| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোজা পথের বাঙালি
মনকে শুদ্ধ এবং গতিশীল রাখতে চিন্তা করতে ও স্বপ্ন দেখতে ভালোবাসি। ভালোবাসি সৃষ্টির সব। স্বপ্ন দেখি একদিন সবাই সুখে, শান্তিতে থাকবে। আমার প্রজন্ম হবে সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তি, উদ্ভাবন এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে আধুনিক । বিশ্বে আমরা হবো উদারনীতিক রাষ্ট্রের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। মুক্ত মন, মুক্ত বুদ্ধি ও মুক্ত বুদ্ধির চর্চাই পারে আমাদের সঠিক পথ দেখাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স। মানুষকে অবস্থান দিয়ে মূল্যায়ন না করে মানুষ হিসেবে ভালোবাসার চেষ্টা করি। বিশ্বাস করি শিক্ষা সবার অধিকার। একজনের সবচেয়ে বড় সম্পদ মনুষ্যত্ব।
আংশিক দৃশ্যমান ল্যাম্প পোস্টের নিয়ন আলোতে
মধ্যরাত্রি,কেউ এগিয়ে আসছে উদ্যানের কোল ঘেঁষে
একটু দৃশ্যমান, হাতে লাল চুড়ি, লাল টিপ কপালে
রঙিন শাড়ি,ঝাঁঝালো ঘ্রাণ থামল এসে সামনে
সাদা দাঁতের মুখ বাঁকানো হাসি, আঁচল উড়ছে
মুখে বলেনা, ভাষাও নেই, তাও কি জানি বলছে।
কিরে লাগবে তোর? নিয়ে যানা আমাকে
চোখ তুলে তাকালাম আমি ওর দিকে
দোহারা গড়ন, ঠোঁটে হাসি, মায়া দৃষ্টিতে
চ্যাপ্টা কপাল,কালো চুল,বেণী বাঁধা সাদা ফুলে
নাক-কান চোখা, দৃষ্টি ঊরু থেকে বক্ষদেশে
কাঁধ থেকে কোমরে একটা ভাঁজ মিলেছে ।
কোথায় নিব,আপনার কথা ঠিক বুঝলাম না
মুচকি হেসে,ও এবেলা তোর বুঝি লাগবেনা।
পেটের টান কি জানিস,এটাই আমার কাজ
শাড়ির আঁচল দেখ,খুঁজে পাবি দেহের ভাঁজ
এতকিছু দেখালাম, তাও তোর মনে ধরেনা?
চলনা রে, নিয়ে চল,আমার যে আর সয়না।
আপনার নামটা তো জানলাম না
অট্টহাসিতে,ললিতারে,আমি যে ললিতা
আপনিতো অনেক সুন্দর, ক্যান এ কাজে
ললিতা হেসে বলে, আমার যে ভাল লাগে
তোর কাছে একটা সিগারেট হবে,আগুন আছে?
দে একটা টান দেই,ওতে অনেক শান্তি আছে।
ললিতা কোথায় থাকেন,পরিবারে কে আছে?
তুই গর্দব,আহাম্মক,আমার আবার কে থাকবে
জন্ম থেকে থাকি রাস্তায় নতুবা বস্তিতে
আমাকে ওরা এসে নিয়ে যায়, বাড়িতে
একটু একটু করে খায়, হাসায়, নাচায়
কাজ শেষে কয়টা টাকা ধরিয়ে দেয় আমায়।
আড়াই ঘণ্টা অতিবাহিত হয় ললিতার সাথে
ও বিরক্ত নয়,কিন্তু কি জানি খুঁজছে আশে পাশে
আচ্ছা আপনার কি কষ্ট হয় না এ কাজে?
তুই সালা কিছু বুঝিছ না,আমি তো বাজে
নষ্ট মেয়ে আমি,কি আছে আমার,শুধু এই দেহ
ওটা ছাড়া কি আমায় কিছু দেবে কেহ?
মেঘের আড়ালে চাঁদ লুকোচুরি খেলছে
ঝাপসা আলো রিক্সা, আম্বুলেন্স, ট্রাক চলছে
ললিতা হাঁটছে, মৃদু বাতাসে ওর চুল উড়ছে
পেছন থেকে ললিতাকে কে জানি ডাকছে
কাছে এসে,মৃদুস্বরে এই চল আমার সাথে
দম নিতেই দেখি ললিতা একটু দূরে চলে গেছে।
রিক্সায় উঠে ও হাসছে,কেউ ওকে বলছে এই আস্তে আস্তে
শাড়ির আঁচল বাতাসে উড়ছে,স্পিড ব্রেকারে রিক্সা দুলছে
তাকিয়ে আছি, দৃষ্টি পড়লো ললিতার শাড়ির আঁচলে
সাদা পাড়, কালো সুতা, আর্তনাদ লিখা আছে সেখানে।
২|
২৭ শে মে, ২০১৪ রাত ৮:৫২
উদাস কিশোর বলেছেন: চমত্কার. . . . .
৩|
২৭ শে মে, ২০১৪ রাত ৮:৫৭
আমি গাঙচিল বলেছেন: অসাধারন।++++++
৪|
২৭ শে মে, ২০১৪ রাত ৯:১৪
ৎঁৎঁৎঁ বলেছেন: তুমুল মুগ্ধপাঠ! আপনার শব্দের বিন্যাস চমৎকার! আমি নিশ্চিত ভবিষ্যতে আপনার কাছ থেকে দুর্দান্ত কিছু কবিতা পাব! অনেক ভালো লাগলো!
* আমি ছন্দে খুব পাকা নই, তবে অল্প কিছু জায়গায় অল্প সামান্য কানে লাগলো! সময় নিয়ে দেখতে পারেন, কবিতাটা আরও মসৃণ হত!
শুভকামনা!
২৮ শে মে, ২০১৪ রাত ৯:১৮
সোজা পথের বাঙালি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি অনুপ্রাণিত। চেষ্টা করবো।
৫|
২৭ শে মে, ২০১৪ রাত ১০:৩৭
নাহিদ শামস্ ইমু বলেছেন: অসাধারণ একটি কবিতা!
নিশিকন্যাদেরকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।
কষ্টও লাগলো কবিতাটি পড়ে! নিশিকন্যারা আসলে অসহায়। ওদের অসহায়ত্ব আমরা কেউ কখনো বুঝিনি। ওরাও কখনো সেটা প্রকাশ করে না। পেটের দায়ে নিজের সবটুকু কষ্ট আড়াল করে ওরা হাসিমুখে খদ্দেরদের মনোরঞ্জন করতে বাধ্য।
শুভেচ্ছা রইলো আপনার জন্য। কবিসহ কবিতাটিকে প্রিয়তে নিলাম।
২৮ শে মে, ২০১৪ রাত ৯:২০
সোজা পথের বাঙালি বলেছেন: ইমু ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
৬|
২৭ শে মে, ২০১৪ রাত ১০:৫১
এহসান সাবির বলেছেন: দারুন সুন্দর একটা কবিতা পড়লাম।
চমৎকার।
২৮ শে মে, ২০১৪ রাত ৯:২০
সোজা পথের বাঙালি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অনবদ্য +++