নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা পথের বাঙাল। মুক্ত চিন্তায় বিশ্বাসী তবে মুক্তভাবে কাউকে আঘাত করায় নয়। সকলের মতামত প্রকাশের স্বাধীনতা চাই তবে সেটা যেন কাউকে খাটো করে নয়। মক্তমন,মুক্তচিন্তার বিকাশ হোক।

মনকে শুদ্ধ এবং গতিশীল রাখতে চিন্তা করতে ও স্বপ্ন দেখতে ভালোবাসি। ভালোবাসি সৃষ্টির সব। স্বপ্ন দেখি একদিন সবাই সুখে, শান্তিতে থাকবে। আমার প্রজন্ম হবে সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তি, উদ্ভাবন এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে আধুনিক । বিশ্বে আমরা হবো উদারনীতিক রাষ্ট্রের

সোজা পথের বাঙালি

মনকে শুদ্ধ এবং গতিশীল রাখতে চিন্তা করতে ও স্বপ্ন দেখতে ভালোবাসি। ভালোবাসি সৃষ্টির সব। স্বপ্ন দেখি একদিন সবাই সুখে, শান্তিতে থাকবে। আমার প্রজন্ম হবে সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তি, উদ্ভাবন এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে আধুনিক । বিশ্বে আমরা হবো উদারনীতিক রাষ্ট্রের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। মুক্ত মন, মুক্ত বুদ্ধি ও মুক্ত বুদ্ধির চর্চাই পারে আমাদের সঠিক পথ দেখাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স। মানুষকে অবস্থান দিয়ে মূল্যায়ন না করে মানুষ হিসেবে ভালোবাসার চেষ্টা করি। বিশ্বাস করি শিক্ষা সবার অধিকার। একজনের সবচেয়ে বড় সম্পদ মনুষ্যত্ব।

সোজা পথের বাঙালি › বিস্তারিত পোস্টঃ

মা ও খোকা

০৬ ই জুন, ২০১৪ রাত ৮:০২

মা বলে উঠরে খোকা, সূর্য তো উঠেছে

বাইরে তাকিয়ে দেখ, বাগানে ফুল ফুটেছে

কান পেতে শুন,পাখ-পাখালি ডাকছে

দেখ উত্তরের হিমেল হাওয়া কেমন করে বইছে

বৃক্ষরাজির পত্র,শস্যের ডাল কেমন দোলাচ্ছে

উঠ নারে আমার সোনাজাদু,সকাল যে হয়েছে।



খোকা বলে ও মা, এখন না, একটু পরে

আমার যে আরেটকু ঘুম ঘুমাতে ইচ্ছে হচ্ছে

সবদিনই কি তোমার খোকা শুধু ঘুমাবে?

দখিনা বাতাস আসছে মা, আমায় ডাকছে

চিন্তা করো না, জাগবো আমি ঠিক সময়ে

তোমার ডাক না শুনে মা থাকবো কি করে?



হে রে খোকা আমি যখন থাকবোনা পাশে

কে ডেকে দিবে তোকে ঘুম ছেড়ে উঠতে?

সে কি বলো মা, তুমিই থাকবে আমার সাথে

তোমার ডাকা না শুনলে উঠবোই না ঘুম থেকে

নারে খোকা,তোকে যে উঠতেই হবে

তুই না জাগলে সূর্য কি আর উঠবে?



তুই তৈরী হয়ে নে, আমি নাস্তা নিয়ে আসি

এক ঝলকে খোকা এসে, মা এইতো আমি

খোকা খাচ্ছে, বলছে মা মাথায় হাত বুলিয়ে

তুই আমার স্বপ্ন,তোকে অনেক বড় হতে হবে

ঝড় উঠবে,স্লাইকোন সব লন্ডভন্ড করে দিবে

আমি না থাকলেও তোকে ওসব থামাতে হবে।



মানুষের ক্রন্দন, হাহাকার, বঞ্চনা আর শোষণ

খোকা আর যে সইতে পারি না লাগছে ভীষণ

তোকে নামতে হবে রাজপথে,করবি অনশন

মানুষের মুক্তি দিতে তুই লড়বি আজীবন

খোকা তুই নেমে যা খারাপ করবি না মন

খোকা আবার আসবে যেন এক বিজয়ীর আগমন।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.