নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাওয়াদ রায়হান শুভ

বোকা

জাওয়াদ রায়হান শুভ › বিস্তারিত পোস্টঃ

শাহাবাগের লক্ষ ও বর্তমান বাস্তবতা সংক্রান্ত একটি ট্র‍্যাশ।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

শাহাবাগ আন্দোলনের কতদুর কি?

গনজাগরন কি স্তিমিত হয়ে পড়েছে?



কোনঠাসা শিবিরের ব্যাকআপ হিসেবে হেফাজত যে সফল তা বলা বাহুল্য। শাহাবাগ আন্দোলনের জন্ম যুদ্ধাপরাধীর বিচারের জন্যে। সর্বোচ্চ বিচার। আর তা জামাতকে প্রায় অচল করে দেবার প্রয়াস ছিল। ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহে তাই মনে হয়েছিল। নানা কারনে শিবির বেকায়দায় ছিল তখন। হঠাত হেফাজত শাহাবাগের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়াতে অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। তারপর শাপলা চত্বরের ঘটনা সবার জানা। যদিও সরকারে এ ছাড়া আর কোন উপায় ও ছিল না।



আসুন একটা হিসেবে মেলাই-

শাহাবাগ আমাদের কি দিল?

আমি সাদা চোখে দেখলে হেফাজত ছাড়া আর কিছুই দেখি না।



যেই দাবীতে ইমরান সরকারের নেতৃত্বে শাহাবাগ আন্দোলন চলছে, সেই দাবীটাই তো মানুষ ভুলে বসে আছে। কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ক্ষমতা প্রাপ্তি তো হয়েছে কিন্তু তার ফলাফল কি?

বাচ্চু রাজাকারকে দেশে এনে ম্যানিলা রোপে ঝোলানোর কোন উদ্যোগ তো সরকারকে নিতে দেখি না! গোলাম আজম, নিজামী, সাকার কি কিছু হবে কিনা তা বুঝতে পারছি না আর এখন।

শাহাবাগ এখন লীগের পালে হাওয়া দিচ্ছে। তারা এখন নির্বাচন নিয়ে মাথা ঘামায়। সংসদে কি নিয়ে চুদুরবুদুর হয় তা নিয়ে মাথা ঘামায়। রাজাকার নিয়ে চিন্তা কররা সময় কই?



শাহাবাগ লক্ষ ভুলে বসে আছে। শাহাবাগের রথী মহারথীদের নিস্চই জানা আছে লক্ষ ভুলে যাওয়ার খেসারত কতটা ভয়াবহ।

আর এই ভয়াবহতা ঠিক তখন টের পাবেন যখন আবার নিজামীর গাড়িতে জাতীয় পতাকা উড়বে। মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.