| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কর্পোরেট দুনিয়ায় আবেগের দাম চড়া। আর আবেগ কাজ করে ঘোরের ভিতর থাকা মানুষের মাঝে। একটু চিন্তা করেন-
মালালা ইউসুফজাই নিয়া সারা দুনিয়ায় ঝড় উঠল। তালেবানী গুলি খাইয়া সে সারা দুনিয়ার মানুষের আবেগ কিন্যা নিল। মালালা কিন্তু মরে নাই। প্রতিদিন কত গুলি শিশু ফিলিস্তিন, আফগানিস্তান আর পাকিস্তানে মারা যায়? এই মারা যাওয়া শিশু গুলির কারো মধ্যে কি আপনে মালালার ছায়া খুইজা পাইবেন না? আপনের আবেগ আপনে মালালার কাছে বেইচা দিছেন।
রেশমা উদ্ধার পাইসিল রানা প্লাজার ভিতর থিকা প্রায় অলৌকিক ভাবে। সে বাইচা ফিরল নরক থিকা। মিডিয়া জাইকা ধরল তারে। আপনের আবেগ উথলাইয়া উঠল। পরে ওয়েষ্টিন তারে ভাল চাকরি দিল। আর আপনে মনে মনে কইলেন, ওয়েষ্টিন কত মহান। আপনার আবেগ বেচল ওয়েষ্টিন। পন্যের নাম রেশমা। ব্র্যান্ড আবেগ।
প্রায় ৪০০ মানুষের কোন সন্ধান পাওয়া যায় নাই। প্রায় ১০০০ মানুষ চিরতরে পংগু হইসে এই ট্রাজেডিতে। তাদের কথা আপনে ভুইলা গেছেন। আপনের আবেগ রেশমার কাছে বিক্রি।
আবেগ খুব দামী জিনিস। তাই এইটা বেচার আগে একটু চিন্তা ভাবনা কইরা নিয়েন।