নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাত দে হারামজাদা, না হলে ....

কিছুই নাই

ভাত দে হারামজাদা, না হলে .... › বিস্তারিত পোস্টঃ

আমাকে দিয়ে কিচ্ছু হবে না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

এক চাকরিহীন বেকারের কষ্ট, কেউ বোঝে না।

কেউ বোঝে না, ঐ যে ছেলেটা ফাইল

হাতে অলিগলি,

এ অফিস ও অফিস করে, ক্ষয় করছে জুতারতলা।

সন্ধ্যায় বাসায় ফিরে গালাগাল দিচ্ছে নিজেকে,

আয়নার সামনে দাঁড়িয়ে।

এ পাশ ও পাশ করছে সারারাত, বিছানায় শুয়ে

যুদ্ধ করছে নিজের

সাথে একটুখানি শান্তি মতো ঘুমাবার আশায়!

সারাটা দিন কেটে যাচ্ছে তার, ‘জব সল্যুশন’

বইটি খুলে

আঁকি-বুকি করে আনমনে, খোলা খাতায়।

আর ভেবে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না!

বেকারত্বের ভূত ঘারে চেপে বসেছে, সিন্দাবাদের

ঐ ভূতের মতোন।

ঝেরে ফেলা যাচ্ছে না কিছুতেই।

প্রতিটি রাত কাটে বাজে স্বপ্ন দেখে,

প্রতিটি দিন শুরু হয় চিন্তার বোঝা কাঁধে নিয়ে।

এ যেন মরুভূমিতে হেঁটে চলা ক্লান্ত-শ্রান্ত এক

পথিক,

একটুখানি জল চাই, একটু!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫

সাফরিনলিপি বলেছেন: এ যেন মরুভূমিতে হেঁটে চলা ক্লান্ত-শ্রান্ত এক
পথিক,
একটুখানি জল চাই, একটু! খুব সুন্দর ,ভাল থাকুন।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

হাসান ইফহাজ বলেছেন: মনের কথাটা বলার জন্য ধন্যবাদ =p~

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতাটি লিখেছেন - আদম অনুপম। তিনি প্রথম আলো ব্লগের ব্লগার। এইভাবে অন্যের কবিতা নিজের নামে প্রকাশ করা খুবই অন্যায়। (http://prothom-aloblog.com/posts/18/205421)

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতাটি লিখেছেন - আদম অনুপম। তিনি প্রথম আলো ব্লগের ব্লগার। এইভাবে অন্যের কবিতা নিজের নামে প্রকাশ করা খুবই অন্যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.