| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোজা পথের বাঙালি
মনকে শুদ্ধ এবং গতিশীল রাখতে চিন্তা করতে ও স্বপ্ন দেখতে ভালোবাসি। ভালোবাসি সৃষ্টির সব। স্বপ্ন দেখি একদিন সবাই সুখে, শান্তিতে থাকবে। আমার প্রজন্ম হবে সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তি, উদ্ভাবন এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে আধুনিক । বিশ্বে আমরা হবো উদারনীতিক রাষ্ট্রের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। মুক্ত মন, মুক্ত বুদ্ধি ও মুক্ত বুদ্ধির চর্চাই পারে আমাদের সঠিক পথ দেখাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স। মানুষকে অবস্থান দিয়ে মূল্যায়ন না করে মানুষ হিসেবে ভালোবাসার চেষ্টা করি। বিশ্বাস করি শিক্ষা সবার অধিকার। একজনের সবচেয়ে বড় সম্পদ মনুষ্যত্ব।
মধ্যবিত্ত টানাপোড়নে স্বপ্ন সন্তানদের নিয়ে
নিজের সুখ আর ইচ্ছার বিসর্জন দিয়ে
অতি আদর-যতনে তাদের মানুষ করে
বৃদ্ধ বয়সে সেই সন্তানরা আজ মুখ ফিরিয়ে নিয়েছে।
সারাবেলা অনাহার আর মাথার ঘাম পায়ে ফেলে
পরিবারের কর্তা বাঁচতে চান সুখ আর শান্তিতে
সবাই থাকবে এক ঘরে সব ফ্যাসাদ ভুলে
কর্তা বাবুই এখন বড় কষ্ট আর অনাদরে।
মা ঘুম আর প্রশান্তিকে বিদায় দিয়ে
পরম আদর আর ভালোবাসায় রেখেছেন যতন করে
সন্তানরা আজ খুব ব্যস্ত নিজেদের ভালো নিয়ে
মা অপেক্ষায় আছেন কবে সন্তান একটু খোঁজ নিবে।
পরিবারের সবাই একদিন ছিল অনেক কাছে
সবার আশা থাকবে একসাথে একই ছন্দে
আজ কেউ উপরে কেউবা অনেক নিচে
অনুভূতিগুলো কেমন জানি ভোঁতা হয়ে গেছে।
হারিয়ে গেছে সেই কোলাহল আর চেঁচামেচি
নেই খাবার টেবিলের সেই গল্প আর ভোজ রুচি
টেবিলের এক কোনে বসে কাঁদে মা বেচারি
খোঁজে ফিরেন সাজানো সংসারের সেই দিনগুলি।
কেউ আছেন শহরের উঁচু বাড়িতে,কেউ বস্তিতে
কেউবা ভিনদেশে, অন্ন ঘরে, ভিন্ন পরিবেশে
মনের অজান্তে সবাই কেমন অচেনা হয়ে গেছে
মাঝে মাঝে স্মৃতি কাতর হয়ে কেউবা কাঁদছে।
কাছে থেকেও কেনো জানি অনেক দূরে
উঁচু দেয়াল এক একটা প্রাণের মাঝে
নিঃশব্দ আর যন্ত্রনায় কাতর অনুভূতিতে
পাশে থেকেও নেই আমরা কারো কাছে।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৪ রাত ৮:১৫
আমি দিহান বলেছেন: পাশে থেকেও নেই
আমরা কারো কাছে।
কথাটা চরম সত্য।
পোস্টের জন্য ধন্যবাদ।