নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি ক্ষুদ্র একজন দুপেয়ে জীব। গণিত ভালোবাসি, যুক্তি পছন্দ করি তবে আবেগকে গুরুত্ব দেই। এরফলে মাঝে মাঝে যুক্তি আর আবেগের দ্বন্দ্বে উভয় সংকটে পড়তে হয়। সেই সংকট কাটিয়ে উঠতে এক ধরণের এ্যাডভেঞ্চার অনুভূত হয়। সেই অনুভূতি বারবার পাওয়ার জন্যই যুক্তি এবং আবেগকে

জিয়া উদ্দীন আরিফ

আমি পুরকৌশলের ছাত্র। পুরকৌশলের জটিল জটিল সমীকরণ, সমস্যা আর সূত্রের যন্ত্রণায় মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি। ক্লান্তি দূর করতেই বিভিন্ন ইন্টারেস্টিং বিষয়গুলো পড়ি। আর সময় জুটলে দু এক পাতা লেখালেখি।

জিয়া উদ্দীন আরিফ › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট থেকে-৩ঃ গুড বিজনেস সেন্স

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৩

 ইউরোপ যাবার পূর্বে ধনাঢ্য ব্যবসায়ী আকমল সাহেব সদ্য কেনা রোলস রয়েস চালিয়ে ধানমন্ডি সিটি ব্যাংকের ম্যানেজারের কাছে গেলেন। রোলস রয়েসটি বন্ধক রেখে ৫০০০০ টাকা লোন চাইলেন তিনি। ম্যানেজার লোনের অনুমতি দিয়ে দিলেন। কাগজপত্রের ঝামেলা চুকে গেলে আকমল সাহেব ব্যাংক কর্মকর্তাকে  গাড়ির চাবি জমা দিয়ে  ৫০০০০ টাকা নিয়ে চলে গেলেন। গাড়িটিকে নিরাপদে ব্যাংকের আন্ডারগ্রাউন্ড পার্কিং এ রাখা হল।

দুসপ্তাহ পর ফিরে এলেন ইউরোপ থেকে।

ব্যাংকে গিয়ে ফেরত চাইলেন রোলস রয়েস। ব্যাংক কর্মকর্তা জানাল আকমল সাহেবকে ৫১০০০ টাকা ফেরত দিতে হবে। ৫০০০০ আসল এবং ১০০০ ইন্টারেস্ট।

টাকা দিয়ে যখন গাড়িটি ফেরত নিচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা জানতে চাইলেন, আপনি বিলিয়নার জানি, এই সামান্য টাকা ব্যাংক থেকে  লোন নেওয়ার প্রয়োজন ছিল না।

স্মিত হাসি দিলেন আকমল সাহেব। বললেন, ৫০০০০ টাকা আমার প্রয়োজন ছিল না কিন্তু ১০০০ টাকা দিয়ে আর কোথাও আমার রোলস রয়েসকে এত নিরাপদে রাখতে পারতাম না।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৮

জিয়া উদ্দীন আরিফ বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

নতুন বছরের শুভেচ্ছা

হ্যাপি নিউ ইয়ার ২০১৭ :)

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯

জিয়া উদ্দীন আরিফ বলেছেন: হ্যাপী নিউ ইয়ার ২০১৭ :)

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৭

আখেনাটেন বলেছেন: সুন্দর গল্প। কিন্তু গল্পের পরের অংশটা জানার পর অাকমল সাহেব নিশ্চিত হার্টফেল করেছেন।

তো কি সেই পরের অংশ:

ব্যাংকের ম্যানেজারের বহুদিনের খায়েস একখান রোলস রয়েসে যদি কোনদিন পরিবার পরিজন নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসতে পারতেন! যেদিন অাকমল সাহেব গাড়িখানা ব্যাংকে বন্ধক রেখেছিলেন সেদিনই ম্যানেজার নিজের টাক মাথায় হাতটা অালতো করে স্পর্শ করে স্মিত ;) একটা হাসি দিয়েছিলেন।

তো সেই ভ্রমণে ম্যানেজারের ড্রাইভার রোলস রয়েসকে পঙ্খিরাজ মনে করে চালাতে গিয়ে গাড়ির শরীরে চিরস্থায়ী দাগ বসিয়ে দিয়েছেন। আর ইউরোপ ফেরত অাকমল সাহেব এই চেহারায় নিজের স্বাধের গাড়িখানা দেখে X( হার্টে চাপ অনুভব করায় এখন অ্যাপোলোতে অাছেন। বেচারা পণ করেছেন কোনদিন অার এ ভুল করবেন না। |-)

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

জিয়া উদ্দীন আরিফ বলেছেন: হা হা
ভালো বলেছেন।
শুভ ইংরেজী নববর্ষ :)

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪২

আশফাক ওশান বলেছেন: যাক ২০১৬ হাসি দিয়ে শেষ হলো।নতুন বছরের শুভেচ্ছা রইলো

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৮

জিয়া উদ্দীন আরিফ বলেছেন: ধন্যবাদ
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.