| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ম আর সংশকৃতি পাশা পাশি চলে। ভারতীয় সংশকৃতি তে যেমন ধর্মের প্রভাব প্রবল, তেমনি ইউরোপেও তাই। এটা হাজার বছর ধরে একটা বৈচিত্র রক্ষা করে চলেছে। মধ্যপ্রাচ্যের সংশকৃতি তে যেমন ইসলাম ধর্ম ঢুকে গেছে তেমনি ইতালি বা রক্ষনশীল ইউরোপীয় দেশ গুলিতে ক্রিসচান ধর্ম। মানুষের পোষাক থেকে শুরু করে খাবার পর্যন্ত ধর্মের বিচরণ। এটা কে খারাপ ভাবে নেওয়ার কোন মানে নেই। একজন হিন্দু মহিলা সিদুর পড়ে সম্ভবত গর্ববোধ ই করেন। দাড়ি রাখা কোন মুসলিম পুরুষ এ নিয়ে কোন আক্ষেপ বোধহয় করেন না।
আর বাংগালি হতে হলে যদি দাড়ি হিজাব সিদুর কে বিদায় বলতে হয় তবে সেটা হবে মূর্খের মত কাজ। যত প্রগতিশীলই হন না কেন এটা প্রমান করতে পারবেন না যে ধর্ম আপনার সংশকৃতি কে বেধে রেখেছে।
আর হ্যা মিতা হক একবার বলেছিলেন - যার ঘরে রবীন্দ্র রচনাবলী নেই সে নাকি বাংগালি-ই না।
যাই হোক তার কথা ঠিক হলে এই জাতি টা আসলেই বিপন্ন। উনি হয়ত ভুলে গিয়েছেন বাংলাদেশের অর্ধেক মানুষ নিরক্ষর।
©somewhere in net ltd.