৬| ০২ রা মে, ২০১৩ রাত ৩:৪৫

এহসান জুয়েল বলেছেন: জুরাইনে আজ লাইভ করতে গিয়ে আমার একটি ছবি নিয়ে ফেসবুকে ব্লগে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমার বক্তব্যটি হলো: পুরো ব্যাপারটি ঘটেছে আমার অজ্ঞতাপ্রসূত, অনিচ্ছাকৃত। আমি এজন্য ব্যাক্তিগতভাবে লজ্জিত। এমনকি ব্যাক্তিগতভাবে কাউকে বিষয়টি আঘাত করলে, সে বিষয়েও আমি ক্ষমাপ্রার্থী। ভবিষতে এ ধরনের কোন ভুল হবে না বলেও প্রতিশ্রুতি দিচিছ। এটা আমার স্ট্যাটাসে দিয়েছি।
ভুল মানুষই করে, আশা করছি আমার ভুলটা শুধরাবার সুযোগ দিয়ে আপনার পোস্টটি ডিলিট করবেন।

০২ রা মে, ২০১৩ ভোর ৪:০৩

zaki642 বলেছেন: ৪নং কমেন্টে আমি যে উত্তর দিয়েছি, সেখানে নিজের ভুল স্বীকারের জন্য আপনাকে সাধুবাদ জানানো হয়েছে।

৭| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:৩৩

আরজু পনি বলেছেন:

২ বছরে ৩ টি পোস্ট! আরো ছিল কি?
এতো কম পোস্ট-এর ব্যাপারে আপনার অনুভূতি কি?

:P

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৪৯

zaki642 বলেছেন: আমার অনুভূতি- খালি থাপ্রাইতে ইচ্ছা করে ঐ সব অবুঝদের X( X( । আর এগুলা দেইখা মাঝে মাঝে নিজেরেই থাব্রা দিতে ইচ্ছা করে।
............................

আর, আপনার কমেন্টের ব্যাপারে আমার অনুভূতি হল- আমার ব্লগের প্রোফাইল ও আপডেট দ্রষ্টব্য।

[ ব্লগ লেখক নই, পাঠক। এডিট করুন

লেখার চেয়ে পড়ি বেশি, বলার চেয়ে শুনি বেশি" এডিট করুন

পপকর্ণ হাতে গ্যালারীতে বসতেই বেশী পছন্দ করি। কিছুদিন দেশের বাইরে ছিলাম। এখন দেশেই থাকি, দেশকে ভালবাসি। মনে যা আসে, তাই বলি। ভণ্ডামি একেবারেই দেখতে পারি না।
সংক্ষিপ্ত প্র্রোফাইল দেখুন | এডিট ] =p~ =p~

সবশেষে, আপনার ব্যাপারে আমার অনুভূতি হল- আমার ব্লগে আপনার পদাচরণে আমি বিমুগ্ধ... ভালো থাকবেন আরজুপনি।

৮| ২৪ শে মে, ২০১৩ ভোর ৫:৪৯

একাকী বাংলাদেশি বলেছেন: আরজুপনি বলেছেন: ২ বছরে ৩ টি পোস্ট! আরো ছিল কি?
এতো কম পোস্ট-এর ব্যাপারে আপনার অনুভূতি কি?


ব্লগে যেইভাবে ছাগু, হাম্বা, বাল,ভাদা,পাদা ট্যাগিং হয় তাতে কি সাধারন জনগনের নির্বিবাদে ব্লগিং করার সুযোগ আছে?

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৫৩

zaki642 বলেছেন: এটাও একটা কারণ। ধন্যবাদ একাকি বাংলাদেশ।

৯| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:০০

অপূর্ণ রায়হান বলেছেন: আর আরও একটা বরিক্তিকর বিষয় । ১ মিনিটের লাইভ রিপোর্টে আ আ ম্যা ম্যা করতে করতে ৯০% রিপোর্টারের ৫০ সেকেন্ড চলে যায় । বাকি ১০ সেকেন্ডে যা বলে তাও গতানুগতিক , তথ্যবহুল কিছু নয় ।

ভালো থাকবেন ।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:১৩

zaki642 বলেছেন: ইদানিং দেখি, নতুন কিছু রিপোর্টাররা PTC দেওয়ার সময় আ আ ম্যা ম্যা করে। মনে হয়, টিভি চ্যানেলগুলা তাদের কর্মীদের পর্যাপ্ত সম্মানী দিচ্ছে না। তাই হয়ত কোয়ালিটি কর্মী পাচ্ছে না। এখন ঢাবি ছাড়াও অনেক ইউনিতে জারনালিজম কোর্স পড়ানো হয়। তাই ভালোভাবেই এ সেক্টর এগিয়ে যাওয়ার কথা। কিন্তু, বাস্তবে এর উল্টোটা হচ্ছে।

আপনি ঠিকই ধরেছেন। ধন্যবাদ অপূর্ন । :)

১০| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৮

বাংলাদেশ-ফয়সাল বলেছেন: ভাই, আমার লুঙ্গি লাগবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.