নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা পথের বাঙাল। মুক্ত চিন্তায় বিশ্বাসী তবে মুক্তভাবে কাউকে আঘাত করায় নয়। সকলের মতামত প্রকাশের স্বাধীনতা চাই তবে সেটা যেন কাউকে খাটো করে নয়। মক্তমন,মুক্তচিন্তার বিকাশ হোক।

মনকে শুদ্ধ এবং গতিশীল রাখতে চিন্তা করতে ও স্বপ্ন দেখতে ভালোবাসি। ভালোবাসি সৃষ্টির সব। স্বপ্ন দেখি একদিন সবাই সুখে, শান্তিতে থাকবে। আমার প্রজন্ম হবে সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তি, উদ্ভাবন এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে আধুনিক । বিশ্বে আমরা হবো উদারনীতিক রাষ্ট্রের

সোজা পথের বাঙালি

মনকে শুদ্ধ এবং গতিশীল রাখতে চিন্তা করতে ও স্বপ্ন দেখতে ভালোবাসি। ভালোবাসি সৃষ্টির সব। স্বপ্ন দেখি একদিন সবাই সুখে, শান্তিতে থাকবে। আমার প্রজন্ম হবে সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তি, উদ্ভাবন এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে আধুনিক । বিশ্বে আমরা হবো উদারনীতিক রাষ্ট্রের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। মুক্ত মন, মুক্ত বুদ্ধি ও মুক্ত বুদ্ধির চর্চাই পারে আমাদের সঠিক পথ দেখাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স। মানুষকে অবস্থান দিয়ে মূল্যায়ন না করে মানুষ হিসেবে ভালোবাসার চেষ্টা করি। বিশ্বাস করি শিক্ষা সবার অধিকার। একজনের সবচেয়ে বড় সম্পদ মনুষ্যত্ব।

সোজা পথের বাঙালি › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহী নই আমি

২৪ শে মে, ২০১৪ দুপুর ১২:১১

অনেক স্বপ্ন, অনেক আশা

সব কিছু আস্তে আস্তে ধূসর হয়ে যাচ্ছে

সামাজিক জরা-জীর্নতা ঘ্রাস করছে আমায়

আমাকে বিদ্রোহী করে তুলছে।



কখনো ভাবি ভাঙবো আমি অন্যায়ের সব প্রাচীর

বাতাসে মিশিয়ে দিবো সব অবিচার

চাটুকারদের বিরুদ্ধে ত্রাস সৃষ্টি করবো চারিদিকে

আমাকে যে প্রেমিকা হাতছানিতে ডাকে।



কতবার ভাবি হারেমে যাবো

দেখবো কিভাবে ওরা ললিতাদেরকে নাচায়

আসার সময় গ্রেনেড ফাটাবো

আমি যে বাবার আদেশ শুনতে পাই।



শোষণের বেড়াজালে সব লিলিপুটিয়ানরা

রুই কাতলারা মেতেছে সুখ-আহ্লাদে

রাজপথে বোমা ফাটাবো

আমি শিশুর নিষ্পাপ হাঁসি দেখতে পাই।



রাজনীতি আজ পেটনীতিতে বদ্ধ

দম বন্ধ হয়ে আসছে বিবিকের

চিন্তা করি ওদের ব্রাশ ফায়ার করবো

আমার বোন যে রাস্তা দিয়ে প্রতিদিন কর্মে যায়।



গণতন্ত্র হারিয়ে গেছে আজ ধনতন্ত্রে

মানবতা মিউজিয়াম থেকে বলে আমি ভালো আছি

কেউ আমাকে একে-৪৭ দে

সব কয়টার চলার পথ রুদ্ধ করে দিবো

কপাল আমার, মা বলছে সোনা জাদু কথা শোনো।



বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা বেকার ঘুরছে

অর্ধ মেধাবীরা হয়ে যাচ্ছে আমলা বা কর্পোরেটর

বৃদ্ধ বাবা-মা প্রহর ঘুনছে কবে খোকা বলবে

আব্বা-মা আমি চাকরি পেয়েছি।



ডাক্তার-ইঞ্জিনিয়ার সবই আজ মতলববাজ

কিছু জানেনা শুধু নিজের ভালো চাই

কছম ইচ্ছে হয় ওদের হাত-পা ভেঙে দেই

আমায় যে ইশারা দেয় প্রভাতের সুর্য রশ্মি।



কতবার ভেবেছি আমি বিদ্রোহী হবো

দ্রোহের ভয়ে সব কীটপতঙ্গ গর্তে লুকাবে

আমি মানেই হুঙ্কার, গর্জন আর আতঙ্ক

পদধ্বনি শুনে সব সোজা পথে চলবে

বিবেক আর মানবতা মাথা উঁচু করে দাঁড়াবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.