| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইপাগল
"... তোমরা যা কিছু করছো আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখছেন।" (সূরা আল হাদীদঃ আয়াত ৪) ///////// "তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন) জানেন, (তেমনি জানেন) যা কিছু (মানুষের) মন গোপন করে রাখে (সে সব কিছুও)।" (সূরা আল মোমেনঃ আয়াত ১৯) ///////// "যিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন, কর্মক্ষেত্রে কে (এখানে) তোমাদের মধ্যে বেশি ভালো, ..." (সূরা আল মূলক, আয়াত ২) ///////// "... অবশ্যই আমার নামাজ, আমার এবাদাত, আমার জীবন, আমার মৃত্যু - সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালার জন্যে।" (সূরা আল আনয়ামঃ আয়াত ১৬২)
অতঃপর যদি এরা (হেদায়াত থেকে) মুখ ফিরিয়ে নেয় তাহলে (তুমি জেনে রেখো), আমি তোমাকে তাদের ওপর দারোগা করে পাঠাইনি; তোমাদের দায়িত্ব তো হচ্ছে শুধু (আল্লাহ তায়ালার বাণী) পৌঁছে দেয়া; যখন আমি মানুষদের আমার রহমত(-এর স্বাদ) আস্বাদন করাই তখন সে (ভীষণ) উল্লসিত হয়, আবার যদি তাদেরই (কোনো) কর্মকান্ডের কারণে তাদের ওপর কোনো দুঃখ কষ্ট আসে, তখন (সে) মানুষ অকৃতজ্ঞ হয়ে পড়ে।
আকাশমন্ডলী ও যমীনের (সমুদয়) সার্বভৌমত্ব (একমাত্র) আল্লাহ তায়ালার জন্যে, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন,
যাকে চান তাকে পুত্র কন্যা (উভয়টাই) দান করেন, (আবার) যাকে চান তাকে তিনি বন্ধ্যা করে দেন। নিঃসন্দেহে তিনি বেশী জানেন, ক্ষমতাও তিনি বেশী রাখেন।
(আসলে) কোনো মানুষের জন্যেই এটা সম্ভব নয় যে, আল্লাহ তায়ালা (সরাসরি) তার সাথে কথা বলবেন, অবশ্য ওহী (দ্বারা) অথবা পর্দার অন্তরাল থেকে কিংবা ওহী নিয়ে তিনি কোনো দূত (তার কাছে) পাঠাবেন এবং সে (দূত) তাঁরই অনুমতিক্রমে - তিনি (যখন) যেভাবে চাইবেন (বান্দাহর কাছে) ওহী পৌঁছে দেবে, নিশ্চয়ই তিনি উচ্চ মর্যাদাশীল, প্রজ্ঞাময় কুশলী।
(সূরা আশ শূরাঃ আয়াত ৪৮-৫১)
*** মূল আরবী থেকে অনুবাদ করেছেনঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ ***
২|
২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:০১
বইপাগল বলেছেন: @বিহংগ - ধন্যবাদ। এ যাত্রার শেষে যে পুরস্কারের আশা আমার মনে, সেরকম আশা যাদের মনেই থাকে তাদেরকে ক্লান্তি বা অন্য যে কোনো বাধা কখনো থামাতে পারে না।
৩|
২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:০৯
মুনিয়া বলেছেন: কখনো নিজে নিজে পড়া হয়ে ওঠে না বইটা, আপনি যে কষ্ট করে পড়ার সুযোগ করে দিচ্ছেন এজন্য অনেক ধন্যবাদ।
৪|
২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:১৭
জেনারেল বলেছেন: নিয়মিত কপি পেষ্টের জন্য ০ দেওয়া হল
৫|
২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:১৭
গনডার বলেছেন: নিয়মিত কপি পেষ্টের জন্য 1 দেওয়া হল
৬|
২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:১৮
েবহাগ বলেছেন: আকাশমন্ডলী ও যমীনের (সমুদয়) সার্বভৌমত্ব (একমাত্র) আল্লাহ তায়ালার জন্যে, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, যাকে চান তাকে পুত্র কন্যা (উভয়টাই) দান করেন, (আবার) যাকে চান তাকে তিনি বন্ধ্যা করে দেন। নিঃসন্দেহে তিনি বেশী জানেন, ক্ষমতাও তিনি বেশী রাখেন।
অবাস্তব অবৈজ্ঞানিক পাগলের প্রলাপ।
৭|
২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:২৯
বুড়া শাহরীয়ার বলেছেন: ইস্লামের নাম কারা শুনতে পারে না ব্লগার রা ভাল করে দেখুন।
৮|
২৯ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৪
বইপাগল বলেছেন: ধন্যবাদ @মুনিয়া, @জেনারেল, @গনডার, @বুড়া শাহরীয়ার
৯|
২৯ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৫
নিলয় চাকলাদার বলেছেন: মিঃ বেহাগ: পুত্র দান, কন্যা দান -সবই পাগলের প্রলাপ! কিন্তু পাগলের সৃষ্টিকর্তা কে ভাইজান?
১০|
২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:০৪
বইপাগল বলেছেন: @েবহাগ - "তোমাদের পথ তোমাদের জন্যে আর আমার পথ আমার জন্যে।" (সূরা আল কাফেরূন, আয়াত ৬)
১১|
৩১ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:২২
চতুরভূজ বলেছেন: ৫
১২|
৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১৬
বইপাগল বলেছেন: ধন্যবাদ আপু @চতুরভূজ
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৪০
বিহঙ্গ বলেছেন: ক্লান্তিহীন যাত্রা।