| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাপের শুরু জন্ম থেকে। রাস্তায় জন্মানো শিশুটি চুরি শিখবে, কারন তার পেটের ক্ষুধার সাথে লড়তে হয়। শহুরে ধনীর স্কলাস্টিকা পড়ুয়া সন্তান লড়ে যেখানে থ্রি ডি গেমের ভূবনে। গ্রামের ছোট্ট মেয়েটির লড়তে হয় শৈশব ধরে রাখার জন্যে। অর্ধবয়সী পুরুষের ঘরণী না হবার জন্যে। যেখানে রাতের পর রাত শয্যা বদলানো তিরিশ ছুই ছুই আধুনিক মডেল কন্যার ঘর বাধা হয়ে উঠে না। নিম্নবিত্ত মেধাবীর পায়ের জুতোয় আর সেলাই দেবার যায়গা থাকে না, তাও সোনার হরিণ চাকরি সে পায় না। দালালের কথামত ছ্য অংকের টাকা তার জোগাড় করা হয়ে উঠে না কখনই। চাকরিও তার হয় না। বড়কর্তার চাকরি যায় সেই যুবকের পকেটে যার সেই ছয় অংকের টাকা দালালের পকেটে পুড়ে দেবার ক্ষমতা আছে।
পাপের উত্স জন্ম। গরিবের গর্ভে জন্মানই পাপ।
©somewhere in net ltd.