| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হজ্জ্ব থেকে ফিরে আব্বু-আম্মুর মাথায় নতুন ভূত চেপেছে, বাসায় “বিবাহযোগ্য” একটাই ছেলে আছে। একেযত দ্রুত সম্ভব বিয়ে দিতে হবে।
[এই ভয়েই আমি গত তিনমাস যাবত বাসায় যাচ্ছি না
]
প্রায়ই ফোনে এই প্রসঙ্গ চলে আসে, নানা ছলচাতুরি করে এড়িয়ে যাই। গতকাল ফোন করলো আপু। কথার প্রসঙ্গ একই। এবার আর এড়িয়ে যাবার সু্যোগ হলো না। আপু খুব কঠোর গলায় বলে দিল, যত দ্রুত সম্ভব সবরকম ফর্মালিটিস মেইনটেইন করে একটা “বায়োডাটা” রেডি করে যেন তাকে মেইল করি।
কি আর করা, সব কাজ রেখে একটা “বায়োডাটা” রেডি করলাম। যা দাড়ালো, তা নিম্নরুপঃ
জনাব/জনাবা,
আমার নাম সাকিব চৌধুরী ঝিলাম। মা-বাবা ঠিক কি ভেবে কাশ্মিরের ওই পাথুরে খরস্রোতা নদীর সাথে মিলিয়ে আমার নাম রেখেছিলেন, জানিনা। বাস্তবে আমার সাথে ওই নদীর মিল নাই ঠিকই, কিন্তু পাথরগুলোর খুব মিল আছে।
আমি পুরাই “ভ্যাগাবন্ড”। পারিবারিক স্ট্যাটাস খুব উচ্চ হলেও ব্যাক্তিগত স্ট্যাটাস খুবই করুন। আমার গায়ের রঙ দুধে আলতা (!), স্বাস্থ্যের অবস্থা মাসাল্লাহ ব্যাপক ভালো (!!), সিজিপি এর অবস্থা সুবানাল্লাহ আমার স্বাস্থ্যের থেকেও ভালো(!!!)। আমার খাওয়ার কোনো ঠিক নাই, ঘুমের কোনো ঠিক নাই। আমার পছন্দের কোনও খাবার নাই। কতদিন না ঘুমিয়ে কাটিয়েছি বলতে পারি না। প্রায়ই ঘুম থেকে উঠে দেখতাম, ক্লাশ টেস্টও মিস করেছি, সবগুলো ক্লাশও মিস করেছি। এরপর আবারো ঘুমিয়ে পড়তাম।
আমার আশপাশের মানুষজন আমাকে খুবই ভদ্র ছেলে হিসেবে জানে। ভিতরের কাহিনী হলো, আমি আজাইরা বাক্যালাপ একবারেই পছন্দ করি না। আজাইরা কথাবার্তা আমার কাছে মধ্যরাতের কাউয়ার কচকচির চেয়েও খারাপ লাগে। এমন অবস্থায় পড়লে আমি হয় চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকি (আর কল্পনা করি, লিউনার্দো হইয়া টাইটানিকে উঠছি
) অথবা সুযোগ বুইঝা উক্ত স্থান ত্যাগ করি। আর গুরুজনেরা ভাবে, বাহ, ছেলেটা কি ভদ্র আর লাজুক, কি অল্প কথা বলে !!
আমি বাকপটু নই, আপনাদের ভাষায় “ইস্মার্ট”ও নই। বাড়ি থেকে যথেষ্ট পরিমাণ অর্থ নিয়মিত হারে পাঠাইলেও আমার ভূষণ-বসনে তা বোঝার উপায় নাই। শেষ কবে চুলে চিরুনী দিয়েছিলাম মনে পড়েনা। হাফ প্যান্ট পইড়াই জীবনের অর্ধেকটাই পার কইরা দিছি (একবার চিটাগাং থেকে রংপুর আইছিলাম শুধু হাফ প্যান্ট আর টি-শার্ট পইড়া, সেটা ছিল পুরা ২ দিনের জার্নি
)। পহেলা বৈশাখে যখন সবাই পাঞ্জাবী পড়ে প্রেমিকার হাত ধরে ঘুরতে বের হয়, আমি তখন ঘুম থেকে উঠি চোখ ডলতে ডলতে, ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে। তারপর, ডাইরেক্ট চলে যাই হল “খাজা বাবা”য় নাস্তা করতে, হাফ প্যান্ট পড়েই, প্রেমিক-প্রেমিকাদের বিস্মিত দৃষ্টির সামনেই। নাস্তা শেষে ফিরে এসে আবার ঘুম।
আমার কোনো হবি নেই, আমি কোনো কিছু “collect” করি না। আমার কাছে মনে হয়, obsessive compulsive behavior রোগে ভোগা ব্যাক্তিরাই কোনো কিছু “collect” করে। আমার প্রিয় কাজ ঘুরে বেরানো। এর বাইরে জীবনে আর দুটি কাজই মন দিয়ে করেছি, কম্পিউটারে গেমস খেলা আর মুভি দেখা। এছাড়া আমার আর কোনো আগ্রহ নেই। সরি, একটু ভুল বলে ফেললাম, এসবের বাইরে আর একটা কাজ খুব মন দিয়ে করি, সেটা হল, সিগারেট ফুঁকানো। ![]()
আমার জীবনে কোনও দুঃখ নেই, কোনও কষ্ট নেই, কোনও কষ্ট এলে বিড়ি ফুঁকে, আর হা হা করে হেসে উড়িয়ে দিয়ে কিঃবা মধ্যমা দেখিয়ে বিদায় করা আমার বহুদিনের পুরোনো অভ্যাস। আমি দায়িত্বশীল নই, দায়িত্ব নিতে একদম পছন্দ করিনা। যেকোনও রকম ঝামেলা এড়িয়ে যেতে আমি সিদ্ধহস্ত। অন্য কারও মতামতের থোড়াই কেয়ার করি, নিজের যা ভাল মনে হয় সবসময় তাই করি।
বুকে হাত দিয়ে বলতে পারি, আমি কখনো কোনো মেয়েকে টিজ করিনি, সবসময় বড়দের সম্মান করে চলেছি, কোনওদিন কোনও টাকা পয়সা এদিক-ওদিক করিনি কিঃবা অসৎ পথে উপার্জনের চেষ্টা করিনি। [মা-বাবার দেয়া এই কয়টা গুণই এখনও টিকে আছে আরকি……] বুঝতেই পারছেন, দেশীয় প্রেক্ষাপটে একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার ভবিষ্যত পুরাই অন্ধকার। ![]()
single লাইফটা প্রচন্ড রকম পছন্দ করি। মানবসঙ্গ খুব একটা পছন্দ নয়, মানবসঙ্গ জীবনে দুটো ক্ষেত্রেই ইনজয় করেছি। প্রথমত, আমার মা-বাবা, দ্বিতীয়ত, আমার বন্ধুবান্ধব। চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ায় আমি প্রচন্ড রকম আসক্ত।
আমি ছবি আঁকতে পারিনা, কবিতা বুঝিনা, গান গাইতে পারিনা, গিটার দুইদিন ট্রাই মারছিলাম, আঙ্গুল ব্যাথায় কাতর হইয়া পরদিনই ইস্থফা দিছি। এককথায় আমার কোনো প্রতিভা নাই। সৃষ্টিকর্তা আমারে বানানোর সময় নিশ্চয় কোনও ingredient কম দিয়েছিলেন। একদিক দিক দিয়া ভালোই হইছে অবশ্য, ঠেলা কমছে। কোনো প্রতিভা থাকলে সেই প্রতিভার ঠেলা সামলাইতে পারতাম কিনা ব্যাপক সন্দেহ।
আমার জীবনের aim/স্বপ্ন বলতে একটাই, সেটা হলো, হারিয়ে যাওয়া। একদিন খুব ভোরবেলায় ব্যাকপ্যাক কাঁধে নিয়ে, মনের সুখে শিষ বাজাতে বাজাতে হারিয়ে যাবার এই বন্য ইচ্ছাটা আমি কোনও ভাবেই মাথা থেকে বের করতে পারিনি। ![]()
আমি irresponsible, aggressive । আমার মেয়ে পটানোর মত কোনও গুণও নাই, চেষ্টাও নাই। শুধুই responsible হতে হবার ভয়ে এই ২৩ বছরের জীবনে কোনও প্রেম করা হলো না, হলো না কোনও মেয়ের হাত ধরা…
উদাস হইয়া গেলেন নাকি ?!! আসল কথাটা কই, কোনও দিন চেষ্টাও করিনি।
প্লাস, হারিয়ে যাবার ওই স্বপ্নটায় পাশাপাশি দু’জন বড্ড বেশি বেমানান, একজনের জন্যই বরং মানানসই। ![]()
আমার জীবনযাত্রা নিয়ে আমি প্রচন্ডরকম গর্বিত। আমি মনে করি, সকল পুরুষের জীবনটাই আমার মতো হওয়া উচিৎ। ![]()
এবার বলেন, আমার মতো এমন সুপুত্র এদেশে আর কোথাও পাবেন? বিলাত-আম্রিকায় পাইলে পাইতে পারেন…… ![]()
বি.দ্রঃ আমি রিভার্স খেলবার চেষ্টা করছি ভেবে ভুল করবেন না
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬
ঝিলাম বলেছেন: আমি মনে করি, সকল পুরুষের জীবনটাই আমার মতো হওয়া উচিৎ। ![]()
২|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
সজলমেহেদি বলেছেন: ভাই,আমার লাইফস্টাইলও একসময় আপনার মতই ছিল। ছিল একসময় আপনার মত হারিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের শেষবেলায় এসে হৃদয় নামক সুতা কাটা ঘুড়িটা আপনার হবু ভাবির মনের ছাদে গোত্তা খেয়ে পড়ল।
ফলাফল??
আজ অমুক পার্ক তো কাল অমুক রেস্টুরেন্ট আর প্রতি রাতে মিনিমাম একঘণ্টা ফোনালাপ..।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯
ঝিলাম বলেছেন: লেখক বলেছেন: ধুর, মিয়া... করছেন কি?
আপনার সুখের দিনে কি ভূতে কিলাইছিল? ![]()
৩|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: একটাও প্রেম করেন নাই তাইলে তো বাস্তব অভিজ্ঞতার অবস্থা খুবই করুণ। এই জামানায় অভিজ্ঞতা না থাকলে পাত্রী পাওয়া কঠিন। যাইহোক, দেখি আপ্নের বায়োডাটা দেইখ্যা কোন আপু সাড়া দেয় কিনা। আগের পুষ্টের মত আবার ক্যাচাল না লাগলেই হয়! বয়স তারপরে মাথার চুলের অবস্থা মানে চুল কাঁচা আছে নাকি পাইকা গেছে সম্ভব হইলে সেইগুলাও জানাইয়েন।
শুভ পাত্রী খোঁজা
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
ঝিলাম বলেছেন: ভাইরে, বয়স এখনো চব্বিশে পরেনি, ভার্সিটি জীবন শেষ হতে এখনো দীর্ঘ ৬ মাস বাকি। ঠিক কি কারনে আপনার মনের হইল, আমার মাথা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হইয়া গেছে ?
মনে বড় দুঃকু পেলাম
৪|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
ঝিলাম বলেছেন:
৫|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
হাসান মুহিব বলেছেন: বড়ই সন্দরজো
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
ঝিলাম বলেছেন: ধইন্যা ![]()
৬|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
তারছেড়া লিমন বলেছেন: সেইরাম হইচে.....................................
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২
ঝিলাম বলেছেন: ![]()
৭|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
রিওমারে বলেছেন: যাহা লিকিয়াচেন চব হাচানি??
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
ঝিলাম বলেছেন: বি.দ্রঃ আমি রিভার্স খেলবার চেষ্টা করছি ভেবে ভুল করবেন না
৮|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
চানাচুর বলেছেন: apnar kopale dukkho achere vai ![]()
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
ঝিলাম বলেছেন: আমার জীবনে কোনও দুঃখ নেই, কোনও কষ্ট নেই, কোনও কষ্ট এলে বিড়ি ফুঁকে, আর হা হা করে হেসে উড়িয়ে দিয়ে কিঃবা মধ্যমা দেখিয়ে বিদায় করা আমার বহুদিনের পুরোনো অভ্যাস।
৯|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
আমি ব্লগার হইছি! বলেছেন: আমিও আপনার মতো ছিলাম ভাই। বিয়ে করে এখন অন্যরকম। আগের লাইফটা খুব মিস করি। বিয়ে করার দরকার নেই।ঝামেলায় পড়ে যাবেন।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩
ঝিলাম বলেছেন: পুরোই একমত
মাথার চুল আগে পাকুক কয়েকটা, তারপর দেখা যাক
:#> :#> :#>
১০|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
জানা বলেছেন:
এহ্হে! এমন উদ্ভট একটা পাত্রে কে সুন্দর একটা ফুল রাখবে শুনি? এটা পাত্র না POT?
ফুলের বদলে ক্যাকটাস মানাবে ভাল
লেখক বলেছেন: বুকে হাত দিয়ে বলতে পারি, আমি কখনো কোনো মেয়েকে টিজ করিনি, সবসময় বড়দের সম্মান করে চলেছি, কোনওদিন কোনও টাকা পয়সা এদিক-ওদিক করিনি কিঃবা অসৎ পথে উপার্জনের চেষ্টা করিনি।
ভাইরে, শুধু এই বাক্য ক'টার জন্যই সর্বরকম মঙ্গল হবে আপনার। আজকের ছোট ছোট ত্রুটিগুলো 'অপূর্ব সৌন্দর্য্য' এ রূপ নেবে সন্দেহ নেই। বুদ্ধিমতী, সহনশীল, আনন্দময়ী এবং লক্ষী একটা মেয়ের সাথে জুড়ে যাক আপনার এই সহজ স্বীকারোক্তিময় জীবন। মঙ্গলময় হোক আপনার/আপনাদের সকল সময়।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭
ঝিলাম বলেছেন: বুঝতেই পারছেন, দেশীয় প্রেক্ষাপটে একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার ভবিষ্যত পুরাই অন্ধকার। ![]()
১১|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
নেংটি ইদুর বলেছেন: আমার বাপেরেও তাইলে হজ্বে পাঠায়ে দিতে হইব মনে লইতাছে
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
ঝিলাম বলেছেন: একবার ঠেলায় পড়লে তখন বুঝবেন...
১২|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
রিমন রনবীর বলেছেন: হায়হায় আপনার ব্লগ দেইখা তো আমি টাসকিত
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩
ঝিলাম বলেছেন: কেনরে ভাই, কি এমন পাইলেন সেখানে?
১৩|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
ভিয়েনাস বলেছেন: চামে কিন্তু নিজের ঢোল নিজেই পিটাইছেন। আপনাকেই খুঁজছে বাংলাদেশ থুক্কু পাত্রী পক্ষ
আমি দায়িত্বশীল নই, দায়িত্ব নিতে একদম পছন্দ করিনা ... দায়িত্ব আপনাকে নিতে হবে না । ভাবি এসেই সব দায়িত্ব নেবে
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২০
ঝিলাম বলেছেন: বি.দ্রঃ আমি রিভার্স খেলবার চেষ্টা করছি ভেবে ভুল করবেন না
আপনি খুব সম্ভব বিয়ের আগেই আমার কুলখানি খাইতে চান...
১৪|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯
মাহবু১৫৪ বলেছেন:
এত গুণ আপনার!!!
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২১
ঝিলাম বলেছেন:
![]()
১৫|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
যশোরের পোলা বলেছেন: মিলে গেলু তো
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩
ঝিলাম বলেছেন: যশোর আর রংপুরের পোলাগো মইদ্যা দেখি বহুত মিল
১৬|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০০
বটতলার টারজান বলেছেন: কন কি ? এখনো চব্বিশ বছর হয়নাই ? এখনো ৬ মাস বাকি আছে পাস করতে?
আপনের কাছে মাইয়া বিয়া দিবো কোন ব্যাটা? খাওয়াইবেন ক্যামনে?
আপনে অফ থাকেন, দেখবেন কন্ডিশন বুইঝা আপনের মুরুব্বিরাও অফ হইয়া গেছে !
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩২
ঝিলাম বলেছেন: এইতো বুইজছেন ভাই। এখন আমার বিয়া দিলে যে আব্বা-আম্মারে "বাল্যবিবাহ" আইনের মারপ্যাচে পরতে হবে, সেটা কিছুতেই তাদের মাথায় ঢুকাতে পারছি না...
![]()
আরে, আমার কি বয়স হইছে নাকি বিয়া করনের??? কি আজিব কথা !!
![]()
১৭|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬
অচিন.... বলেছেন: ami apnar moto na
darun likhechen.
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫
ঝিলাম বলেছেন: ভাই, কষ্ট পাইয়েন না,
একটু ট্রাই করলেই আমার মত হয়ে যাবেন, একটু লেগে থাকতে হবে আরকি
১৮|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮
কালকূট ভালবাসা বলেছেন: দারুণ লিখেছেন । অনেক কিছু আমার সাথে মিলে গেল । আমিও আছি মাইনকার চিপায়। ভাবতেছিা আপনার বায়োডাটায় নিজের নামটা বসিয়ে দেব।
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
ঝিলাম বলেছেন: ![]()
১৯|
১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪১
বৈরাম খাঁ বলেছেন: নেংটি ইদুর বলেছেন: আমার বাপেরেও তাইলে হজ্বে পাঠায়ে দিতে হইব মনে লইতাছে
@ আমি ব্লগার হইছি!,লেখক বিছার মানি তয় বেলগাছ কিন্তক আমার
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
ঝিলাম বলেছেন: সহমত
![]()
২০|
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯
দুঃখ বিলাসি বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
ঝিলাম বলেছেন:
২১|
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০০
তিতাস একটি নদীর নাম বলেছেন: ২৩ বছরে বিয়া করতে যাওয়াটা ঠিক না---পরিবার সবসময় বুঝে না---অশিক্ষিত হইলে কথা আছিল। কত কাজ বাকি জীবনে---পাশ করা/পেশা নির্বাচন/টাকা উপার্জন/
শিক্ষিত মানুষ--আরো ৫ বছর অপেক্ষা করেন---মজা করেন জীবনে।
এই বয়সে বিয়া করলে লাইফ তামা তামা হইয়া যাইবগা।
জীবন বৃত্তান্ত লেইক্ষা আর এইখানে পোস্টাইয়া বিয়া ঠেকান যাইব না। বিয়া ঠেকানির কাজে লাইজ্ঞা পরেন।
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
ঝিলাম বলেছেন: ভাইরে, ফ্যামিলিতে ৬টা ইঞ্জিনিয়ার, ৫টা ডাক্তার, ১ টা আর্কিতেক্ট, ৬ টা আর্মি অফিসার
। এর পরেও যদি সব আইসা এমন বাল্যবিবাহের প্ল্যান করে তাইলে আমার প্রতিজ্ঞা কতদিন রাখতে পারমু, চিন্তায় আছি ![]()
২২|
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২
মৌলিক প্রেমিক বলেছেন: ভালো হয়েচে।
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
ঝিলাম বলেছেন: ধইন্যা
২৩|
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
শের শায়রী বলেছেন: এই বায়োডাটা দিয়া জীবনের বিরাট ভূল করছেন ভাই, যদি সত্যি সত্যি বিবাহ না করতে চান তা হলে দু এক জায়গায় এডিট করে লিখে দেন। আপনি সিরিযাল কিলার টাইপের। তাইলে আর কোন মেয়ে আপনাকে বীবাহ করবে না।
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
ঝিলাম বলেছেন: ![]()
২৪|
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
নক্শী কাঁথার মাঠ বলেছেন: ভাই ভুলেও বিয়া-শাদীতে রাজি হয়েননা। আমি হয়ে ফেঁসে গেছি সম্প্রতি। এতো ঝামেলা আর এতো খরচ জানলে এর সাইড দিয়েও যাইতামনা। এখন আমার কথা গুলো রসিকতা মনে হলেও বিয়া করতে গেলে বুঝবেন কিসের মধ্যে পড়ছেন। কি ভুলটাই না করলাম রে ভাই...
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১
ঝিলাম বলেছেন: তাইলেই বুঝেন...
২৫|
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
লিন্কিন পার্ক বলেছেন:
বিয়ে না করতে চাইলে বায়োডাটায় লিখে দেন আপনার বাবা হওয়ার ক্ষমতা নাই !!
নিশ্চিত মেয়ে ভুলেও আপনারে বিয়ে করবে না
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
ঝিলাম বলেছেন: ভ্রাতা লিনকিন পার্ক,
তুমি দেখি পুরাই জায়গা মতো হাত দিয়ে ফেলেছ...
এইবার তো বিয়ে ছাড়া আর কোনও পথ দেখছি না... ![]()
তুমি মেয়ের বাবা হলে তোমার মেয়ের জামাইয়ের কোনও অভাব হবে না, নিশ্চিত
মেয়ে যাই হোক না কেন ![]()
২৬|
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
লোনলিফাইটার বলেছেন: একটা গুরুত্তপুর্ন পয়েন্ট বাদ গেছে?সেক্সুয়ালি কি আপনি সক্ষম?না হলে ২৩ বছরে যার কোনো চাহিদা নাই তারে নিয়া সন্দেহ জাগটা স্বাভাবিক
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
ঝিলাম বলেছেন: খাইছে...
ভাই, যতই অকাম কুকাম করেন ,আপনি ভুলেও কোনওদিন বিয়া কইরেন না। বিয়া কইরা যদি কোনওদিন কোনও মাইয়ার বাপ হইছেন, তাইলেই সারছে...
আপনার মাইয়ার প্রতি "সক্ষম" যেকোনও পুরুষের যেকোনও দাবিই আপনি মাইনা নিবেন...
২৭|
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
লোনলিফাইটার বলেছেন: বিয়াই করলাম না সে আছে মেয়ের চিন্তায়
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
ঝিলাম বলেছেন: ভেরি গুড, কইরেন না ... ![]()
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০
হাসিব জুয়েল বলেছেন: সোনার ফ্রেমে বেধে রাখার মতো বায়োডাটা। ৫০ পার্সেন্টের উপর মিলে গেছে বস। প্রয়োজনে আপনারটাই কাটছাট করে চালিয়ে দেব চিন্তা করতেসি।
বি.দ্রঃ আমি সিরিয়াস। আমিও রিভার্স খেলবার চেষ্টা করছি ভেবে ভুল করবেন না।