| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় শাহবাগ,
তুমি এসেছো একাত্তুরের রেসর্কোস থেকে
তুমি এসেছো রক্তের বদলা নিতে
তুমি এসেছো নুরলদীনের কসম নিয়ে
তুমি এসেছো চার দশকের গ্লানি মুছে দিতে।
প্রিয় শাহবাগ,
তুমি আছো আমার হৃদয়মন্দিরে
তুমি আছো আমার রক্ত-স্নায়ুতে
তুমি আছো বাংলার প্রতিটি প্রান্তরে
তুমি আছো দেশ থেকে দেশান্তরে।
প্রিয় শাহবাগ,
এই দেখ, লাশগুলো আবার উঠে দাঁড়িয়েছে
তোমার হৃদপিন্ড থেকে প্রাণভোমরা হয়ে ছুটছে
দিক থেকে দিকে, প্রান্তর থেকে প্রান্তরে
প্রত্যেকের রক্ত,স্নায়ু, ধমনী, শিরায়-শিরায়।
প্রিয় শাহবাগ,
তাকিয়ে দেখ, দামাল ছেলেরা আজ ফুঁসে উঠেছে
যেন ছিনিয়ে নিবে তার নিজস্ব অধিকারটুকু
চেতনার রক্তে রঞ্জিত হবে হদয়, রাজপথ,
দেশ করবে রাজাকার মুক্ত, এটাই শপথ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
এম জিয়াউল হক সরকার (জিয়া) বলেছেন: ধন্যবাদ
২|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
এহসান সাবির বলেছেন: দারুন.. +
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
ফারমার বলেছেন: সুন্দর!