নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা পথের বাঙাল। মুক্ত চিন্তায় বিশ্বাসী তবে মুক্তভাবে কাউকে আঘাত করায় নয়। সকলের মতামত প্রকাশের স্বাধীনতা চাই তবে সেটা যেন কাউকে খাটো করে নয়। মক্তমন,মুক্তচিন্তার বিকাশ হোক।

মনকে শুদ্ধ এবং গতিশীল রাখতে চিন্তা করতে ও স্বপ্ন দেখতে ভালোবাসি। ভালোবাসি সৃষ্টির সব। স্বপ্ন দেখি একদিন সবাই সুখে, শান্তিতে থাকবে। আমার প্রজন্ম হবে সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তি, উদ্ভাবন এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে আধুনিক । বিশ্বে আমরা হবো উদারনীতিক রাষ্ট্রের

সোজা পথের বাঙালি

মনকে শুদ্ধ এবং গতিশীল রাখতে চিন্তা করতে ও স্বপ্ন দেখতে ভালোবাসি। ভালোবাসি সৃষ্টির সব। স্বপ্ন দেখি একদিন সবাই সুখে, শান্তিতে থাকবে। আমার প্রজন্ম হবে সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তি, উদ্ভাবন এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে আধুনিক । বিশ্বে আমরা হবো উদারনীতিক রাষ্ট্রের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। মুক্ত মন, মুক্ত বুদ্ধি ও মুক্ত বুদ্ধির চর্চাই পারে আমাদের সঠিক পথ দেখাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স। মানুষকে অবস্থান দিয়ে মূল্যায়ন না করে মানুষ হিসেবে ভালোবাসার চেষ্টা করি। বিশ্বাস করি শিক্ষা সবার অধিকার। একজনের সবচেয়ে বড় সম্পদ মনুষ্যত্ব।

সোজা পথের বাঙালি › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিকে অভিনন্দন

২৩ শে জুন, ২০১৪ রাত ১২:৩৬

কলকারখানার বিষাক্ত ধোঁয়া

যানবাহন আর মানুষের চিৎকার

চারিদিকে আবর্জনা আর আবর্জনা।



বৃক্ষ নিধন হচ্ছে হরহামেশা

বন আর ঝোপঝাড় সব উদাও

পরিবেশের ঘণ্টা বাজিয়ে দাও।



ফরমালিন আর ইথিলিন

ফলমূল আর মাছমাংসের মেয়াদ চিরদিন

স্বাস্থ্য নয় খেয়ে শুধু কাটাও দিন।



নদ-নদী বেঁচে কি লাভ

দেশে স্বাদু পানির বড়ই অভাব

বর্জ সব নদীতে ফেলবো এটাইতো স্বভাব।



পাখপাখালির গুঞ্জন আর ফুলের সুঘ্রাণ

এসব এখন নাগরিক জীবনে সবই অম্লান

প্রকৃতির যে আমাদের উপর অনেক অভিমান।



গ্রাম আর সবুজ মাঠের কি দরকার

হবে দালান-কোঠা আর অট্টালিকা

সেখানে থাকবে মনিব আর সরকার।



বিশুদ্ধ বাতাসের আসতে মানা

ওতে যে নেই কোন টাকা-পয়সা

ধমকা হাওয়া আসলেও নেই ভয়

ওতে শুধু অর্থ আর পতিপত্তি থাকলেই হয়।



বন্যা, সাইক্লোন , সিডর আর আইলা

গরীবের বুকের উপর ফাঁড়া

চাটুকার আর দুর্নীতিবাজদের সুখের ভেলা।



ভাসবে মানুষ নয় অবহেলিতরা

বিদেশ থেকে আসবে দান, খয়রাত আর সমবেদনা

পেট ভরাবে তথাকথিত জনপ্রতিনিধি আর আমলারা।



বাড়ছে তাপমাত্রা, ষড়ঋতু আজ কোথায়

ঝরছে ঘাম, তাপদাহে সবাই অস্থির

উনাদের বাহিরে আসার দরকার কি

ঘরে ঠাণ্ডা বাতাস আর রাস্তায় এসি গাড়ি।



বৃক্ষ,পশুপাখি আর প্রকৃতি বসেছে দরবারে

সিদ্ধান্তে উপনীত মজা এবার দেখাবে

আকাশ দায়িত্ব দিয়েছে বৃষ্টিকে

সব ধুয়ে মুছে পরিস্কার করে দিবে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৪ সকাল ১০:২৪

আহসানের ব্লগ বলেছেন: :(

২| ২৩ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টি পানিই এখন নিরাপদ। বাকী সব কিছুতে মেলা ঝামেলা ।

৩| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: গ্রাম আর সবুজ মাঠের কি দরকার
হবে দালান-কোঠা আর অট্টালিকা
সেখানে থাকবে মনিব আর সরকার।

সুন্দর কবিতা।

২৩ শে জুন, ২০১৪ রাত ৯:৪২

সোজা পথের বাঙালি বলেছেন: ধন্যবাদ।

৪| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:০২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রতিবাদী কবিতা

৫| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৬

শুঁটকি মাছ বলেছেন: ভালোই হইছে! :)

৬| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

২৩ শে জুন, ২০১৪ রাত ৯:৪৩

সোজা পথের বাঙালি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ২৩ শে জুন, ২০১৪ রাত ১০:৫৪

আসোয়াদ লোদি বলেছেন: জন সচেতনতা মূলক কবিতা । ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.