নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা পথের বাঙাল। মুক্ত চিন্তায় বিশ্বাসী তবে মুক্তভাবে কাউকে আঘাত করায় নয়। সকলের মতামত প্রকাশের স্বাধীনতা চাই তবে সেটা যেন কাউকে খাটো করে নয়। মক্তমন,মুক্তচিন্তার বিকাশ হোক।

মনকে শুদ্ধ এবং গতিশীল রাখতে চিন্তা করতে ও স্বপ্ন দেখতে ভালোবাসি। ভালোবাসি সৃষ্টির সব। স্বপ্ন দেখি একদিন সবাই সুখে, শান্তিতে থাকবে। আমার প্রজন্ম হবে সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তি, উদ্ভাবন এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে আধুনিক । বিশ্বে আমরা হবো উদারনীতিক রাষ্ট্রের

সোজা পথের বাঙালি

মনকে শুদ্ধ এবং গতিশীল রাখতে চিন্তা করতে ও স্বপ্ন দেখতে ভালোবাসি। ভালোবাসি সৃষ্টির সব। স্বপ্ন দেখি একদিন সবাই সুখে, শান্তিতে থাকবে। আমার প্রজন্ম হবে সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তি, উদ্ভাবন এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে আধুনিক । বিশ্বে আমরা হবো উদারনীতিক রাষ্ট্রের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। মুক্ত মন, মুক্ত বুদ্ধি ও মুক্ত বুদ্ধির চর্চাই পারে আমাদের সঠিক পথ দেখাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স। মানুষকে অবস্থান দিয়ে মূল্যায়ন না করে মানুষ হিসেবে ভালোবাসার চেষ্টা করি। বিশ্বাস করি শিক্ষা সবার অধিকার। একজনের সবচেয়ে বড় সম্পদ মনুষ্যত্ব।

সোজা পথের বাঙালি › বিস্তারিত পোস্টঃ

হে সুন্দর মন

২৯ শে মে, ২০১৪ রাত ১০:০০

তোমাকে বুঝি কি না জানি না,তবে বুঝতে চাই অবিরত

শিশু,যৌবন আর বৃদ্ধকালের বাস্তবতায় তোমাকে চাই স্বপ্ন মিশ্রিত।



আইনস্টাইনের আপেক্ষিকতা বা হাইজেনবার্গের অনিচ্ছয়তায় নয় তোমাকে

চাই জীবনান্দ দাশের রুপসী বাংলার কাব্যের কোনো এক সহজ পঙক্তিতে।



চাই না তোমাকে শেকসপীয়ার বা বার্নাড শ এর জটপাকানো নাগরিক জীবনে

তোমাকে চাই রবী ঠাকুর বা নজরুলের সহজ প্রেমের দেবীর স্বপ্নজালে।



রাজনীতি বা বিতর্কের মঞ্চে তোমাকে নিয়ে চাই না ঝড় তুলতে

শেষ বিকেলের ক্লান্ত শরীরে দিগন্তের কাছে তোমাকে নিয়ে চাই ভাবতে।



উচ্চ বা মধ্যবিত্ত জীবনের টানাপোড়নে তোমাকে চাই না ফেলতে

তোমাকে চাই জীবনের প্রয়োজনে কোন এক সহজ স্বীকারোক্তিতে।



হেরে যাওয়া কবির মুমূর্ষু পদাবলীর মাঝে তোমাকে চাই না খুঁজতে

যুদ্ধের বিজয়ী সৈনিকের দুর্বার এগিয়ে চলাতে চাই তোমাকে।



কুটিল বুদ্ধির অভেদ্য জালে চাই না তোমাকে আটকাতে

প্রভাতের স্নিগ্ধ আভায় সুরের মুর্চনার চাই তোমাকে।



যদি চার দেয়াল প্রকম্পিত করতে হয় গগণ বিদারী চিৎকার দিয়ে

তাও আমি আকাশ-বাতাস মৃশ্রিত হয়ে বলব চাই তোমাকে।



যেমন ছিলাম জন্মের সময় অতি যত্নে মায়ের কোলে

আঁকড়ে ধরে বলতে চাই তোমাকে রাখবো আমার কাছে।



নিঃসঙ্গতার মাঝে জীবনের শেষ বেলাতে

দুজন থাকতে চাই একঘরে,একসাথে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.