| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল যাযাবর হৃদপিণ্ডটাকে
মৃতদের সঙ্গে ভাব করতে দেখি
শূন্যতা আর বাড়াবাড়ি দেখে
বড়ো বেশি ভয় পাই
দাঁড়াতে পারি না মুখোমুখি ।
ঠিক কাল রাতে
পাঁচটা বেজে পাঁচ মিনিটে
ভোর হওয়ার ঠিক আগ মুর্হূতে
রক্ত-মাংসের দেহটাকে অবহেলা করলো
একখন্ড হৃদপিণ্ড।
অবাক হলাম নিজেরই গন্ধ শুকে
আর বিস্ময়ভরা দৃষ্টিতে দেখলাম
অফিসে, পার্টিতে, উৎসবে, অনুষ্ঠানে
চারদিক, চারদিক, চারদিকে
রক্তমাংসের হৃদপিণ্ডের মধ্যে-
শুধু মৃত হৃদপিন্ডের গন্ধ আর গন্ধ
হাসোজ্জ্বল, বলিরেখাহীন এ-দৃশ্য
হাতড়ে দেখি- ধূলিকণা আর সায়ানাইড
আর শুধু হইহই-রইরই কতো কলোরব।
উৎকণ্ঠা আর শঙ্কায় প্রাণ ফিরে পেলো
সাভারে; ইট-সিমেন্ট আর পলেস্তরার নিচে
আলোহীন, ভালোবাসাহীন পথে
অশ্রুভেজা যন্ত্রাংশে মোড়ানো
অন্তহীন বিশালতার মাঝে।
নির্বাক, নিষ্পলক চোখগুলো
গল্প করছে, লিখছে, স্বপ্ন আঁকছে
আর বুনছে-আমার হৃদয়জাল।
©somewhere in net ltd.