নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাত দে হারামজাদা, না হলে ....

কিছুই নাই

ভাত দে হারামজাদা, না হলে .... › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্তের প্রতিক আমরা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৫

বেশ কিছুদিন আগে একটা পেজের

কমেন্টে দেখলাম এক ছেলে লিখেছে , "আমি মধ্যবিত্তদের ঘৃণা করি ।" সে কোন বিত্তের , এইটা আমি বুঝতে পারছি । ছোটবেলার

একটা ঘটনাও মনে পড়ে গেল :

ক্লাস থ্রী ফোরে পড়ি তখন । আম্মা আমার চুলে নারিকেল তেল দিয়ে চুল আঁচড়ে দিতেন । স্কুলে একদিন আমি প্রথম বেঞ্চে জায়গা না পেয়ে পরের বেঞ্চে দুইটা বড়লোক ঘরের ছেলের সাথে বসছিলাম । ছেলে দুইটা আমাকে বলছিল ,"কি মাইখা আসছো ? নারিকেল তেল ? এতো দূর্গন্ধ ? ওয়াক !" আমি সেদিন খুব কষ্টে কান্না চেপে রেখেছিলাম

। থ্রী ফোরে পড়া বাচ্চার পক্ষে এরকম অপমান সহ্য করবার নয় ।

তারপর থেকে আমি আর চুলে তেল দেইনি কোনদিন । আমি বুঝেছিলাম , মধ্যবিত্তের চুলে নারিকেল তেলের গন্ধ উচ্চবিত্তের বমির উদ্রেক করে । স্কুল জীবনে আমি সেই ছেলে দুটার

সাথে সৌজন্যবোধ ছাড়া আর বাড়তি একটা কথাও বলিনি ।

আজ কত ব্র্যান্ড , ননব্যান্ডের জেল আর বডি স্প্রে ব্যবহার করি । কিন্তু এত সুগন্ধের মাঝেও সেই ছেলেদুটার কথার দুর্গন্ধ আমি শরীর

থেকে আজো তাড়াতে পারিনি। দুয়েক বছর আগে সেই ছেলেগুলার একজনের সাথে আমার দেখা হয়েছিল । উস্কোখুস্কো চুল , চোখ কেমন ঘোলাটে । কতদিন গোছল করেনা ,

কে জানে ! পড়ে জানতে পারলাম , ছেলেটা ড্রাগ এডিক্টেট হয়ে গেছে । উচ্চবিত্তের উচ্চ নাক বিশিষ্ট সন্তান আজ পশুর স্তরে নেমে গেছে ! আমাদের মত মধ্যবিত্ত ছেলেমেয়েদের আদর্শ

থাকে , বড় হওয়ার স্পৃহা থাকে । অপমান কিন্তু আমরা মনে রাখি । সেটাই আমাদের ঢাল হয়ে দাঁড়ায় , শক্তি জোগায় । উচ্চবিত্তের এরকম

নাক উঁচা ছেলে মেয়ে যারা আছ , তোমাদের সাথে আমাদের মানসিকতার তফাত , ইচ্ছাশক্তির

তফাত । আমরা আলু ভর্তা বানানো থেকে শুরু করে গাড়ী ড্রাইভ করা , নিজ হাতে কাজ

করা থেকে শুরু করে পুল খেলা , সবই পারি । তোমাদের মত লুলাদের জীবন আমাদের না ।

লুলা তো সেইই , যে অন্যের সাহায্য

ছাড়া নিজের কোন কাজ করতে পারেনা । মধ্যবিত্তের দিকে একটা আঙুল তুলবা , সে তোমার

দিকে পাঁচটা আঙুল মুঠি করে ঝাঁপায়া পড়বে । বাপ চাচার জোর আমাদের লাগেনা । আমরা নিজেরাই একেকজন বাপ চাচার সাহস রাখি ।

"জীবন শুরু কিছু অভাবে ,

আনন্দে মাতি লড়াইয়ে,

মধ্যবিত্তের প্রতীক আমরা

বেঁচে থাকা বহু বিজয়ে ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: অপমান কিন্তু আমরা মনে রাখি । সেটাই আমাদের ঢাল হয়ে দাঁড়ায় , শক্তি জোগায় । +

ভালো থাকবেন ভ্রাতা :)

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

আমিনুর রহমান বলেছেন:



সহমত ব্রাদার +

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৭

ভাত দে হারামজাদা, না হলে .... বলেছেন: ধন্যবাদ @ আমিনুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.