| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযোদ্ধারা কিসের জন্যে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন?
ব্যাক্তিগত সুবিধা প্রাপ্তির চিন্তা কি তাদের মাথায় ছিল? নাকি মায়ের সম্মান রক্ষার জটিল সমীকরন মেলাতেই তারা যুদ্ধে গিয়েছিল?
তাদের স্বপ্নে যেই দেশের ছবি আকা ছিল তা কেমন ছিল? বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের আগুন যে মুক্তিযুদ্ধের প্রধান কারন তা কি কেও অস্বীকার করতে পারবেন?
প্রশ্ন অনেক। উত্তর ও সহজ নয়। ২৫ বছর বয়সী যুবক মুক্তিযোদ্ধার বয়স আজ ৬৭।উনি যেই স্বপ্নে বিভোর হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন তাতে কোটা নামের কিছু ছিল না। ছিল অগাধ দেশপ্রেম। তার সন্তানেরা আজ কোটা পাচ্ছে সরকারী বিভিন্ন ক্ষেত্রে। তাতে আমরা অমুক্তিযোদ্ধার সন্তানেরা বৃদ্ধাংগুলি দেখাচ্ছি না। আমরা বলছি এই সম্মান সূচক কোটা আপনারা পেতেই পারেন, তবে তা হওয়া উচিত যৌক্তিক। সাদা চোখে দেখুন কোটার অনুপাত কতটুকু কদাকার।
আর এর বিরুদ্ধেই আপনার বাবার হাতে অস্ত্র উঠেছিল। ভুলে যাবেন না।
©somewhere in net ltd.