| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইপাগল
"... তোমরা যা কিছু করছো আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখছেন।" (সূরা আল হাদীদঃ আয়াত ৪) ///////// "তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন) জানেন, (তেমনি জানেন) যা কিছু (মানুষের) মন গোপন করে রাখে (সে সব কিছুও)।" (সূরা আল মোমেনঃ আয়াত ১৯) ///////// "যিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন, কর্মক্ষেত্রে কে (এখানে) তোমাদের মধ্যে বেশি ভালো, ..." (সূরা আল মূলক, আয়াত ২) ///////// "... অবশ্যই আমার নামাজ, আমার এবাদাত, আমার জীবন, আমার মৃত্যু - সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালার জন্যে।" (সূরা আল আনয়ামঃ আয়াত ১৬২)
ইরা,
এই কিছুক্ষণ আগে আমি আমার সংসার শুরু করেছি। কেরোসিনের চুলায় চা বানিয়েছি দু'জনের জন্য। আমাদের বিবাহিত জীবনের প্রথম রান্না। চা তেমন ভালো হয়নি। ও কোত্থেকে যেন সস্তা ধরনের চায়ের পাতা এনেছে। অনেকক্ষণ জ্বাল দেবার পরেও রং আসেনি। পানসে ধরনের চা খেয়ে সে বলেছে, এতো ভালো চা সে জীবনেও খায়নি। এখন থেকে সে নাকি রোজ রাতে বারান্দায় বসে চা খাবে।
এখনো সে বারান্দায় বসে আছে। বেচারার বোধ হয় ইচ্ছে হচ্ছে আমাকে সঙ্গে নিয়ে ঘুমোতে যাবে। যেহেতু আমি চিঠি লিখতে বসেছি, সে অপেক্ষা করছে বারান্দায়। একজন আদর্শ স্ত্রীর উচিত এই অবস্থায় চিঠি লেখা বন্ধ করে স্বামীর সঙ্গে ঘুমোতে যাওয়া। আমার মনে হয় আমি কোনোদিনও আদর্শ স্ত্রী হতে পারবো না। কারণ তোকে চিঠি লিখতেই আমার ভালো লাগছে। অপেক্ষা করুক। অপেক্ষায় আনন্দ আছে।
আমি কেমন আছি তা দিয়ে শুরু করি। ভালো আছি। আমাদের দু'জনের ছোট্ট এক কামরার ঘর। দুটি মাত্র প্রাণী। ঠিক করেছি কাল ভোর থেকে সংসার গোছাবো। তবে সংসার গোছানোর কিছুই নেই। সবই গোছানো। আমার কাজ হলো এই গোছানো সংসারে নিজের জায়গা করে নেয়া। সে জায়গা করে নিতে খুব অসুবিধা হয়নি। কোনো মেয়েরই বোধ হয়; হয় না। নোমান সম্পর্কে বলি। স্বামীর নাম ধরে লিখলাম বলে ভ্রু কুচকাচ্ছিস না তো ! মানুষটা ভালোই। ওর মধ্যে সরল সরল ব্যাপার আছে, জটিলতা তেমন নেই। নেই বলেই ভয়ে ভয়ে আছি। আমরা মানুষের জটিলতা দেখে অভ্যস্ত। সারল্য আমরা ভয় করি। কারো ভেতরে এ ব্যাপারটি দেখতে পেলে থমকে যাই। মানুষটার ভেতর রহস্য তেমন নেই। সাদাসিধা ধরনের মানুষ। একটু বোধ হয় কৃপণ। প্রতিটি পয়সা হিসেব করে খরচ করে। চা খাবো বলে চিনি এনেছে, ছোট্ট একটা পোটলায়, এতোটুকু চিনি।
পৃথিবীর সব স্বামীই বিয়ের পর পর স্ত্রীদের ওপর তাদের যে অধিকার আছে সে অধিকার ফলাতে চেষ্টা করে। কেউ কেউ স্থুলভাবে, কেউ কেউ সুক্ষ্মভাবে করে, যেমন ধর, হঠাৎ বললে, এক গ্লাস পানি দাও তো। অথচ হাতের কাছেই হয়তো পানির গ্লাস। এই মানুষটা এখন পর্যন্ত তা করছে না। মনে হয় করবে না। শুরুতে যে করে না, সে পরেও করে না। মানুষের চরিত্রের সব দোষ-গুণ চব্বিশ ঘন্টার মধ্যেই ধরা পরে।
অনেক কিছুই তোকে লিখতে ইচ্ছে করছে। যেমন ধর, আজ ওর এক বন্ধুর সাথে হঠাৎ দেখা। সে ভদ্রলোকের নাম শফিক। তিনি ওর অফিসের প্রধান ব্যক্তি। অফিসটাই তার। মানুষের কি পরিমাণ টাকা যে থাকতে পারে তা তাকে না দেখলে বোঝা যাবে না। ভদ্রলোক ওর ছোটবেলার বন্ধু। এতে আমার আনন্দিত হওয়া উচিত কিন্তু আনন্দিত হতে পারছি না। আকাশের সঙ্গে পাতালের বন্ধুত্ব হয় না। হওয়া বোধ হয় ঠিকও নয়। ভদ্রলোকের ব্যবহার চমত্কার, কথা-বার্তা চমত্কার। কিন্তু তবু আমার ভালো লাগলো না। কেন ভালো লাগলো না, তাও বুঝতে পারছি না। ভদ্রলোকের স্ত্রীর নাম অহনা। আমি প্রথমে ভেবেছিলাম গহণা, পরে শুনি অহনা। নামটা সুন্দর, তাই না? এ ভদ্রমহিলার গায়ের রং কালো। কালো রংয়ের মেয়ে যে এতো রূপবতী হতে পারে কে জানতো ! ইনাদের সম্পর্কে তোকে পরে আরো লিখবো। আপাতত এইটুকু।
তোদের কথা আমি কিছুই জানতে চাচ্ছি না। জানি তুই নিজ থেকেই সব লিখবি, কিছু্ই বাদ দিবি না। তোকে একটা ছোট্ট ধন্যবাদ দেয়া দরকার। স্যুটকেস খুলে দেখি, লাইব্রেরী থেকে আনা উপন্যাসটা, 'তিথীর নীল তোয়ালে', তুই স্যুটকেসে দিয়ে দিয়েছিস। তোর চোখ কান এতোটা খোলা তা বুঝতে পারিনি। তোর এতো বুদ্ধি কেন? ভালো থাকিস।
ইতি,
তোর আপা
হুমায়ূন আহমেদের "ইরা" এর আবৃত্তি ডাউনলোড করতে পারবেন এখান থেকেঃ
ইরা - হুমায়ূন আহমেদ
২|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫৪
নৈয়ায়িক বলেছেন: বইপাগলের একাউন্টও কি হ্যাক হল নাকি
৩|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫৫
নৈয়ায়িক বলেছেন: ফতোয়া আর কোরানের অনুবাদ বাদ দিয়ে তসলিমা নাসরিন এর গল্প!!!!!!
৪|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ১০:০০
বিবণ বলেছেন: কাহিনী কি! বই পাগল! সত্যি!
৫|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ১০:০৫
উদাসী স্বপ্ন বলেছেন: বইপাগল ভাই, আমি যতদূর জানি আপনের লাইনের লোক তসলিমারে দেখবার পারেনা। হয়তো ধারে কাছে পাইলে আপনেরা তারে জিহাদি জোশে খুন করবেন।যদিও আমি তসলিমার কিছু পড়ি নাই।কিন্তু এই লেখাটা কেন যেনো আমার ইভা রহমানের মতো মন ছুয়ে যায় টাইপ। আমি আবার ইভা রহমানের খুব ভক্ত!
বস ব্যাপারটা কি বুঝায়া কইবেন?
৬|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ১০:০৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: ঘটনা কি ? 
৭|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩০
নৈয়ায়িক বলেছেন: আপনার প্রফাইলের ছবিটি যতটুকু বোঝা যাচ্ছে তাতে মনে হয় সেটা কোরআন এর। দয়া করে ছবিটা পরিবর্তন করুন কোরআনের মর্যাদা রক্ষার্তে
৮|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪০
মদন বলেছেন: লেখার ধাচটি হুমায়ুনের মতো মনে হচ্ছে...
৯|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৬
দ্বিধা বলেছেন: ভাল্লাগছে...
১০|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ১১:০০
উদাসী স্বপ্ন বলেছেন: দ্বিধা, আন্ডুয়া পড়ো নাই কেন? হাইজ্যাকারের হাতে পড়ছিলা নাকি, জলাশয়ে কুমির নামছে?
১১|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ১১:০৪
প্রজাপতি বলেছেন: এটা হুমায়ূন আহমেদের লেখা উপন্যাসের অংশ, তসলিমা নাসরিনের নয়। আর আবৃত্তির লিংক থেকে শুনলাম, আবেগ এবং এক্সপ্রেশনহীন আবৃত্তি, মোটেও ভালো লাগলো যেমন পড়ে লেগেছিলো।
১২|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ১১:০৫
প্রজাপতি বলেছেন: *মোটে ভালো লাগলো না*
১৩|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ১১:২২
আনিকা বলেছেন: আমিও বুঝতে পারতেছিলাম না এইটা তসলিমার লেখা কেমনে হইলো....
১৪|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ১১:২২
জয়িতা বলেছেন: চিঠিটা সুন্দর, আগেও পড়েছি।তবু ভালো লাগলো।
১৫|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ১১:৪০
বইপাগল বলেছেন: ভুল করে তসলিমা নাসরিন লিখে ফেলেছিলাম, কারণ তসলিমার আরেকটা লেখা নিয়ে পোস্ট তৈরী করছিলাম, যাই হোক, দুঃখিত ভুলের জন্য আর বিশেষ করে ধন্যবাদ " প্রজাপতি "-কে ভুলটা ধরিয়ে দেবার জন্যে।
১৬|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ১১:৪১
গজ কচ্ছপ বলেছেন: আরে মিঞা-বিবিরা, এইডাও বুঝলেন না: উল্টা-পাল্টা বই পড়তে পড়তে লোকটা আসলেই পাগল হইয়া গেছে!
১৭|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ১১:৪১
দ্বিধা বলেছেন: আমি এসবের উর্ধে । বোকা আর ক্রেজির কোনো শত্রু নাই । @উদা
১৮|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: হম , এখন ঘটনা বুঝতে পারলাম ........
১৯|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩১
বইপাগল বলেছেন: @েকএসআমীন - ধন্যবাদ, আপনার ব্লগ ঘুরে এসেছি, ভালোই লাগলো, এসএমএস-এর প্রস্তাবগুলো ভালো
@নৈয়ায়িক - না আমার ব্লগ হ্যাক হয়নি। ফতোয়া আর কোরআন অনুবাদ দিলে তসলিমার সাহিত্য পড়া যাবে না এটা কোথায় লেখা আছে? আর হ্যাঁ, প্রফাইলের ছবিটা কোরআনের তবে সেটার মর্যাদা ক্ষুন্নের প্রশ্ন আসছে কেন জানতে পারি?
@বিবণ - কোন কাহিনী ভাই? ইরার? আরে না, ওটা তো গল্প !
@উদাসী স্বপ্ন - ভাই, কোরআন আর হাদীস পড়ি বলে সবাই আমাকে ধরে নেয় যার যা মনে আসে। দেখুন আমার মধ্যে কোন ধরনের উগ্রতা কাজ করে না। তসলিমার ধর্মীয় চেতনায় কমতি আছে বলে তার ভালো সাহিত্য গ্রহণ করতে তো আমার অসুবিধা নাই ! নাকি বলেন? যাই হোক, এ লেখাটি তসলিমার ছিলো না, হুমায়ূনের ছিলো, ভুল করে লিখেছিলাম। তবে ইনশাল্লাহ আজ তসলিমার লেখা একটা পোস্ট করবো।
@মেহরাব শাহরিয়ার - ধন্যবাদ।
@মদন - ঠিক, ওটা হুমায়ূনের-ই লেখা। ভুল করেছিলাম শিরোনামে।
ধন্যবাদ @দ্বিধা
@আনিকা - দুঃখিত, ওটা হুমায়ূনের ছিলো, আমার লিখতে ভুল হয়েছিলো।
@জয়িতা - ধন্যবাদ।
@গজ কচ্ছপ - একমাত্র আপনিই আমাকে বুঝলেন। 
২০|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৮
নৈয়ায়িক বলেছেন: আপনি কি আপনার বাসাই কোরআন কে অনান্য সাধারন বই থেকে আলাদা করে একটু বেশি যত্ন করে রাখেন না অনান্য সব বইয়ের মত টেবিলে ফেলে রাখেন বা বুক সেলফে তসলিমা নাসরিনের বই ও কোরআন এক সাথে রাখেন?
আপনি কোরআন হাদিসের কোথা বলবেন আবার নাস্তিক তসলিমা নাসরিন এর লেখা পোষ্ট করে অন্যকে পরতে বলবেন , এটা দ্বৈত চরিত্র হয়ে গেলনা।
২১|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৯
সাইফুর বলেছেন: ঠিক আছে..এখন..ভালো লাগলো......
২২|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪১
নৈয়ায়িক বলেছেন: কোরাআন একটি মর্যাদার জিনিস ।একে প্রফাইলের ছবি হিসাবে ব্যাবহার আমার দৃষ্টিকোন থেকে অনুচিত মনে হচ্ছে যেহেতু আপনি আপনার ব্লগে বিভিন্ন বিষয়ে পোষ্ট দিয়ে থাকেন।
২৩|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৫
বইপাগল বলেছেন: @নৈয়ায়িক - আপনার কথা অনুযায়ী তো তাহলে আমাকে ব্লগ ছেড়ে চলে যেতে হয়, কারণ এই ব্লগে এমন সব পোস্টও আসে যা সম্পূর্ণ হারাম আর অনেক জঘন্যও বটে। তো এরকম একটি ব্লগে কি কোরআন পোস্ট দেয়া উচিত? ভাই দয়া করে এভাবে ভাববেন না ... সহজ ভাবে ভাবুন ... সবকিছু সহজ করে দেখুন। ধন্যবাদ।
ধন্যবাদ @সাইফুর
২৪|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৮
নৈয়ায়িক বলেছেন: ব্লগ সমাজেরই প্রতিছবি।অন্যরা কি পোষ্ট করছে সেটাতো আপনার নিয়ন্ত্রনে নেই।আপনি কি পোষ্ট করছেন সেটার জন্য আপনি রেসপনসিবল।
বাস্তব সমাজে একজন ধার্মিক ছেলে যদি তার বন্ধুদের সপ্তাহে ৬ ছয় দিন কোরান হাদিস নিয়ে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু একদিন রসময় গু্প্তের চটির গল্প শোনাই তাহলে সেই ছেলেটি সমন্ধে সবার ধারনা কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয়।
আপনার ধর্ম বিষয়ক পোষ্টের পাশাপাশি তসলিম নাসরিনের লেখা পোষ্ট করাকে আমার ঠিক ঐরকমই মনে হচ্ছে।
আর কোরআন মুসলমানদের জন্য খুব সম্মানের একটি জিনিস , আপনার প্রফাইলে এর ছবির ব্যবহার স্বাভাবিক ভাবেই এর সম্মানকে ক্ষুন্ন করছে বিষেসত আপনি যখন তসলিমা নাসরিনের লেখাও পোণ্ট করেন।
২৫|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ১:১২
নৈয়ায়িক বলেছেন: নারী নেতৃত্ব বিষয়ক আপনার পোষ্টে একটা প্রশ্ন করেছিলাম। যদি সম্ভব হয় উত্তরটা দেবেন আসা করি।
২৬|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ২:২২
বইপাগল বলেছেন: @নৈয়ায়িক - দুঃখ লাগলো যখন আপনি আমার কোনো পোস্টকে চটির মতো বাজে জিনিসের তুলনা করলেন। তসলিমার লেখা যদি আমি প্রকাশও করি, তবে সেটা কি ঐরকম বাজে কোনো লেখা যাকে চটি বলা যায়? যাই হোক, মন্তব্য আপনার, তার উপর নিয়ন্ত্রণও আপনার ... ধন্যবাদ
২৭|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৬
চানাচুর বলেছেন: বইপাগল ভাইয়া, আমি ফিরে এসেছি। আমার ক্ষ্যাত পান্জাবি পড়া ছবি দেখার আপনাদের সাদর আমন্ত্রণ।
২৮|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৬
চানাচুর বলেছেন: বইপাগল ভাইয়া, আমি ফিরে এসেছি। আমার ক্ষ্যাত পান্জাবি পড়া ছবি দেখার আপনাদের সাদর আমন্ত্রণ।
২৯|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৩
বইপাগল বলেছেন: ব্লগে আবারও স্বাগতম চানাচুর, ফিরে আসাতে ভালো লাগছে।
ছবিতে সুন্দর লাগছে, চানাচুর কম খেতে হবে আর গায়ের তেল কমাতে হবে, তাহলে আরো ভালো লাগবে। - @চানাচুর
৩০|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৭
রাশেদ বলেছেন: হুমম...
৩১|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫১
পজিটিভ বলেছেন: সুন্দর ৫।
৩২|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১০:১৯
সারওয়ারচৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৫
৩৩|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৪
বইপাগল বলেছেন: @রাশেদ - দ্য হুমম্ রিটার্নস 
ধন্যবাদ @পজিটিভ এবং @সারওয়ারচৌধুরী
৩৪|
০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:২৮
নরাধম বলেছেন: বইপাগল, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাচ্ছিলাম। উত্তর দিবেন?
৩৫|
০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৩
শাইরি বলেছেন: @বইপাগল, চমত্কার পোস্ট। নৈয়ায়িকের কথায় মন খারাপ করবেন না। আপনি কোরআন-হাদিস পোস্ট করেন বলে তসলিমার কবিতা পোস্ট করতে পারবেন না, এটা একটা হাস্যকর কথা। সেরকম হইলে মুসলমানরা নিউটনের সূত্র পড়তে পারবেনা, কারন তিনি অমুসলিম।
আপনার কাছ থেকে এরকম চমত্কার পোস্ট আশা করছি। ধন্যবাদ এবং ৫।
৩৬|
০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৯
আহমেদ শারফুদ্দীন বলেছেন: এই তো পুরা নবনী'র কাহিনী তুইলা দিছে
৩৭|
০৫ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫১
বইপাগল বলেছেন: @নরাধম - দুঃখিত, কোনো ব্যক্তিগত প্রশ্ন নয় {আর তাছাড়া গত হয়ে যাওয়া ব্যক্তিকে নিয়ে ঘাটাঘাটি না করাটাই ভালো
}
@শাইরি - ধন্যবাদ ভাই, আমি এভাবেই ব্যাপারটা দেখি। ধন্যবাদ।
@আহমেদ শারফুদ্দীন - হুমম্ {রাশেদ ভাই স্টাইল
}
৩৮|
০৫ ই নভেম্বর, ২০০৭ সকাল ৭:২৫
নরাধম বলেছেন: বইপাগল, মনে কষ্ট পাইলাম ভাই। আমি নরাধম বলে আপনি আমাকে এভাবে অপমান করলেন। আমি ত মনে করলাম আমি অধম আর আপনি পাগল দুজনে একি ক্যাটাগরীর। হাহা.............মাইন্ড খাইয়েননা আবার।
৩৯|
০৫ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫৮
বইপাগল বলেছেন: @নরাধম - ভাই, আপনি শুধু নামে নরাধম, আমি বাস্তব জীবনেই অধম, নর কিনা জানিনা, তবে আপনাকে কিন্তু অপমান করি নাই, এই অধমের কথা কি আর বলবো, বলার কিছু নাই ... তাই ...
৪০|
০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২৬
নরাধম বলেছেন: তাহলে, আমি আপনি মিল আছে। এখন কন, আপনি কি তাবলীগ করেন? চিল্লায় গেছেন কোনদিন?
৪১|
০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২৬
নরাধম বলেছেন: ব্যক্তিগত প্রশ্নটা করেই ফেললাম।
৪২|
০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৭
প্রশ্নোত্তর বলেছেন: মানুষ বোঝে না! পবিত্র কোরানের অনুবাদ দেয় বলে কি বইপাগল ভাই ডঃ হুমায়ুনের উপন্যাস-আবৃত্তি দিতে পারবে না!
ভাই আপনি দিয়ে যান...আর তস্লিমার সব লেখা তো আর খারাপ না! কি বলেন!
৪৩|
০৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:০৯
বইপাগল বলেছেন: @নরাধম - জ্বি না, আমি "তাবলীগ" করি না। চিল্লায় যাইনি কোনোদিন।
@প্রশ্নোত্তর - ধন্যবাদ। একমত। তসলিমার সব লেখা তো আর খারাপ না !
৪৪|
০৬ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫২
নরাধম বলেছেন: বইপাগল, আমি ওখানে গেছিলাম। আপনার ওদের সম্পর্কে কি মতামত? আমার ভাল লেগেছিল অবশ্য। কিন্তু নরাধমের ভাল লাগাতে কি এসে যায়?
৪৫|
০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৪১
বইপাগল বলেছেন: @নরাধম - ভালো লাগা না লাগা পরের ব্যাপার, আসলে আমি যাইনি বা যাই না কারণ হলো আমি কোথাও থেকে এই ধরনের কাজের তরীকা আমাদের প্রিয় রসূল (সাঃ) করেছেন বলে পাইনি। আপনার কি জানা আছে, এই পদ্ধতিতে রসূল (সাঃ) কোনো দাওয়াতী কাজ করেছেন কি না? দ্বীনের দাওয়াত দেয়াটা ফরজ, তবে তা পরিবারের সাথে থেকেও মনে হয় করা সম্ভব। আপনার কি মনে হয়? আপনার সাথে আমার মতের অমিল হলে আশা করি কিছু মনে করবেন না, আমি কিন্তু স্রেফ আলাপচারিতার মুডে কথাগুলো জিজ্ঞাসা করছি। ধন্যবাদ।
৪৬|
০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১:৪৮
নরাধম বলেছেন: আরে না, কি যে বলেন। আমিও আলাপচারিতার মুডেই আছি। একসময় নাস্তিক ছিলাম। তারপর তাবলীগে গিয়ে এখন মোটামোটি আস্তিক বলা যায়। আমার কাছে ভাল লেগেছে। নিঃস্বার্থ মনে হয়েছে ওদেরকে। আমি এক বেল ল্যাব এ কাজ করেছেন এরকম একজনকে পেয়েছি ওখানে। তার সাথে কথা বলে অনেক প্রশ্নের জওয়াব পেয়েছি।
নবী কারীম (সাঃ) তার জীবদ্দশাতেই অনেক জায়গায় এরকম সাহাবী (রাঃ) দের কাফেলা পাঠিয়েছিলেন। আর তাঁর ওফাতের পার ত সাহাবা (রাঃ) রা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। তাছাড়া কোরআনের অনেক আয়াতেও এটা আছে। তবে আপনার দ্বিমত থাকতে পারে। আমি আপনাকে অনুরোধ করব দুই ঘন্টার জন্য আপনি বৃহ:বারে মাগরীবের নামাজটা কাকরাইল মসজিদে পড়ে ব্য়ান শুনবেন। ভাল না লাগলে চলে আসবেন। আপনি আমার থেকে অনেক বেশী জানেন, তাই বোধহয় বলাটা ঠিক হলনা। কিছু মনে করবেননা প্লিজ। আমি আপনাকে খুব সম্মান করি।
৪৭|
০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৬
নুপুর বলেছেন: ধন্যবাদ......৫
৪৮|
০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৮
মুনিয়া বলেছেন: ভাল লাগল..৫
৪৯|
০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩০
মুকুল বলেছেন: হু ম ম...
৫০|
০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩০
শিউলী মালা বলেছেন: উহণনধউ 5
৫১|
০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩৯
শীমুলতা বলেছেন: হু ম ম..৫
৫২|
০৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৯
বইপাগল বলেছেন: @নরাধম - ঠিক আছে ভাই, চেষ্টা করবো একদিন যেতে। ভালো লাগলো আপনার সাথে এতো সুন্দর করে কথা-বার্তাগুলো চালাচালি করে।
ধন্যবাদ @নুপুর এবং @শিউলী মালা
@মুনিয়া - ধন্যবাদ। আপনার ছবিটা ... কাঁদছিলেন নাকি ?
ধন্যবাদ এবং রিপিট হুমম্ @মুকুল এবং @শীমুলতা
৫৩|
০৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৩
রাশেদ বলেছেন: অভিনন্দন বইপাগল ভাই।
হুমম...
৫৪|
০৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৯
বইপাগল বলেছেন: ধন্যবাদ রাশেদ ভাই
আবারও হুমম...!!! বেশি হুমম হুমম করলে মানুষ আপনাকে রাশেদ নয়, বাঘ মামা ভাবতে শুরু করবে 
৫৫|
০৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১০
রাশেদ বলেছেন: ভুল হইছে! ঐটা হালুম। হা হা! 
হুমম...হুমম...
৫৬|
০৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৪
রিজভী বলেছেন: ৫
৫৭|
০৭ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
নৈয়ায়িক বলেছেন: বইপাগলের কোরআন হাদিস নিয়ে করা এত পোষ্টের একটাও কখনও টপরেটেড হতে দেখিনি, হুমায়ন তসলিমা নিয়ে পোষ্ট দিতেই টপরেটেড!!
৫৮|
০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৮
বইপাগল বলেছেন: @রাশেদ - ও তাই তো ! তাহলে হুমম্-ই রইলো ... হুমম হুমম ...
ধন্যবাদ @রিজভী
@নৈয়ায়িক - আরে, আমি তো খেয়াল-ই করিনি ! কি ভয়ংকর অবস্থা !!
৫৯|
০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০৩
নরাধম বলেছেন: বইপাগল, ধন্যবাদ। যদি কোনদিন যান, তাহলে দয়া করে অভিজ্ঞতাটা শেয়ার করবেন।
৬০|
০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০৯
বইপাগল বলেছেন: ইনশাল্লাহ করবো। ধন্যবাদ। @নরাধম
৬১|
০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৫
অজানা অচেনা বলেছেন: ৫! কি আর বলব...।
৬২|
০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:১৩
ভাইটামিন বদি বলেছেন: চালিয়ে যান আপনার মতো করেই...
কে কি বলছে...কি বলবে...তাতে কি???
আমি তো আমিই....
হায়ঃ পাছে লোকে কিছু বলে...!!!
৬৩|
০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:১৩
বইপাগল বলেছেন: ধন্যবাদ ! কি আর বলব...।
@অজানা অচেনা
৬৪|
০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
চতুরভূজ বলেছেন: নবনীর জন্য ৫
৬৫|
০৯ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১২
ছায়ার আলো বলেছেন: টপ রেটেড!
শুভেচ্ছা জানিয়ে গেলাম... :-)
৬৬|
০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৫০
বইপাগল বলেছেন: এতোদিন পরে এসে আমার আপু নবনীকে ৫ দিলো আর আমি বুঝি কিছু না !
@চতুরভূজ
ধন্যবাদ @ছায়ার আলো
৬৭|
১০ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৩১
তানজু রাহমান বলেছেন: ঘটনা কি? লিংকগুলান কৈ বইপাগল?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫২
কেএসআমীন বলেছেন: বুঝলাম না গল্পটা...... আমার ব্লগে আমন্ত্রন।