| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিয়া উদ্দীন আরিফ
আমি পুরকৌশলের ছাত্র। পুরকৌশলের জটিল জটিল সমীকরণ, সমস্যা আর সূত্রের যন্ত্রণায় মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি। ক্লান্তি দূর করতেই বিভিন্ন ইন্টারেস্টিং বিষয়গুলো পড়ি। আর সময় জুটলে দু এক পাতা লেখালেখি।
ঐশ্বরিয়া কতটা সুন্দর, তার চেয়েও বেশি আবেদনময়ী The Butterfly effect. Butterfly Effect নিয়ে মুভিও আছে একটি
১৯৭২ সালে লরেঞ্জের এক সেমিনার দিয়ে মূলত মানুষের সাথে এই সুন্দরীর সাক্ষাত ঘটে। সেমিনারের টাইটেল ছিল "ব্রাজিলে একটি প্রজাপতির পাখার ঝাপটায় কি টেক্সাসে টর্ণেডো হয়ে যেতে পারে?" কোনো সিস্টেমের প্রাথমিক অবস্থার ক্ষুদ্র পরিবর্তনে কারণে ফলাফল ভয়ঙ্কর রকমের পরিবর্তিত হওয়ার নামই The Butterfly Effect.
মনে করুন, আপনি বর্তমানে একজন সরকারী অফিসার। এবার মনে করুন ছোটবেলায় একটি পিনের খোচার ইনফেকশনে আপনার বৃদ্ধাঙ্গুলি কেটে দেয় ডাক্তার। তাহলে আপনার পক্ষে আর লিখা সম্ভব হয়নি। সো পড়ালেখা অসম্ভব। বৃদ্ধাঙ্গুলিহীন জীবনে আপনি একজন প্রতিষ্ঠিত ঝালমুড়ি বিক্রেতা। এক পিনের খোচায় সরকারী অফিসার থেকে ঝালমমুড়ি বিক্রেতা। কাজেই আলপিনের খোচা এইক্ষেত্রে Butterfly Effect
যাইহোক বাটারফ্লাই ইফেক্ট আবহাওয়া প্রেডিকশানে বেশি ব্যবহার হয়। এডওয়ার্ড লরেঞ্জ প্রথমবারের মত এই ঘটনাটি খেয়াল করেন। আবহাওয়া সম্পর্কিত একটি কম্পিউটারাইজড মডেল দ্বিতীবার রান করার সময় প্রাথমিক মান 0.506127 এর পরিবর্তে 0.506 ব্যবহার করেন লরেঞ্জ। ফলাফল পুরোপুরি পাশার চালের মত উল্টে গেল। পুরোপুরি ভিন্ন আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দুটি মান। ব্যাপারটি লরেঞ্জকে ভালোভাবে নাড়া দেয়। এবং উতসাহে আরো গবেষণা করে দেখতে পান এইরকম বিভিন্ন ফিল্ড আছে যেখানে Butterfly Effect এর বুক উচু করে বসবাস। বিশেষ করে কোয়ান্টাম মেকানিক্সের জাদুর জগতে এগুলো বেশি হয় আর কি।
অবিশ্বাস্য মনে হতে পারে এক প্রজাপতির পাখার ঝাপটায় কিভাবে টর্ণেডো হতে পারে? এর উত্তর দেয় Ripple effect. Ripple effect এর ব্যবহার আবার ইকোনোমিক্সে বেশি হয়। Ripple effect হল একটি ঘটনার প্রেক্ষিতে অগোচরে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ঘটনা হতে পারে। যেভাবে লেকে একটি নুড়ি পাথর ফেলা হলে পরপর অনেকগুলো ঢেউ তৈরী হয়। ঢেউগলো লেকে ভাসমান কচুরিপানা গুলো নাড়িয়ে যায়। জলজ প্রাণীগুলো সেই ঢেউ অনুভব করে তাদের চলার দিক পরিবর্তন করতে পারে। এভাবে প্রকৃতিতে চেইন রিয়্যাকশন (Domino Effect) চলতে থাকবে। সুতরাং চেইন রিয়্যাকশানে এক প্রজাপতির পাখার ঝাপটায় একটি টর্ণেডো হতেও পারে। হবে না এই কথা নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না।
The Butterfly Effect মুভির প্রেজেন্টেশন এই অপরুপ কনসেপ্টটির ধার দিয়েও যায়নি। তবুও কেবল নাম বেচে ১৩ মিলিয়িন ডলারের মুভিতে ৯৬ মিলিয়ন ডলারের প্রফিট। বরঞ্চ Ray Bradbury 'র ছোটগল্প A Sound of Thunder পড়ে খুব ভালো লাগবে। একটি ভুল ধারণা আছে যে A sound of thunder থেকেই বাটারফ্লাই ইফেক্ট নামের জন্ম। উল্টোটা সত্যি। ছোটগল্পটি বাটারফ্লাই ইফেক্টের একটা ইলাস্ট্রেশন মাত্র।
পরিশেষে পিনের খোচা খাওয়া থেকেও সাবধান থাকুন। আল্লাহর ইচ্ছায় ভালো থাকবেন।
©somewhere in net ltd.