| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেতনায় ঘুণপোকা ধরে, ম্লান হয়ে যায় তার রঙ
দিন যায়, দিন আসে, সূর্য ডোবে, সূর্য ওঠে
বদলায় না যেন কোনকিছু।
ব্যক্তিজীবন সুকৌশলে গুছিয়ে নেই
দেশমাতৃকাকে উপেক্ষা করি
প্রেম ভুলে প্রেম খুঁজি, হৃদয়ে নয়, আয়নায়।
ন্যায়ের পাল্লা ভারি হয়, মিডিয়ার গরল বিষে
হৃদয়ের শান্তি খুঁজি, পত্রিকার পাতায় পাতায়
তবু দম পাই, জীবন পাই না।
দ্বৈতস্বত্তার অদ্ভুত ভাগাড়ে, টালমাটাল শহর-গ্রাম
নোঙর ভিড়াই এক প্রান্তর থেকে আরেক প্রান্তরে
জীবনের রুপায়ণ খুঁজি নানারঙে।
নগরজীবন, ব্লগ-ফেসবুক আর কর্পোরেটের ভীড়ে
উদ্বাস্তু হই আপন জীবন-যৌবন থেকে
তবুও আমরা জাগি, জেগে উঠি।
কেউ যখন আঘাত হানে আমাদের চেতনায়
সমাজ, রাষ্ট্র, তন্ত্র-মন্ত্র সব উপেক্ষা করে
আমরা ফুঁসে উঠি জয় বাংলা শ্লোগানে।
রক্ত-স্নায়ুতে বেঁজে ওঠে একাত্তুরের হাঁক
সমস্বরে বলে উঠি রাজাকার নিপাত যাক।
©somewhere in net ltd.