| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মমিন চেরাগে দিছে ঘষা। কালা কুচকুচা দৈত্য হাজির।
দৈত্য- হোয়াটস আপ মালিক?
মমিন- ও কি! এইডা আবার কুন ল্যাংগুয়েজ? ইজ্জত দিয়া কথা বল বেয়াদব কোথাকার।
দৈত্য- সব ডিজিটাল। আপনেরা যদি টু জি লাইসেন্স নিয়া দুনিয়ার একমাত্র ডিজিটাল জাতি হইতে পারেন তাইলে আমরা কি কুপির ভিতরে বইসা বইসা মশা মারব?
মমিন- আমি নেক্স্ট ইলেকশনে খাড়াইতেছি। জিতার রাস্তা ক্লিয়ার করতে পারবা?
দৈত্য- টেকাটুকা আছে?
মমিন- টেকা থাকলে কি তোমারে ঘষি?
দৈত্য- অফ যান। সম্ভব না। টেকা টুকা নাই আবার ইলেকশনেও খাড়াইতে চান। আপনে তো এই খানেই শেষ।
মমিন-আইচ্ছা ধর টেকা মেনেজ করলাম। তারপরের রাস্তা তো ক্লিয়ার করতে পারবা?
দৈত্য-১২% আমার একাউন্টে পাঠান।তারপর অন্য আলাপ।
মমিন- কও কি? তুমি টেকা দিয়া কি করবা? তুমি টেকা বানাইতে পার না?
দৈত্য- আপনের মাথায় কি কিছু আছে? এতো দিন পর ছাড়া পাইলাম, একটু আলো বাতাস খামু না! একটা গার্লফ্রেন্ড মেনেজ করতে হবে। একা একা ঘুরা ফিরা করা ঠিক না। আর টেকা কি আসমান ফুটা হইয়া পড়বো?
মমিন- বালের চেরাগে ঘষা দিয়া লাভডা হইল কি?
দৈত্য- টেকা দেন, নাইলে লুংগি খুইলা মতিঝিল ছাইড়া দিব।
মমিন- এক্কেরে মাইরা লাইসে।
©somewhere in net ltd.