নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেবিদ

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"

বইপাগল

"... তোমরা যা কিছু করছো আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখছেন।" (সূরা আল হাদীদঃ আয়াত ৪) ///////// "তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন) জানেন, (তেমনি জানেন) যা কিছু (মানুষের) মন গোপন করে রাখে (সে সব কিছুও)।" (সূরা আল মোমেনঃ আয়াত ১৯) ///////// "যিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন, কর্মক্ষেত্রে কে (এখানে) তোমাদের মধ্যে বেশি ভালো, ..." (সূরা আল মূলক, আয়াত ২) ///////// "... অবশ্যই আমার নামাজ, আমার এবাদাত, আমার জীবন, আমার মৃত্যু - সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালার জন্যে।" (সূরা আল আনয়ামঃ আয়াত ১৬২)

বইপাগল › বিস্তারিত পোস্টঃ

সুকান্ত ভট্টাচার্য (ভেজাল)

১২ ই জুন, ২০০৭ বিকাল ৫:০০

ভেজাল, ভেজাল ভেজাল রে ভাই, ভেজাল সারা দেশটায়,

ভেজাল ছাড়া খাঁটি জিনিষ মিলবে নাকো চেষ্টায়!

ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা,

'কৌন ছোড়ে গা ভেজাল ভেইয়া, ভেজালসে হ্যায় ফয়দা।'

ভেজাল পোশাক ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা,

ভেজালেরই রাজত্ব এ পাটনা থেকে পাবনা।

ভেজাল কথা - বাংলাতে ইংরেজী ভেজাল চলছে,

ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে।

'খাঁটি জিনিষ' এই কথাটা রেখো না আর চিত্তে,

'ভেজাল' নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে।

কলিতে ভাই 'ভেজাল' সত্য ভেজাল ছাড়া গতি নেই,

ছড়াটাতেও ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০০৭ বিকাল ৫:০৪

মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: হা হা হা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.