| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোজা পথের বাঙালি
মনকে শুদ্ধ এবং গতিশীল রাখতে চিন্তা করতে ও স্বপ্ন দেখতে ভালোবাসি। ভালোবাসি সৃষ্টির সব। স্বপ্ন দেখি একদিন সবাই সুখে, শান্তিতে থাকবে। আমার প্রজন্ম হবে সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তি, উদ্ভাবন এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে আধুনিক । বিশ্বে আমরা হবো উদারনীতিক রাষ্ট্রের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। মুক্ত মন, মুক্ত বুদ্ধি ও মুক্ত বুদ্ধির চর্চাই পারে আমাদের সঠিক পথ দেখাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স। মানুষকে অবস্থান দিয়ে মূল্যায়ন না করে মানুষ হিসেবে ভালোবাসার চেষ্টা করি। বিশ্বাস করি শিক্ষা সবার অধিকার। একজনের সবচেয়ে বড় সম্পদ মনুষ্যত্ব।
মানুষ জানি কেমন হয়ে যাচ্ছে অমানুষের ভিড়ে
আবেগ আর ভালোবাসাকে খুঁজতে হচ্ছে দ্বারেদ্বারে
চারিপাশ নিয়ে কি কিছু ভাবার আছে এ যান্ত্রিক জীবনে
সবাই ভীষণ ব্যস্ত আর উন্মুখ শুধু নিজ স্বার্থ নিয়ে।
কেনো জানি কেউ আর ভাবছে না সমাজ নিয়ে
রাষ্ট্র আর শাসন ব্যবস্থা যে ভেঙ্গে যাচ্ছে দিনে দিনে
পারিবারিক বন্ধন নিয়ে কজনার ভাবার সময় আছে
কি নিয়ে মানুষ ছুটছে আর কীভাবেই বা বেঁচে আছে?
বন্ধুত্বের মাঝে আজ কৃত্রিমতা, অন্যের জন্য মায়া কান্না
প্রেম মানেই তো কেনো জানি ধোঁকাবাজি আর ছলচাতুরী
মনের চাহিদার অসহায় আত্মসমর্পণ দেহের চাহিদার কাছে
মেকী ভালোবাসা আর অসম চাহিদার কাছে জীবন বশ মানছে।
বুদ্ধি, বিবেক আর মনুষ্যত্ব আজ বড়ই আড়ষ্ট
চারিদিকে শুধু হারানোর যন্ত্রণা কষ্ট আর কষ্ট
মোসাহেব আর ভন্ডদের জয়জয়াকার চারিদিকে
যোগ্যতার পরাজয় কেনো জানি অনিবার্য হয়ে উঠছে।
রাস্তায় মরছি আর পুড়ছি তাতে কার কি
অপশাসনের দূর্গে আঘাত হানার সাহস যে নেই কারো
বড্ড ঝিমিয়ে গেছি আমরা, এসব ভাবার দরকার কি
দুবেলা আহার আর মাথা গুঁজার ঠাই হলেই তো খুশি।
কি হচ্ছে এসব, কিনা হচ্ছে, কিনা ঘটছে
হাত পা বাঁধা মানুষের লাশ ভেসে উঠছে
পশুর কাছে মানুষের পাশবিকতা হার মানে
ধ্বংস আর ধ্বংসস্তূপ থেকে বাঁচার এ কেমন আকুতি?
©somewhere in net ltd.